এক্সপ্লোর

8th Pay Commission : ৬৯,০০০ টাকা হবে বেসিক পে ! বছরে বাড়বে ৬ শতাংশ স্যালারি ? অষ্টম বেতন কমিশন নিয়ে কী বড় আপডেট

8th Pay Commission Update : সেই ক্ষেত্রে কত হতে পারে আপনার ন্যূনতম বেতন (Basic Salary)? কেন বছরে ৬ শতাংশ বৃদ্ধির কথা ভাবছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ?   

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেবে।
  • কর্মচারী সংগঠনগুলি ন্যূনতম বেতন ও বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছে।
  • ভাড়া ভাতা সংশোধন এবং পুরানো পেনশন প্রকল্প পুনর্বহালের দাবিও রয়েছে।
  • বেতন বৃদ্ধি ২০২৬ সাল থেকে কার্যকর হলেও, অর্থ প্রদান ২০২৭-এ হবে।

8th Pay Commission Update : শীঘ্রই পড়তে চলেছে সিলমোহর। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ মেনে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেবে সরকার। সেই ক্ষেত্রে কত হতে পারে আপনার ন্যূনতম বেতন ( Salary)? কেন বছরে ৬ শতাংশ বৃদ্ধির কথা ভাবছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ?   

বর্তমানে বেতন বৃদ্ধির বিষয়টি কতটা এগিয়েছে 
সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে বেতন বৃদ্ধির সুপারিশের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনার একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী দিল্লি, পুণে, দেরাদুনের মতো শহরে হচ্ছে বৈঠক।

৫১ পৃষ্ঠার চূড়ান্ত স্মারকলিপিতে রয়েছে সবকিছু
সরকারি কর্মীদের বেতন যেন সঠিক পরিমাণে বাড়ে, সেই দিকে নজর রেখেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (NC-JCM)। এই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গত ১৪ এপ্রিল তাদের ৫১ পৃষ্ঠার চূড়ান্ত স্মারকলিপি জমা দিয়েছে। এই স্মারকলিপিতে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা ও বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৩% থেকে বাড়িয়ে ৬% করার মতো দাবি রাখা হয়েছে। CNBC TV-18-এর একটি রিপোর্ট বলছে, এই সংগঠন অষ্টম বেতন কমিশনে ৩.৮৩ 'ফিটমেন্ট ফ্যাক্টর'-এর দাবিও জানিয়েছে। বেতন সংশোধনের ক্ষেত্রে এই মাপকাঠিটিই সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।

১৮,০০০ টাকা এখন কি যথেষ্ট
বেতন বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। তাদের মতে, ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের এই দাবিটি পাঁচ সদস্যবিশিষ্ট একটি পরিবারের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। বর্তমান উপভোক্তা মূল্য সূচক (CPI) অনুযায়ী, ১৮,০০০ টাকা (যা সপ্তম বেতন কমিশনের অধীনে নির্ধারিত ন্যূনতম বেতন) এখন আর একটি সাধারণ পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ও বাসস্থান—সবকিছুর খরচই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক এই কারণেই বেতন এবং মুদ্রাস্ফীতির মধ্যে তৈরি হওয়া ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাবটি পেশ করা হয়েছে।

কবে থেকে কার্যকর হতে পারে এই বৃদ্ধি ?
গত ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করে সরকার। এরপর কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা বেঁধে দেয়। কমিশনের কার্যকাল ১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, বর্ধিত বেতন ও বকেয়া অর্থ সম্ভবত কেবল ২০২৭ সালের শুরুর দিকেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

কী দাবি-দাওয়া রয়েছে কর্মচারী সংগঠনগুলির 
সব দাবির মধ্যে কর্মী সংগঠনগুলির অন্যতম দাবি HRA (বাড়ি ভাড়া ভাতা)-এর কাঠামো সংশোধন। এই প্রস্তাবে বলা হচ্ছে, শহরের ধরন অনুযায়ী HRA-এর হার বা স্ল্যাবগুলি বাড়িয়ে ৩০%, ৩৫%, ৪০% করা হোক। শহরগুলিকে X (৪০%), Y (৩৫%) এবং Z (৩০%)—এই তিনটি শ্রেণিতে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। আসলে কোনও কর্মীর ন্যূনতম HRA (বাড়ি ভাড়া ভাতা) যেন একটি নির্দিষ্ট সীমার নীচে না যায়, নিম্নস্তরের কর্মীরাও যেন উপযুক্ত বাসস্থানের সুবিধা পেতে পারেন, সেই কারণেই এই প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়াও, ইউনিয়নগুলি ‘পুরানো পেনশন প্রকল্প’ (OPS) পুনর্বহাল ও পেনশনের পরিমাণ হিসেবে কর্মীর সর্বশেষ তোলা বেতনের ৬৭ শতাংশ দেওয়ার দাবি জানাচ্ছে। বর্তমানে এই সীমা ৫০ শতাংশে নির্ধারিত রয়েছে।

Frequently Asked Questions

অষ্টম বেতন কমিশন কি সরকার দ্বারা গঠিত হয়েছে?

হ্যাঁ, সরকার কর্তৃক ৩রা নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে।

কর্মচারী সংগঠনগুলি কি বেতন বৃদ্ধির জন্য কোনো স্মারকলিপি জমা দিয়েছে?

হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (NC-JCM) ১৪ই এপ্রিল তাদের ৫১ পৃষ্ঠার চূড়ান্ত স্মারকলিপি জমা দিয়েছে।

স্মারকলিপিতে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি কত?

স্মারকলিপিতে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধির হার কত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে?

বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৩% থেকে বাড়িয়ে ৬% করার দাবি রাখা হয়েছে।

HRA (বাড়ি ভাড়া ভাতা)-এর কাঠামো সংশোধনে কি প্রস্তাব রয়েছে?

শহরের ধরন অনুযায়ী HRA-এর হার ৩০%, ৩৫%, ৪০% করার প্রস্তাব করা হয়েছে, যেখানে শহরগুলিকে X, Y, Z শ্রেণিতে ভাগ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget