এক্সপ্লোর

8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে বেসিক পে-র সঙ্গে জুড়ে যাবে ডিএ ? এবার লাফিয়ে বাড়বে স্যালারি !

Salary News : এবার এই পরামর্শের মধ্য়ে রাখা হয়েছে বেসিক পে-র সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার বিষয়। একবার এই সুপারিশ কার্যকর হলে লাফিয়ে বাড়বে আপনার বেতন। 

Salary News : আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে পড়বে সব বিবরণ। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ মেনে নতুন বেতন কাঠামো পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই যা নিয়ে চলছে বৈঠক। বহু কর্মী সংগঠন যেখানে বেতন পরিকাঠামো সংশোধনের পরামর্শ দিচ্ছে। এবার এই পরামর্শের মধ্য়ে রাখা হয়েছে বেসিক পে-র সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার বিষয়। একবার এই সুপারিশ কার্যকর হলে লাফিয়ে বাড়বে আপনার বেতন। 

কাদের তরফে এই দাবি তোলা হচ্ছে
মহার্ঘ ভাতা বা Dearness Allowance (DA) মূল বেতনের (Basic Pay) সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি নিয়ে চলছে জোর আলোচনা। ইতিমধ্যেই অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) সহ বিভিন্ন কর্মী সংগঠন এই বিষয়ে তাদের জোরালো দাবি পেশ করেছে। দীর্ঘদিন ধরে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করতে গিয়ে কেন্দ্রীয় কর্মীরা কিস্তিতে কিস্তিতে ডিএ পেয়ে আসছেন। কিন্তু এখন কর্মী সংগঠনগুলির দাবি, এই ডিএ কেবল আলাদা ভাতা হিসেবে না রেখে সেটিকে স্থায়ীভাবে বেতনের অংশ করে দেওয়া হোক।

ডিএ মার্জার বা একত্রীকরণ আসলে কী ?
একটা বিষয় মাথায় রাখতে হবে, এখন সরকারি কর্মীরা তাদের মূল বেতনের ওপর নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা পান। এই জায়গায় 'ডিএ মার্জার' জুড়ে যাওয়ার অর্থ হল, বর্তমানে কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন (যা ২০২৫ সালের শেষে প্রায় ৫৮-৬০ শতাংশে পৌঁছেছে), সেই পুরো টাকাটা মূল বেতনের সঙ্গে যোগ করে দেওয়া। এর ফলে কর্মচারীদের বেসিক পে বা মূল বেতন এক লাফে অনেকটা বেড়ে যাবে।

কেন এই দাবি তুলছে কর্মী সংগঠনগুলি ?
এই বিষয়ে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF)-এর একটি দাবিপত্র দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- জীবনযাত্রার খরচ যে হারে বেড়েছে, তাতে বর্তমান ডিএ আর যথেষ্ট নয়। তাদের যুক্তিগুলি হল

এই কারণে ভাতা বৃদ্ধি : বাড়ি ভাড়া ভাতা (HRA), গ্র্যাচুইটি, পেনশন এবং ভ্রমণ ভাতার মতো বিষয়গুলি সরাসরি মূল বেতনের ওপর নির্ভর করে। মূল বেতন বাড়লে এই সব কটি ভাতার পরিমাণও আনুপাতিক হারে বাড়বে।

এখন ক্রয়ক্ষমতা হ্রাস: বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমেছে। সংগঠনের দাবি, ডিএ যখন ৫০ শতাংশ বা তার বেশি হয়ে যায়, তখন সেটি মুদ্রাস্ফীতির প্রকৃত প্রতিফলন। তাই এটিকে স্থায়ী বেতনের অংশ করা প্রয়োজন।

অবসরকালীন সুবিধা: অবসরের পর পেনশন ও অন্যান্য পাওনা মূলত শেষ পাওয়া বেসিক পে-র ওপর ভিত্তি করে হিসাব করা হয়। ডিএ মূল বেতনে মিশলে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের অংকও অনেকটা বাড়বে।

বেতন কাঠামোয় কী প্রভাব পড়তে পারে ?
অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সরকার যদি এই দাবি মেনে নেয়, তবে অষ্টম বেতন কমিশনের আওতায় কর্মীদের বেতন কাঠামো আমূল বদলে যাবে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ডিএ প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। এটি বেসিকের সঙ্গে মিশে গেলে, তার ওপর নতুন 'ফিটমেন্ট ফ্যাক্টর' প্রয়োগ করা হলে, মাসিক বেতন এবং পেনশন— উভয় ক্ষেত্রেই বড়সড় লাফ দেখা যাবে।

এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি
তবে সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সময় (সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি ২০২৬) এই মার্জার নিয়ে সরকার কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

এক নজরে মূল পয়েন্ট:

কী দাবি তোলা হয়েছে : বর্তমান ডিএ-কে মূল বেতনের সঙ্গে মিশিয়ে দিতে হবে।

কারণ কী কাজের : মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার অতিরিক্ত খরচ।

কী কী সুবিধা: এইচআরএ (HRA), পেনশন এবং অন্যান্য ভাতার পরিমাণ বাড়বে।

এখন কী অবস্থা : অষ্টম বেতন কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে কর্মী সংগঠনগুলি।

আরও পড়ুন : শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন ? পরিবার পাবে ৬০%, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?   

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget