এক্সপ্লোর

8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 

Pension News Update : রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনে রয়েছে সেরকমই প্রস্তাব। একবার সরকার সিলমোহর দিলেই ২৫,০০০ টাকা ন্যূনতম পেনশন হবে কর্মীদের।

Pension News Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে এই সুখবর। এবার ন্যূনতম পেনশন বাড়তে পারে পেনশন হোল্ডারদের। ফলে অবসরকালে আর্থিক স্বস্তি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা তার পরিবারের লোকজন। রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনে রয়েছে সেরকমই প্রস্তাব। একবার সরকার সিলমোহর দিলেই ২৫,০০০ টাকা ন্যূনতম পেনশন হবে কর্মীদের।

অষ্টম বেতন কমিশনে পেনশন নিয়ে কী বদল
বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, একবার অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হলে এর থেকে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ১.২ কোটি কর্মী ও পেনশন প্রাপকরা।  এরফলে বয়সকালে মূল্য়বৃদ্ধি ছাড়াও আর্থিক সুরক্ষা পাবেন এঁরা। নতুন বেতন কাঠামোয় সরকার ছাড়াপত্র দিলেই পাওয়া যাবে এই সুবিধা।

সবকিছু নির্ভর করছে এই বিষয়ের ওপর
অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্য়াক্টর বাড়লেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবসরকালে এই ন্যূনতম পেনশনের পরিমাণ পাবেন। সেই ক্ষেত্রে তাদের মিনিমাম পেনশন হবে ২৫,০০০ টাকা। মনে রাখতে হবে, সপ্তম পে কমিশনে এই ২.৫৭ শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার মঞ্জুরি দিয়েছিল। সেই ক্ষেত্রে ন্যূনতম বেসিক স্য়ালারি ৭০০০ টাকা থেকে ১৮০০০ টাকা হয়ে যায়। ষষ্ঠ পে কমিশনে এই ফ্য়াক্টর ছিল ১.৮৬ শতাংশ।

কীসের ছাড়াপত্র পেলেই বাড়বে পেনশনের পরিমাণ
আগামী অষ্টম পে কমিশনে এই ফ্য়াক্টর ২.৫ শতাংশ থেকে ২.৮৬ শতাংশ হতে পারে, অন্তত তেমনই বলছে বিভিন্ন রিপোর্ট। একবার এই ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার সবুজ সঙ্কেত দিলেই ন্যূনতম পেনশনের পরিমাণ ৯০০০টাকা থেকে ২৫৭৪০ টাকা হতে পারে। অবসরকালে জীবন যাত্রার খরচ ও স্থায়ী মাসিক আয়ের ক্ষেত্রে কাজে লাগবে এই টাকা।

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর
আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল পে কমিশনে বেতন বৃদ্ধির ভিত্তি। এতে বেসিক পের সঙ্গে নির্দিষ্ট সংখ্যা গুণ করা হয়, যাকে বলা হয় ফিটমেন্ট ফ্য়াক্টর। দেশের অর্থনীতি ও মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ফিটমেন্ট ফ্য়ক্টরের সুপারিশ করে পে কমিশন। পরে যাতে সিলমোহর দেয় সরকার।     

সবার জন্য এক পেনশন
এ ছাড়াও অষ্টম বেতন কমিশনে সরকার সবার জন্য পেনশনের নতুন ভাবনা নিয়ে আসছে। পেনশনের পরিকাঠামোকে আরও সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এই নতুন বেতন কমিশনের আওতায় কোনও ব্যক্তি যদি ২৫ বছর চাকরি করেন ,তবে তাঁকে বেসিক পে-র ৫০ শতাংশ পেনশন হিসাবে দেওয়া হবে। অবসর নেওয়ার শেষ ১২ মাসে পাওয়া গড় বেসিক পে পেনশন হিসাবে পাবেন কর্মী।  

১০,০০০ টাকা পেনশন পাবেন কারা
এ ছাড়াও যারা ১০ বছর চাকরি করবেন , তাদের পেনশন বাবদ মাসে ১০ হাজার টাকা দেওয়া হতে পারে। অন্তত অষ্টম বেতন কমিশনে সেই ধরনের প্রস্তাব রয়েছে বলে প্রকাশিত হয়েছে অনেক রিপোর্ট।

 


   

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget