এক্সপ্লোর

8th Pay Commission : শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন ? পরিবার পাবে ৬০%, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?   

Salary News : সেই ক্ষেত্রে কত পেনশন পাবেন কর্মীরা। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সরকারি কর্মীরা নিশ্চিত পেনশন পেতে পারেন, অষ্টম বেতন কমিশন প্রস্তাবিত।
  • শেষ বেতনের ৫০% পেনশন এবং মহার্ঘ ভাতা যুক্ত দাবি।
  • কর্মীর মৃত্যুতে পরিবার পাবে পেনশনের ৬০ শতাংশ।
  • এনপিএস-এর অনিশ্চয়তা দূর করে ওল্ড পেনশন স্কিমে ভারসাম্য।

Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কি আসতে পারে সুখবর ! অনিশ্চয়তার পরিবর্তে নিশ্চিত পেনশন পেতে পারেন কর্মচারীরা ? সেই ক্ষেত্রে কত পেনশন পাবেন কর্মীরা। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission)। জেনে নিন, এই বিষয়ে রয়েছে নতুন খবর।

কেন পেনশন নিয়ে দুশ্চিতা বাড়ছে
আসলে অবসরকালে পেনশন নিয়ে চিন্তায় রয়েছেন ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ভুক্ত সরকারি কর্মীরা। পেনশনে বাজার-নির্ভর রিটার্নের অনিশ্চয়তা থাকায় তাদের মধ্যে অবসরকালে আর্থিক অনিশ্চতা তৈরি হয়েছে। যে কারণে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF)।

কী বলা হয়েছে পেনশন নিয়ে এই প্রস্তাবে
অষ্টম বেতন কমিশনের কাছে ফেডারেশন দাবি করেছে, অবসরের পর কর্মীদের যেন শেষ বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হয়। এর সঙ্গে যেন জুড়ে দেওয়া হয় মহার্ঘ ভাতা বা DA। এখানেই শেষ নয়, কোনও কারণে কর্মীর মৃত্যু হলে, পরিবার যেন পেনশনের ৬০ শতাংশ পায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। 

কেন এই দাবি তুলেছে ফেডারেশন ?
বর্তমানে NPS-এর টাকা শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভর করে। ফেডারেশনের মতে, এর ফলে কর্মীরা আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মূল চিন্তা, কোনও কারণে বাজারের ওঠানামার কারণে শেয়ার মার্কেটের পতন ঘটলে পেনশনে জমানো টাকার অঙ্ক কমে যাবে। সেই ক্ষেত্রে অবসরের সময় মুদ্রাস্ফীতির তুলনায় হাতে কম টাকা আসবে তাদের। ফেডারেশনের মতে, এতে যারা ৩০-৩৫ বছর কাজ করেন, তারা কিছুটা ভালো রিটার্ন পেলেও, যাদের কাজের মেয়াদ কম তারা নামমাত্র পেনশন পাচ্ছেন। যা খুবই চিন্তার বিষয়।

কম আয় ও বেশি আয়ের কর্মীদের মধ্যে পেনশন পার্থক্য
'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF)-এর তরফে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে রেলকর্মী বা শিক্ষকদের পেনশন ৩১০ থেকে ৩,০০০ টাকার মধ্যে আটকে থাকছে, যা দিয়ে বর্তমান সময়ে জীবনধারণ প্রায় অসম্ভব। তাই শেষ তোলা বেতনের ৫০ শতাংশ পেনশন দেওয়া উচিত কর্মীদের। 

ফেডারেশনের নতুন প্রস্তাবিত মডেলটি কী ?
অষ্টম বেতন কমিশনের কাছে এই বিষয়ে একটি ‘ব্যালেন্সড মডেল’ প্রস্তাব করেছে ফেডারেশন। বর্তমানে কর্মীরা পেনশনে তাদের বেতনের ১০%  ও সরকার ১৪% অবদান রাখে। নতুন প্রস্তাব অনুযায়ী, সরকার যদি তার নিজস্ব ১৪% অবদান নিজের কাছেই রেখে দেয় ও বিনিময়ে কর্মীদের একটি নির্দিষ্ট মাসিক পেনশনের নিশ্চয়তা দেয়, তবেই সমস্যার সমাধান সম্ভব। এতে ওল্ড পেনশন স্কিম (OPS) ও NPS-এর মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে।

কারা পুরনো ব্যবস্থায় বেশি প্রভাবিত হন
ফেডারেশনের দাবি, বর্তমানের পেনশন ব্যবস্থার কারণে সবথেকে বেশি প্রভাব পড়েছে রেলকর্মী, শিক্ষক, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা। এরা দীর্ঘ সময় অস্থায়ী পদে কাজ করার পর স্থায়ী হন, ফলে পেনশন ফান্ড তৈরির জন্য হাতে পর্যাপ্ত সময় পান না।

পারিবারিক পেনশন নিয়েও নতুন দাবি
এখানেই শেষ হয়নি ফেডারেশনের দাবি। অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যুর পর তার পরিবারের জন্য ৬০ শতাংশ ফ্যামিলি পেনশনের প্রস্তাবও দেওয়া হয়েছে মেমোরেন্ডামে। ২০৩৩ সাল থেকে বিপুল সংখ্যক NPS কর্মীর অবসর নেওয়ার কথা রয়েছে, তাই এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ফেডারেশনের তরফে। যদিও সরকারের পক্ষ থেকে বা অষ্টম বেতন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন তাকিয়ে আছেন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ১,১২,০০০ টাকা হবে বেতন ?  পিওন থেকে শিক্ষক.. কারা পাবেন কত, অষ্টম বেতন কমিশনে কী আপডেট

Frequently Asked Questions

কেন ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ভুক্ত সরকারি কর্মীরা পেনশন নিয়ে চিন্তিত?

NPS-এর টাকা বাজার-নির্ভর রিটার্নের উপর নির্ভরশীল, যা অনিশ্চিত। এর ফলে অবসরকালে আর্থিক নিরাপত্তাহীনতার চিন্তা বাড়ছে।

অষ্টম বেতন কমিশনের কাছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' কী প্রস্তাব দিয়েছে?

ফেডারেশন দাবি করেছে যে কর্মীদের শেষ বেতনের ৫০% নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হোক, সাথে মহার্ঘ ভাতা যোগ করা হোক। কর্মীর মৃত্যুর পর পরিবার যেন পেনশনের ৬০% পায়।

সরকারের ১৪% অবদানের বদলে ফেডারেশন কী প্রস্তাব করেছে?

সরকার তার ১৪% অবদান রেখে কর্মীদের একটি নির্দিষ্ট মাসিক পেনশনের নিশ্চয়তা দিক। এতে ওল্ড পেনশন স্কিম (OPS) ও NPS-এর মধ্যে ভারসাম্য আসবে।

বর্তমান পেনশন ব্যবস্থায় কাদের উপর বেশি প্রভাব পড়ছে?

রেলকর্মী, শিক্ষক, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা সবচেয়ে বেশি প্রভাবিত। এদের পেনশন ফান্ড তৈরির জন্য পর্যাপ্ত সময় থাকে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
BSNL Recharge Plan : BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
Advertisement

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget