এক্সপ্লোর

8th Pay Commission : ৭২,০০০ টাকা হবে বেসিক পে ? বছরে দ্বিগুণ বেতন বৃদ্ধি ! অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?

8th Pay Commission News Update: অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay) হবে ৭২,০০০ টাকা ? জেনে নিন, নতুন কী আপডেট রয়েছে অষ্টম বেতন কমিশনে।

8th Pay Commission News Update: বদলে যেতে পারে সব হিসেবনিকেশ (Salary News)। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) এই দাবিতে সায় দিলে দারুণ সুখবর পাবেন কর্মীরা। সেই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay) হবে ৭২,০০০ টাকা। জেনে নিন, নতুন কী আপডেট রয়েছে অষ্টম বেতন কমিশনে।

কমিশনের কাছে কী নতুন দাবি
অষ্ট্ম বেতম কমিশনের কাছে এই দাবি জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS)। সেখানে কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে (Basic Pay)  ৭২,০০০ টাকা করার কথা বলেছে সংঘ। আগে এই ন্যূনতম বেসিক পে ছিল ১৮,০০০ টাকা। মজদুর সংঘের তরফে দাবি করা হয়েছে, বর্তমান মূল্যবৃদ্ধির যুগে জীবনযাত্রার মান ও কর্মীদের কল্যাণের কথা মাথায় রেখে এই ন্যূনতম বেসিক পে রাখা উচিত কমিশনের। পাশাপাশি কোনও প্রবেশ স্তরের কর্মী যেন এই বেতন থেকে হতাশ না হন, সেই দিকে নজর দেওয়া উচিত, অষ্টম বেতন কমিশনে।

কীসের ভিত্তিতে এই দাবি রাখা হয়েছে
কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, Ministry of Statistics and Programme Implementation (MoSPI) পরিসংখ্যানের তথ্য় বলছে, ভারতের মাথাপিছু নিট জাতীয় আয় ২০১৬-১৭ সালের ১,০৩,২১৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ সালে ১,৯২,৭৭৪ টাকায় উন্নীত হয়েছে। এই ৮৬.৭৬ শতাংশ বৃদ্ধি সরকারি বেতন-ভাতা দাবির যৌক্তিকতাকে আরও জোরালো করে।

ফিটমেন্ট ফ্যাক্টর ৪ রাখার দাবি
কর্মী সংগঠন কমিশনের কাছে দাবি করেছে, সপ্তম বেতন কমিশনের ২.৫ থেকে ফিটমেন্ট ফ্য়াক্টর বাড়িয়ে ৪ শতাংশ করা উচিত। তবেই কর্মীদের যাবতীয় সমস্যার সমাধান সম্ভব হবে। এই ফিটমেন্ট ফ্য়াক্টরের মাধ্যমেই যাবতীয় বেতনের বৃদ্ধি নির্ধারিত করা হয়। এখানেই শেষ হয়নি ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (BPMS)-এর দাবি। কমিশনের কাছে বছরে বেতন বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা দাবি জানিয়েছে তারা। আগে এই ইনক্রিমেন্ট ৩ শতাংশ থাকলেও তা বাড়িয়ে ৬ শতাংশ করার কথা বলা হয়েছে।

কী এই ফিটমেন্ট ফ্য়াক্টর  
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে এই ফিটমেন্ট ফ্য়াক্টর। পুরনো মূল বেতন বা বেসিক পে-র সঙ্গে গুণ করা হয় একটি নির্দিষ্ট সংখ্যা যা হল ফিটমেন্ট ফ্যাক্টর। তাতেই পরবর্তী ন্যূনতম বেসিক পে নির্ধারিত হয়। দেশের অর্থনৈতিক অবস্থা ও মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ফিটমেন্ট ফ্যাক্টরের মান নির্ধারণ করা হয়।
২০১৬ সালে সপ্তম পে কমিশনে ন্যূনতম বেসিক স্য়ালারি ছিল ১৮,০০০ টাকা। সর্বোচ্চ বেসিক স্যালারি ছিল ২,৫০,০০০ টাকা। কমপ্রেশন রেসিও ছিল ১: ১৩.৯। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
8th Pay Commission : সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: 'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
'ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget