এক্সপ্লোর

8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট

Salary News : পেনশন (Pension) ছাড়াও ফ্যামিলি পেনশনের রিভিশন রেট যেন হাতে আসে অবসরপ্রাপ্তদের। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বড় সংগঠন REWA।

Salary News : আগের অবসরপ্রাপ্তরাও যেন পায় অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুবিধা। পেনশন (Pension) ছাড়াও ফ্যামিলি পেনশনের রিভিশন রেট যেন হাতে আসে অবসরপ্রাপ্তদের। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বড় সংগঠন 'রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'(REWA)। গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এই চিঠি।

প্রধানমন্ত্রীর কাছে কী দাবি জানিয়েছে কর্মী সংগঠন ?
মূলত, পেনশন হোল্ডারদের 'টার্মস অফ রেফারেন্স' বা কাজের পরিধি সংশোধনের দাবি জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে । এই চিঠিতে বলা হয়েছে, যারা ২০২৬ সালের ১ জানুয়ারির আগে অবসর গ্রহণ করেছেন, তারাও যেন অষ্টম বেতন কমিশনের সুপারিশে পেনশন ও ফ্যামিলি পেনশন সংশোধনের আওতায় আসেন।

কেন এই চিঠি পাঠানো হয়েছে ?
অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার পরে অবসরপ্রাপ্তদের মধ্য়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আদৌ তাদের পেনশন বৃদ্ধি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অবসরপ্রাপ্তদের মনে। এই বিষয়টি স্পষ্টভাবে জানার জন্য 'রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'(REWA) সরকারের কাছে দাবি জানিয়েছে। 

কোথায় তৈরি হয়েছে বিভ্রান্তি ?
ভাষা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে- অ্ষ্টম বেতন কমিশনের নির্দেশিকায় যে 'টার্মস অফ রেফারেন্স'-এর কথা বলা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে কমিশন কর্মচারীদের গ্র্যাচুইটি, NPS, UPS সাধারণ পেনশনের কাঠামো পর্য়ালোচনা করবে। সরকার যেন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা সংশোধনের মাধ্যমে নিশ্চিত করে যে ১ জানুয়ারি ২০২৬-এর আগে রিটায়ার করা সমস্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের পেনশনও ৮ম পে কমিশনের মাধ্যমে বৃদ্ধি করা হবে।

আগের পে কমিশনে কী হয়েছিল ?
এই বক্তব্যের বিষয়ে বিভ্রান্তির কথা বলেছে 'রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্য়াসোসিয়েশন'। তারা জানিয়েছে, আগে পঞ্চম, ষষ্ট, সপ্তম পে কমিশনের সময় আগে যারা অবসর গ্রহণ করেছেন তাদের বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা ছিল। যেখানে বলা থাকত, কমিশন হওয়ার আগে যারা রিটায়ার করেছেন তাদেরও নতুন কমিশনের আওতায় পেনশন বা ফ্যামিলি পেনশন বৃদ্ধির সুবিধে দেওয়া হবে। যেটা অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে করা হয়নি, তাতেই যাবতীয় আশঙ্কা তৈরি হয়েছে।  

১৮ মাসের মধ্য়ে ১০ মাস কেটে গেছে, এখনও চলছে বেতন আপডেট সংক্রান্ত আলোচনা। আগামী দিনে এই কমিশনই সুপারিশ (8th Pay Commission) করবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন, ভাতা ও পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠন করা হয়েছিল অষ্টম বেতন কমিশন। এখনও সেই নিয়ে চলছে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা। কর্মী সংগঠনের প্রস্তাব মেনে নিলে, আগামী দিনে লেভেল ৭ কর্মীদের পেনশন হবে প্রায় ৫৭,০০০ টাকা।
   
 আরও পড়ুন : ২২,৪৫০ থেকে ৫৭,০০০ টাকা হবে এদের পেনশন ? অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন কী আপডেট ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Advertisement

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget