এক্সপ্লোর

8th Pay Commission : ৬৯,০০০ থেকে ১,১২,০০০ টাকা হবে বেতন ?  পিওন থেকে শিক্ষক.. কারা পাবেন কত, অষ্টম বেতন কমিশনে কী আপডেট

Salary Hike News Update : সেই ক্ষেত্রে পিওন থেকে শিক্ষক, ক্লার্ক থেকে আইএস অফিসার সবার বেতনই বাড়বে কয়েক গুণ। জেনে নিন, কে কত টাকা স্যালারি পাবেন ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অষ্টম বেতন কমিশন কর্মীদের সঙ্গে বৈঠক করছে।
  • নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ গুণ হতে পারে।
  • ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে ৬৯,০০০ টাকা হবে।
  • বিভিন্ন স্তরের কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Salary Hike News Update : শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। এক লাফে অনেকটাই বেড়ে যাবে বেতন। সেই ক্ষেত্রে পিওন থেকে শিক্ষক, ক্লার্ক থেকে আইএস অফিসার সবার বেতনই বাড়বে কয়েক গুণ। জেনে নিন, কে কত টাকা স্যালারি পাবেন ?

কীসের ভিত্তিতে এই খবর
সম্প্রতি আলোচনায় বসেছে অষ্টম বেতন কমিশন। বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করছে তারা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরামর্শ নেওয়া হচ্ছে এই ইউনিয়নগুলির থেকে। বিভিন্ন রিপোর্ট বলছে, কর্মী সংগঠনগুলির দাবি মানলে এবার ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৮৩ গুণ। একবার কেন্দ্রীয় সরকার এই ফ্যাক্টরে অনুমতি দিলে কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে হবে ৬৯,০০০ ।

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর
কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল ভিত্তি এই ফিটমেন্ট ফ্যাক্টর। যেখানে বেসিক পে বা ন্যূনতম বেতন ঠিক করার ক্ষেত্রে এই গুণক কাজ করে। পুরনো বেসিক পে-কে এই সংখ্যা দিয়ে গুণ করে নতুন ন্যূনতম স্যালারি ঠিক করা হয়। আপনার বর্তমান Basic Pay-এর সঙ্গে এই Fitment Factor গুণ করা হয়। ধরুন, আপনার বর্তমান বেসিক পে ১৮,০০০ টাকা এবং প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। তাহলে হিসেবটি হবে: নতুন বেসিক পে = ১৮,০০০ × ২.৫৭ = ৪৬,২৬০ টাকা । মূলত, মুদ্রাস্ফীতি বা বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন বাড়ানো হয়।

এখন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কত বেতন বাড়তে পারে
বিভিন্ন সংবাদত্রের রিপোর্ট বলছে, কর্মী সংগঠনের প্রস্তাব মানলে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ৩.৮৩ গুণ । যার অর্থ, বর্তমান ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বদলে হবে সংশোধিত মূল বেতন: ১৮,০০০ টাকা × ৩.৮৩ = ৬৮,৯৪০ টাকা। এই হিসেব অনুযায়ী কোন কর্মীরা কত বেতন পাবেন। দেখে নিন, এই নীচের টেবিলে।

কোন স্তরে  কত বেতন বাড়তে পারে

লেভেল বর্তমান বেতন (Rs) সম্ভাব্য বেতন (Rs) বিভাগ
Level 1-5 ১৮,০০০ - ২৯,২০০ ৬৯,০০০ - ১,১১,৮৩৬ এন্ট্রি লেভেল
Level 6-9 ৩৫,৪০০ - ৫৩,১০০ ১,৩৫,৫৮২ - ২,০৩,৩৭৩ মিড-লেভেল
Level 10-12 ৫৬,১০০ - ৭৮,৮০০ ২,১৪,৮৬৩ - ৩,০১,৮০৪ আপার-মিড লেভেল
Level 13-14 ১,২৩,১০০ - ১,৪৪,২০০ ৪,৭১,৪৭৩ - ৫,৫২,২৮৬ সিনিয়র অফিসার
Level 15-18 ১,৮২,২০০ - ২,৫০,০০০ ৬,৯৭,৮২৬ - ৯,৫৭,৫০০ টপ ব্যুরোক্রেসি

আরও পড়ুন : লাফিয়ে বাড়বে বেতন ! এবার ৫ সদস্য়ের পরিবারের হিসেবে পাবেন স্য়ালারি ? অষ্টম বেতন কমিশনে বড় কী আপডেট ?

Frequently Asked Questions

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি পাবে?

হ্যাঁ, অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা চলছে। কর্মী সংগঠনগুলির দাবি মানলে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর কী এবং এটি কীভাবে কাজ করে?

ফিটমেন্ট ফ্যাক্টর হল বেতন বৃদ্ধির মূল ভিত্তি। এটি বর্তমান বেসিক পে-কে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে নতুন ন্যূনতম বেতন নির্ধারণ করে।

নতুন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ন্যূনতম বেতন কত হতে পারে?

কর্মী সংগঠনের প্রস্তাবিত ৩.৮৩ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী, বর্তমান ১৮,০০০ টাকা ন্যূনতম বেতন বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে।

বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বৃদ্ধি কেমন হতে পারে?

লেভেল ১-৫ কর্মীদের সম্ভাব্য বেতন ৬৯,০০০ - ১,১১,৮৩৬ টাকা হতে পারে। উচ্চতর লেভেলে বেতন আরও বেশি বাড়বে।

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget