এক্সপ্লোর

8th Pay Commission : ৩০০ থেকে ৪৫০ দিন হবে 'লিভ এনক্যাশমেন্ট'? অবসরের পর বাড়বে 'ছুটির বদলে টাকা'র অঙ্ক ?

Salary News : আগে এই ৩০০ দিন 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা দিত সরকার। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৪৫০ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Salary News : অষ্টম বেতন কমশিনের (8th Pay Commission) সুপারিশে থাকলে এবার অবসরের পরে পাবেন আরও বেশি 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা। যার অর্থ, অনুমোদনযোগ্য ছুটির বদলে টাকার অঙ্ক বাড়াতে পারে সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কমিশনের কাছে প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। আগে এই ৩০০ দিন 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা দিত সরকার। এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ৪৫০ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কোন ছুটি বাড়লে কী সুবিধা পাবেন কর্মীরা ?
এই প্রস্তাব পুরোপুরি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্জিত ছুটির ওপর নির্ভর করছে। সেই অনুমোদিত ছুটির সংখ্যাই বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কর্মী সংগঠন। একবার এই প্রস্তাব গৃহীত হলে আরও ১৫০ দিন (আর্নড লিভ) বা অর্জিত ছুটির সংখ্য়া বৃদ্ধি পাবে। এর ফলে অবসরের পর যাদের অর্জিত ছুটির সংখ্যা বেশি তারা সর্বোচ্চ ৪৫০ দিন 'লিভ এনক্যাশমেন্ট'-এর সুবিধা পাবেন। তবে এখটা বিষয় মাথায় রাখবেন, এখন কেউ অবসর নিলে এই সুবিধা পাবে না। অষ্টম বেতন কমিশনের সুপারিশে এই সুবিধা থাকলেই পাওয়া যাবে ছুটি বাবদ বেশি টাকা।

কী এই 'লিভ এনক্যাশমেন্ট' ?
কোনও কর্মী যখন অফিসের অনুমোদনপ্রাপ্ত ছুটি না নেন, তখন সেটি 'আর্নড লিভ' বা অর্জিত ছুটি হিসেবে গণ্য হয়। পরবর্তীকালে অবসর পর্যন্ত এই ছুটিগুলি জমতে থাকে। রিটায়ারমেন্টের সময় এই জমানো ছুটিগুলি 'লিভ এনক্যাশমেন্ট' হিসাবে ধরা হয়। এই জমানো 'ছুটির বদলে টাকা' দেওয়ার নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। এই জমানো 'ছুটির বদলে টাকা' দেওয়ার নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। সোজা কথায়, নির্ধারিত ছুটির সর্বোচ্চ সীমার সাপেক্ষে এই মোট অর্থ হিসেব করা হয়।

কারা তুলেছে এই দাবি ?

বর্তমানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) ছুটির বিনিময়ে টাকা পাওয়ার (লিভ এনক্যাশমেন্ট) সর্বোচ্চ সীমা ৩০০ দিন থেকে বাড়িয়ে ৪৫০ দিন করার দাবি তুলেছে। এই ইউনিয়নের লক্ষ্য, কর্মরত ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা।

কীভাবে অবসরের পরে ছুটি থেকে বেশি আয় ? 
এই বিষয়ে ব্যাখ্যা করেছেন, ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি। তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবসরের সময় তাঁদের অব্যবহৃত আর্নড লিভের বিনিময়ে টাকা পান। এই নিয়মকেই 'লিভ এনক্যাশমেন্ট' বলা হয়। এই বিষয়টি পুরোপুরি নির্ভর করে কর্মীর শেষ পাওয়া বেসিক পে ও ডিএ-র ওপর। বর্তমানে এর সর্বোচ্চ সীমা ৩০০ দিন। যদি এই সীমা বাড়িয়ে ৪৫০ দিন করা হয়, তবে কর্মচারীরা ১০ মাসের বেতনের পরিবর্তে ১৫ মাসের বেতনের সমপরিমাণ টাকা পাবেন।  

২০২৭ সালের মে মাসের মধ্যেই অর্থমন্ত্রকের কাছে জমা পড়বে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো সংস্কারের জন্য বৈঠক করছে কমিশন। যেখানে সরকারি কর্মী সংগঠনের তরফে বহু দাবি জমা পড়ছে তাদের কাছে। (খবরের সৌজন্যে-মিন্ট অনলাইন)

 

 

আরও পড়ুন : ২৮ অক্টোবর ঘোষণা হবে DA ? কত শতাংশ বৃদ্ধি আশা করতে পারেন কর্মীরা ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget