এক্সপ্লোর

8th Pay Commission : এবার আপনার ইচ্ছে অনুযায়ী পেনশন ! অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর !

Pension News Update : সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। জেনে নিন, এতে কী সুবিধা পাবেন আপনি।    

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কর্মীরা এখন নিজেদের পছন্দ অনুযায়ী পেনশন স্কিম বাছতে পারবেন।
  • সরকার ও ইউনিয়নগুলির মধ্যে 'পেনশন চয়েস' নিয়ে আলোচনা চলছে।
  • নতুন প্রস্তাবে কর্মচারীরা NPS, OPS, UPS-এর মধ্যে সেরা বিকল্প বাছবেন।
  • স্বেচ্ছাবসরের নিয়মেও পরিবর্তন আসছে, মিলবে নিশ্চিত পেনশন।

Pension News Update : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বৈঠকের আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য আসতে চলেছে বড় খবর। এবার থেকে নিজের পেনশন (Pension) নিজেই বেছে নিতে পারবেন কর্মীরা। স্যালারির (Salary News) ভাষায় যাকে 'পেনশন বাই চয়েস' বলা হচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। জেনে নিন, এতে কী সুবিধা পাবেন আপনি।    

এবার পছন্দমতো পেনশন স্কিম বাছার স্বাধীনতা
সম্প্রতি ইন্ডিয়া টুডে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কর্মচারীদের প্রতিনিধিরা IndiaToday.in-কে জানিয়েছেন, বর্তমান অবসর ব্যবস্থার আওতায় সরকারি কর্মচারীদের পেনশন কাঠামো নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হতে পারে। এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মচারীদের নিজেদের পছন্দমতো পেনশন স্কিম বেছে নেওয়ার স্বাধীনতা বা 'পেনশন চয়েস' (Pension Choice) দেওয়ার বিষয়ে সরকার ও কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে আলোচনা চলছে। 

আগামী ২ থেকে ৪ মাসের মধ্যেই এই বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা সামনে আসতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে কর্মচারী ইউনিয়নগুলির প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে।

কী এই ‘পেনশন চয়েস’ প্রস্তাব ?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে মূলত তিনটি ব্যবস্থা রয়েছে:

পুরনো পেনশন স্কিম (OPS): যেখানে শেষ পাওয়া বেতনের ৫০% নিশ্চিত পেনশন হিসেবে পাওয়া যেত।

ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS): ২০০৪ সালের ১ জানুয়ারির পর নিযুক্ত কর্মচারীদের জন্য এটি বাধ্যতামূলক। এটি শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল।

ইউনিফাইড পেনশন স্কিম (UPS): মোদি সরকার ২০২৪ সালের অগস্টে এই নতুন স্কিমটি আনে, যা ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এতে নিশ্চিত পেনশনের (Assured Pension) সুবিধা দেওয়া হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, কর্মচারীরা যাতে এই বিভিন্ন ব্যবস্থার মধ্যে থেকে নিজেদের সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সেরা বিকল্পটি বেছে নিতে পারেন, সেই স্বাধীনতার কথাই ভাবা হচ্ছে।

কেন এই পরিবর্তনের দাবি তুলছেন কর্মচারীরা ?
২০০৪ সালের পর থেকে NPS চালুর পর থেকেই কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। কারণ, NPS-এর চূড়ান্ত রিটার্ন বাজারের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) ৮ম বেতন কমিশনের কাছে জোরালো সওয়াল করেছে যে, একজন কর্মচারীর অবসরের পর আর্থিক নিরাপত্তা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। কর্মচারীরা চান নিশ্চিত পেনশন (Assured Pension) এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ (Inflation-linked) ডিয়ারনেস রিলিফ (DR)-এর সুবিধা।

স্বেচ্ছাবসর (VRS) নিয়েও বড় সিদ্ধান্ত !
শুধু পেনশনের বিকল্পই নয়, স্বেচ্ছাবসরের (Voluntary Retirement) নিয়ম নিয়েও বড় দাবি জানানো হয়েছে।

দাবি: কোনও কর্মচারী যদি নির্দিষ্ট বছর চাকরি করার পর স্বেচ্ছাবসর (VRS) নেন, তবে অবসরের ঠিক পরদিন থেকেই যাতে তিনি নিশ্চিত পেনশন পেতে শুরু করেন, তা নিশ্চিত করতে হবে।

সমস্যা: পুরনো OPS ব্যবস্থায় স্বেচ্ছাবসরে কোনও জটিলতা ছিল না। কিন্তু NPS-এর ক্ষেত্রে আগেভাগে অবসর নিলে ফান্ড বা কর্পাস জমার অঙ্কে টান পড়ে, যা অবসরের পরের জীবনকে অনিশ্চিত করে তোলে। ইউনিয়নগুলির দাবি, দশকের পর দশক পরিষেবা দেওয়ার পর স্বেচ্ছাবসর নিলে কর্মচারীদের যেন আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।

বদলাচ্ছে বেতন কমিশনের ফোকাস
আগেকার বেতন কমিশনগুলির (যেমন ৭ম বেতন কমিশন) মূল ফোকাস থাকত শুধুমাত্র মূল বেতন (Basic Pay) এবং ভাতা (Allowances) বৃদ্ধির ওপর। কিন্তু ৮ম বেতন কমিশনের আলোচনায় ছবিটা অনেকটাই আলাদা। এবার কর্মচারীদের মূল দাবি—বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরের পর দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে কার কত স্যালারি বাড়বে ? রেলওয়ে দিল ৪০০ শতাংশের ফর্মুলা 

Frequently Asked Questions

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি এখন নিজেদের পেনশন নিজেরাই বেছে নিতে পারবেন?

হ্যাঁ, সূত্রমতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন নিজেদের সুবিধা অনুযায়ী পেনশন স্কিম বেছে নেওয়ার স্বাধীনতা পেতে পারেন। এই বিষয়ে সরকার ও কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে আলোচনা চলছে।

'পেনশন চয়েস' প্রস্তাবটি কী?

এই প্রস্তাব অনুযায়ী, কর্মচারীরা পুরনো পেনশন স্কিম (OPS), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং ইউনিফাইড পেনশন স্কিম (UPS) - এই তিনটি ব্যবস্থার মধ্যে থেকে নিজেদের জন্য সেরা বিকল্পটি বেছে নিতে পারবেন।

কর্মচারীরা কেন এই পরিবর্তনের দাবি করছেন?

২০০৪ সালের পর NPS চালু হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল কারণ NPS বাজারের উপর নির্ভরশীল। কর্মচারীরা নিশ্চিত পেনশন এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ সুবিধা চান।

স্বেচ্ছাবসর (VRS) নেওয়ার ক্ষেত্রে কী সুবিধা চাওয়া হয়েছে?

নির্দিষ্ট বছর চাকরি করার পর স্বেচ্ছাবসর নিলে অবসরের পরদিন থেকেই যাতে নিশ্চিত পেনশন পাওয়া যায়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এর ফলে NPS-এর ক্ষেত্রে ফান্ডের উপর প্রভাব পড়লেও আর্থিক ক্ষতি হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget