এক্সপ্লোর

8th Pay Commission : ৫ না ১৪ লাখ এরিয়ার পাবেন সরকারি কর্মীরা ? কোন সূত্রে হবে বকেয়া টাকার হিসাব

8th Pay Commission : নতুন বেতন কাঠামো চালু হতে দেরি হলে, কত মাসের বকেয়া বা এরিয়ার্স (Arrears) পাবেন কর্মীরা। কোন সূত্রে ঠিক হবে সেই অঙ্ক, কত টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ?

8th Pay Commission News Update : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সম্প্রতি এসেছে নতুন আপডেট। এখনও শেষ হয়নি সুপারিশ সম্পর্কিত আলোচনা। যা নিয়ে এখন বিভ্রান্তি তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কতদিনে অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হবে, সেই দিন নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। নতুন বেতন কাঠামো চালু হতে দেরি হলে, কত মাসের বকেয়া বা এরিয়ার্স (Arrears) পাবেন কর্মীরা। কোন সূত্রে ঠিক হবে সেই অঙ্ক, কত টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ?

সোশ্য়াল মিডিয়ায় কী দাবি উঠছে
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে , নতুন পে কমিশন কার্যকর হলে কর্মীরা ৫ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার্স পেতে পারেন। কিন্তু এই দাবির পিছনের আসল অংকটা কী ? আসুন সহজ ভাষায় হিসাবের মডেলটি বুঝে নেওয়া যাক।

কত মাসের এরিয়ার্স পেতে পারেন কর্মীরা ?
সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন সেন্ট্রাল পে কমিশন (CPC) গঠন করা হয়। সেই নিয়ম অনুযায়ী, সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর অষ্টম পে কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।

নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকেই কার্যকর করা হল, কিন্তু সরকারের চূড়ান্ত অনুমোদন ও তা কর্মীদের হাতে পৌঁছাতে ২০২৭ সালের এপ্রিল মাস হয়ে যেতে পারে। এই ১৫ মাসের যে ব্যবধান, এই পুরো সময়ের বকেয়া টাকাই 'এরিয়ার্স' হিসেবে এককালীন পাবেন কর্মীরা। তবে চূড়ান্ত টাকার পরিমাণ নির্ভর করবে সরকার কত ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) অনুমোদন করছে তার ওপর।

এরিয়ার্সের সম্পূর্ণ হিসাবের মডেল (ফিটমেন্ট ফ্য়াক্টর ৩.৬৮ হলে)
কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি সরকারের কাছে বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর (যা ২.৫৭ বা তার কম রয়েছে) বাড়িয়ে ৩.৬৮ করার দাবি জানাচ্ছে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন স্তরে এরিয়ার্সের হিসাব কেমন দাঁড়াবে, দেখে নিন:

১ সর্বনিম্ন মূল বেতন (Level 1 Employees)
বর্তমান মূল বেতন (7th CPC): ১৮,০০০ টাকা
৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন: ৬৬,২৪০ টাকা

মাসিক বেতনের পার্থক্য (বৃদ্ধি): ৪৮,২৪০ টাকা

১০ মাসের আনুমানিক এরিয়ার্স (DA বাদে): ৪,৮২,৪০০ টাকা (যা প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি)

২ সর্বোচ্চ মূল বেতন (Cabinet Secretary Level)
বর্তমান সর্বোচ্চ মূল বেতন (7th CPC): ২,৫০,০০০ টাকা

৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন: ৯,২০,০০0 টাকা

মাসিক বেতনের পার্থক্য (বৃদ্ধি): ৬,৭০,০০০ টাকা

মাত্র ২ মাসের এরিয়ার্স: ১৩,৪০,০০০ টাকা (অর্থাৎ মাত্র ২ মাসের বকেয়াতেই এই অঙ্ক ১৪ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে)

ওপরের পুরো হিসেবটি সম্পূর্ণভাবে কর্মচারী সংগঠনগুলির দাবি (৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর) ও একটি কাল্পনিক সময়সীমার ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞরা মনে করছেন, চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে। সরকার আনুষ্ঠানিকভাবে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট ও ফিটমেন্ট ফ্যাক্টর বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করলেই এরিয়ার্সের প্রকৃত অঙ্ক পরিষ্কার হবে।

আরও পড়ুন : লাফিয়ে বাড়বে পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, শেষ বেতনের ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে পেনশন 

Advertisement

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Advertisement

ভিডিও

Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget