এক্সপ্লোর

8th Pay Commission : লাফিয়ে বাড়বে পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, শেষ বেতনের ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে পেনশন 

Salary News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এই বিষয়ে সবুজ সঙ্কেত দিলে দারুণ লাভ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেই ক্ষেত্রে অবসরের পর ৬৭ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে আপনার পেনশন।

Salary News : এক ধাক্কায় অনেকটাই বদেলে যেতে পারে পেনশনের সিস্টেম (Pension) । অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এই বিষয়ে সবুজ সঙ্কেত দিলে দারুণ লাভ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Govt Employees)। সেই ক্ষেত্রে অবসরের পর ৬৭ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে আপনার পেনশন। এখন যা শেষ তোলা বেতনের ৫০ শতাংশ।   

কমিশনের কাছে এই দাবি জমা পড়েছে
অষ্টম বেতন কমিশন গঠনের তোড়জোড়ের মাঝেই পেনশনারদের জন্য একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। এর মধ্যে রয়েছে 'ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি' (NC-JCM)। আগামী দিনে এই প্রস্তাবগুলি গৃহীত হলে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে।        

৬৭ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন
আগামী দিনে অষ্টম বেতন কমিশিন যৌথ মঞ্চের দাবি মেন নিলে শেষ তোলা বেতনের ৬৭ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এখন অবসর নেওয়ার সময় শেষ বেতনের ৫০% টাকা পেনশন হিসেবে পান কর্মীরা। কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একটি অন্তত দু'জন সদস্যের পরিবার যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, তার জন্য এই নিয়ম বদলানোর দাবি জানানো হয়েছে।

NC-JCM-এর পেশ করা দাবিপত্রে কী বলা হয়েছে
কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে "অবসর জীবনের ন্যূনতম মর্যাদা বজায় রাখার জন্য পূর্ণাঙ্গ পেনশনের পরিমাণ শেষ বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৬৭% করা উচিত। অথবা শেষ ১০ মাসের গড় বেতনের মধ্যে যেটি বেশি লাভজনক হবে, সেটিকেই পেনশন হিসেবে ধরা হোক।"

এবার বয়স বৃদ্ধির সঙ্গে বাড়বে পেনশনের অঙ্ক
সংসদীয় কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে কর্মচারী সংগঠনগুলি দাবি জানিয়েছে, অবসরের পর প্রতি ৫ বছর অন্তর পেনশনের পরিমাণ ৫% করে বাড়ানো হোক। সেই অনুযায়ী একটি প্রস্তাবিত তালিকাও দেওয়া হয়েছে:

৬৫ বছর বয়সে: শেষ বেতনের ৭০%

৭০ বছর বয়সে: শেষ বেতনের ৭৫%

৭৫ বছর বয়সে: শেষ বেতনের ৮০%

৮০ বছর বয়সে: শেষ বেতনের ৮৫%

৮৫ বছর বয়সে: শেষ বেতনের ৯০%

৯০ বছর বয়সে: শেষ বেতনের ১০০% (অর্থাৎ কর্মরত অবস্থায় শেষ যে বেতন পেতেন, পুরো টাকাটাই পেনশন হিসেবে মিলবে) 

OPS, NPS নাকি UPS ? পেনশনের বিকল্প বেছে নেওয়ার স্বাধীনতার দাবি
বর্তমানে পেনশন স্কিম নিয়ে দেশজুড়ে নানা বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে কর্মীদের সুবিধার্থে একটি বড় দাবি তোলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীদের নিজেদের পছন্দ এবং অবসরের প্রয়োজনীয়তা অনুযায়ী তিনটি প্রধান পেনশন ব্যবস্থার মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে:

১ পুরনো পেনশন স্কিম (OPS): যেখানে শেষ বেতনের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট এবং নিশ্চিত পেনশনের গ্যারান্টি থাকে। এর পুরো খরচ বহন করে সরকার।
২ জাতীয় পেনশন ব্যবস্থা (NPS): এটি একটি কন্ট্রিবিউটরি স্কিম, যেখানে কর্মী ও সরকার উভয়েই টাকা জমা দেয় এবং পেনশনের পরিমাণ নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামার ওপর।
৩ ইউনিফাইড পেনশন স্কিম (UPS): সরকার সম্প্রতি এই স্কিমটি এনেছে, যা NPS-এর মতো কন্ট্রিবিউটরি হলেও এতে একটি নির্দিষ্ট অংশের নিশ্চিত বা অ্যাসিওর্ড পেনশনের সুবিধা রয়েছে।

কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, অবসর জীবনের নিরাপত্তা কখনই শেয়ার বাজারের ওঠানামার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। তাই কর্মীদের স্বাধীনভাবে স্কিম বেছে নেওয়ার অধিকার দেওয়া হোক।

 আরও পড়ুন : স্যালারি কত বাড়বে ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Advertisement

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget