এক্সপ্লোর

8th Pay Commission : গাড়ি কেনার জন্য আগাম ১০ লাখ ! উৎসবের আগে ১ মাসের বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কী আপডেট ?

Salary News : একবার এই প্রস্তাবে সিলমোহর পড়লে গাড়ি কেনার আগে আগাম ১০ লাখ টাকা পাবেন আপনি। সঙ্গে পেতে পারেন আরও সুবিধা।

Salary News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) বেতন বৃদ্ধির (Salary Hike) প্রস্তাব নিয়ে এখনও চলেছে আলোচনা। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে কমিশন। তারই মধ্যে জমা পড়েছে নতুন প্রস্তাব। একবার এই প্রস্তাবে সিলমোহর পড়লে গাড়ি কেনার আগে আগাম ১০ লাখ টাকা পাবেন আপনি। সঙ্গে পেতে পারেন আরও সুবিধা।

কারা দিয়েছে এই প্রস্তাব
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির সুপারিশ করবে অষ্টম বেতন কমিশন। সেই নিয়েই চলছে আলোচনা। যেখানে রেল থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন কর্মী সংগঠনকে প্রস্তাব দিতে বলা হচ্ছে। এবার ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর 'স্টাফ সাইড' কর্মীদের আর্থিক সুবিধার জন্য ৩টি বড় নতুন অগ্রিম বা অ্যাডভান্স চালু করার প্রস্তাব দিয়েছে। তবে কিছু ক্ষেত্রের জন্যই দেওয়া হয়েছে এই প্রস্তাব।

অষ্টম পে কমিশনের কাছে জমা দাবিপত্রে ৩টি নতুন অগ্রিম দেওয়ার দাবি জানানো হয়েছে

গাড়ি কেনার জন্য : এখানে বলা হয়েছে, কোনও কর্মী যদি গাড়ি কিনতে চায়, সেই ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দেওয়া হোক অষ্টম বেতন কমিশনে।

উৎসবের জন্য : এখানেই শেষ নয়, উৎসবের আগে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে এক মাসের মূল বেতন বা বেসিক স্যালারি অগ্রিম হিসেবে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

প্রাকৃতিক দুর্যোগের জন্য : কোনও কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে যেন এক মাসের বেসিক স্যালারি অগ্রিম হিসাবে দেওয়া হয়, সেই আবেদন করেছে কর্মী ইউনিয়ন।

এই নতুন দাবিগুলির পাশাপাশি কম্পিউটার ও বাড়ি তৈরির অগ্রিমের  ঊর্ধ্বসীমা বাড়ানোরও অনুরোধ জানানো হয়েছে।

কেন এই অগ্রিমগুলির দাবি করা হচ্ছে ?
কর্মী সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাবগুলির সপক্ষে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে

গাড়ি বা ফোর-হুইলার অগ্রিম
কর্মীদের মতে, "বর্তমান সময়ে চার চাকার গাড়ি আর কোনও বিলাসিতা নয়, বরং পরিবার নিয়ে যাতায়াতের জন্য এটি সবার কাছেই একটি অত্যন্ত প্রয়োজনীয় বাহন হয়ে উঠেছে। তাই অষ্টম পে কমিশনের উচিত সম্পূর্ণ সুদমুক্ত সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফোর-হুইলার অগ্রিমের সুপারিশ করা।"

প্রাকৃতিক দুর্যোগের অগ্রিম
দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় ও খরা লেগেই থাকে। আগে কেন্দ্রীয় কর্মচারীরা এই দুর্যোগের সময় অগ্রিম টাকা পেতেন, যা পরে বন্ধ করে দেওয়া হয়। স্টাফ সাইড দাবি করেছে যে, এই সুদমুক্ত দুর্যোগ অগ্রিম পুনরায় চালু করা হোক, যা ১ মাসের বেসিক পে-র সমান হবে এবং ২৪টি কিস্তিতে কর্মীরা তা শোধ করতে পারবেন।

উৎসবের অগ্রিম:
ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সারা বছরই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব লেগেই থাকে। এই উৎসবের খরচ সামলাতে ১ মাসের বেসিক বেতনের সমান উৎসব অগ্রিম চালুর দাবি করা হয়েছে, যা ১০টি কিস্তিতে বেতন থেকে কেটে নেওয়া হবে। পূর্ববর্তী স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও এটি চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল, তবে তা এখনও বাস্তবায়িত হয়নি।

(খবরের সৌজন্যে : Upstox) 

আরও পড়ুন : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget