এক্সপ্লোর

8th Pay Commission : ৪৬,০০০ টাকার বেসিক পে, ২৫ হাজারের ন্যূনতম পেনশন ! কবে সরকারি কর্মীরা পাবেন সুখবর, এই তারিখ সব সিদ্ধান্ত

8th Pay Commission update : জেনে নিন, কী কী বিষয়ে আলোচনা হবে সেদিন। কেন সবাই আশায় বুক বাঁধছে ?


8th Pay Commission update : অবশেষে বসতে চলেছে বৈঠক। চলতি মাসের এই তারিখে অষ্টম বেতম কমিশনের যাবতীয় সুপারিশের খসড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যা সত্যিই সুখবর। জেনে নিন, কী কী বিষয়ে আলোচনা হবে সেদিন। কেন সবাই আশায় বুক বাঁধছে ?

১৩ এপ্রিল হবে সুপারিশের চূড়ান্ত সিদ্ধান্ত
আগামী ১৩ এপ্রিল ন্যাশনাল কাউন্সিলের ড্রাফটিং কমিটি এই বিষয়ে একটি বৈঠকে বসবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের প্রতিনিধিত্ব করে এই কমিটি। এরাই অষ্টম বেতন কমিশনের জন্য পাওয়া সুপারিশের যাবতীয় বিষয় চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে। এর দিকেই তাকিয়ে রয়েছে প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা। তাদের সবারই এক প্রশ্ন, অ্ষ্টম বেতন কমিশনে কত স্য়ালারি বাড়বে তাদের। পেনশন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রেও স্পষ্টতা চাইছেন তাঁরা।  

কী কাজ করে এই কমিটি
আসলে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠন ও সরকারের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করে এই কমিটি। কমিশন যাতে সঠিক পথে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, সেই বিষয়ে যাবতীয় পরামর্শের খসড়া তৈরি করে এই কমিটি। বর্তমানে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বড়ানো হবে, তা নিয়ে সংশয় রয়েছে সবার মনে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি পোর্টাল খুলেছে। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে ধোঁয়াশা কাটবে বলে মনে করছে বিভিন্ন কর্মী সংগঠন।

কী কী বিষয়ে আশা করছে কর্মীরা

এবার বেতন বৃদ্ধির বিষয় ছাড়াও ন্যূনতম বেসিক পে নিয়ে আশা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। কিছু রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনে কর্মীদের ন্যূনতম বেসিক পে ৪৬,০০০ টাকা ছাড়িয়ে যাবে। একই আশা রয়েছে পেনশন হোল্ডারদের মধ্যে। তাদের ন্যূনতম পেনশ ২৫০০০ টাকার বেশি হবে বলে মনে করা হচ্ছে। তবে এ সবই নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর।

ফিটমেন্ট ফ্য়াক্টরেই সবকিছু রয়েছে

মনে রাখতে হবে, অতীতে সপ্তম পে কমিশনে ২.৫৭ শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার সিলমোহর দিয়েছিল। যে কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্য়ালারি ৭০০০ টাকা থেকে ১৮০০০ টাকা হয়ে যায়। ষষ্ঠ পে কমিশনে এই ফ্য়াক্টর ছিল ১.৮৬ শতাংশ। অষ্টম বেতন কমিশনে যা আরও অনেকটাই বাড়তে পারে।

পেনশনের পরিমাণ কত বাড়তে পারে
অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্য়াক্টর ২.৫ শতাংশ থেকে ২.৮৬ শতাংশ হতে পারে। সেই দিকে ইঙ্গিত করছে বিভিন্ন রিপোর্ট। এই ফিটমেন্ট ফ্যাক্টরে সরকার সবুজ সঙ্কেত দিলেই ন্যূনতম পেনশনের পরিমাণ ৯০০০টাকা থেকে ২৫৭৪০ টাকা হতে পারে। সেই ক্ষেত্রে অবসরকালে স্বস্তি পাবেন পেনশন হোল্ডাররা। 

  

সেরা শিরোনাম

8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget