এক্সপ্লোর

8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর

DA News Update: ডিএ (DA Hike) বৃদ্ধির সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জুলাইতেই এই বিষয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। 

DA News Update: অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বাস্তবায়নের দিন এখনও চূড়ান্ত হয়নি। নতুন করে বেতন বৃদ্ধি (Salary News) নিয়ে আলোচনার সময়সীমা বাড়িয়েছে কমিশন। যদিও এরই মধ্যে ডিএ (DA Hike) বৃদ্ধির সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জুলাইতেই এই বিষয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। 

কেন এই আশা জোরালা হচ্ছে
সাধারণত, দেশের মূল্য বৃদ্ধির ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়। লেবার ব্যুরোর তথ্য় অনুযায়ী এই বিষয়টি ঠিক হয়। সাম্প্রতিককালে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আগামী জুলাই ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) আরও একদফা বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। 

মূল্যবৃদ্ধি ও ডিএ-র নতুন হিসেব

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স(AICPI-IW) ইন্ডেক্স বলছে, ২০২৬ সালের মার্চ মাসে এই সূচক যেখানে ছিল ১৪৯.১, এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯.৯-এ। বর্তমানে দেশে শ্রমিকদের জন্য খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.২৭% থেকে বেড়ে ৪.৪৬% হয়েছে।

সম্ভাব্য ডিএ বৃদ্ধি: এপ্রিল ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ১২ মাসের গড় হিসেব ও প্রয়োজনীয় ফর্মুলা (লিঙ্কিং ফ্যাক্টর ২.৮৮) প্রয়োগ করলে ডিএ-র পরিমাণ দাঁড়ায় প্রায় ৬২.৫১%। রাউন্ডিং অফের নিয়ম অনুযায়ী যা ৬৩% ধরা হতে পারে।

কত শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। হিসেব মিললে জুলাই থেকে তা আরও ৩% বেড়ে ৬৩% হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মে ও জুন মাসের AICPI-IW এর পরিসংখ্যান এবং কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদনের ওপর।

কেন বেতন বৃদ্ধির দাবি তুলছে কর্মী সংগঠনগুলি ?
ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের খরচ যেভাবে বাড়ছে, তার সঙ্গে বর্তমান বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করছে বিভিন্ন কেন্দ্রীয় কর্মী ইউনিয়ন।

অষ্টম বেতন কমিশনের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়ীজ ফেডারেশন (AINPSEF) এবং ন্যাশনাল কাউন্সিল-জেসিএম (NC-JCM) বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে..

১ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি: কর্মী সংগঠনগুলির দাবি, মহার্ঘ ভাতা সরাসরি মূল বেতনের (Basic Pay) সাথে যুক্ত করা হোক এবং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করা হোক, যাতে কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা বজায় থাকে।

২ পরিবারের সদস্য সংখ্যার ফর্মুলা বদল: ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বর্তমানে ৩ জন সদস্যের যে পুরনো পারিবারিক কাঠামো ব্যবহার করা হয়, তা পরিবর্তন করে ৫ জনের করার দাবি জানানো হয়েছে। কারণ বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় যৌথ বা বড় পরিবারের খরচ অনেক বেশি।

অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগলেও, এই ৩% সম্ভাব্য ডিএ বৃদ্ধি নিশ্চিতভাবেই লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পকেটে স্বস্তি এনে দেবে।

আরও পড়ুন : এবার আপনার ইচ্ছে অনুযায়ী পেনশন ! অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর !

সেরা শিরোনাম

8th Pay Commission : ৬ শতাংশ হারে হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? চাকরিকালে পাঁচবার পদোন্নতি ! সরকারি কর্মীদের কবে সুখবর ?
৬ শতাংশ হারে হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? চাকরিকালে পাঁচবার পদোন্নতি ! সরকারি কর্মীদের কবে সুখবর ?
Fact Check : প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
Best FD Interest : ৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
৮.৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, এই ব্যাঙ্কগুলি দিচ্ছে সর্বোচ্চ রেট
8th Pay Commission : প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?
প্রতি ৪ বছর পর হবে পদোন্নতি ? সরকারি চাকরিতে বদলে যাবে নিয়ম ?

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget