এক্সপ্লোর

8th Pay Commission : সরকারি কর্মীরা পেতে পারেন দারুণ খবর ! ৪৬,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেসিক পে

8th Pay Commission Update : কর্মীদের বেতন, এরিয়ার ও ভাতা নিয়ে ইতিমধ্যেই পরামর্শের আহ্বান করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যার জন্য একটি পোর্টাল খোলা হয়েছে । বিশাল লাফ দেবে বেসিক পে ?

8th Pay Commission Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) আওতায় বদলে যেতে পারে বেসিক পে (Basic Pay) বা মূল বেতনের পরিকাঠামো (Salary News Update)। কর্মীদের বেতন, এরিয়ার ও ভাতা নিয়ে ইতিমধ্যেই পরামর্শের আহ্বান করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যার জন্য একটি পোর্টাল খোলা হয়েছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই পোর্টালে পরামর্শ দিতে পারবে কর্মী, পেনশন হোল্ডার ছাড়াও স্টাফ ইউনিয়ন। তবে কেন্দ্রীয় সরকারি আধিকারিক সূত্র বলা হয়েছে , এই নতুন বেতন কাঠামো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরামর্শ পর্যায়কেই প্রথম পদক্ষেপ হিসাবে ধরছে সরকার।

কেন ৪৬,০০০ টাকা বেসিক পে হতে পারে
যদিও অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের আগেই এর মূল বেতন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যেখানে আগামী বেতন কাঠামোয় মূল বেতন বাড়িয়ে ৪৬,০০০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালেই এই বেসিক পে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, স্যালারি রিভিশন বা ফিটমেন্ট ফ্য়াক্টরের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। একবার কমিশন এই বিষয়ে সুপারিশ করার পরই সরকার কোনও সিদ্ধান্ত নেবে।  

কীসের ভিত্তিতে এই আশা

বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, এবার সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭-এর আশেপাশে রাখতে পারে। যার ফলস্বরূপ ৩০-৩৪ শতাংশ বৃদ্ধি হবে বেসিক পে বা স্যালারিতে। যার অর্থ কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম বেসিক পে ৪৬,০০০ টাকা হয়ে যেতে পারে। কোনওভাবে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.০ হয়, তাহলেও অষ্টম বেতন কমিশনের পর লেভেল ওয়ান কর্মীর ন্যূনতম বেসিক পে ৩৬,০০০ টাকা হবে। আরও উচু তলার কর্মীদের স্বাভাবিকভাবেই ন্যূনতম বেসিক পে অনেকটাই বেড়ে যাবে।

কী এই ফিটমেন্ট ফ্য়াক্টর  

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে এই ফিটমেন্ট ফ্য়াক্টর। পুরনো মূল বেতন বা বেসিক পে-র সঙ্গে গুণ করা হয় একটি নির্দিষ্ট সংখ্যা যা হল ফিটমেন্ট ফ্যাক্টর। তাতেই পরবর্তী ন্যূনতম বেসিক পে নির্ধারিত হয়। দেশের অর্থনৈতিক অবস্থা ও মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ফিটমেন্ট ফ্যাক্টরের মান নির্ধারণ করা হয়।

আগের পে কমিশনে কী হয়েছে
২০১৬ সালে সপ্তম পে কমিশনে ন্যূনতম বেসিক স্য়ালারি ছিল ১৮,০০০ টাকা। সর্বোচ্চ বেসিক স্যালারি ছিল ২,৫০,০০০ টাকা। কমপ্রেশন রেসিও ছিল ১: ১৩.৯

ইতিমধ্যেই পরামর্শ পর্ব শুরু হয়েছে
সরকার ইতিমধ্যেই স্যালারি স্ট্রাকচার সংস্কার করতে অষ্টম বেতন কমিশনের বিষয়ে নোটিফিকেশন প্রকাশ করেছে। ২০২৫ সালের ৩ নভেম্বর এই বিষয়ে নোটিফাই করা হয়েছে। কমিশনকে ১৮ মাসের মধ্য়ে এই বিষয়ে যাবতীয় পরামর্শ দিতে বলা হয়েছে। একবার সুপারিশ করার পর এই বিষয়ে সরকার অনুমতি দেবে। একবার সরকারের ছাড়পত্র পেলে মোট ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এর মাধ্যমে উপকৃত হবেন। বাদ যাবে না ৬৯ লাখ পেনশন হোল্ডাররা। 

আগের কমিশনগুলিতে বেতন কাঠামোয় পর পর বৃদ্ধি দেখা গেছে। বেতন কমিশনের অতীত বলছে, প্রথম কমিশনের ন্যুনতম বেসিক পে ৫৫ টাকা থেকে বেড়ে ষষ্ঠ কমিশনে ১৮০০০ টাকায় উন্নীত হয়েছিল। এক কথায় যা মূলত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক চাহিদারই প্রতিফলন। আপাতত, আগামী মাসগুলিতে এই পরামর্শ প্রক্রিয়া অব্যাহত থাকবে। যার পরই এই বিষয় কমিশনের সুপারিশ মনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।  

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget