এক্সপ্লোর

Aadhaar Card Free Update : আধার কার্ড বিনামূল্যে আপডেট করার মেয়াদ বাড়াল UIDAI, জেনে নিন নতুন সময়সীমা

UIDAI News Update: কেন্দ্রীয় সরকার বিনামূল্যে অনলাইনে আধার নথি (Aadhaar Document) আপডেট করার সময়সীমা আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে।

UIDAI News Update : ফের বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Aadhaar Card Free Update) সময়সীমা বাড়িয়ে দিল সরকার। সম্প্রতি আধার কর্তৃপক্ষ বা UIDAI নিয়েছে এই উদ্যোগ। জেনে নিন, এবার কত তারিখ পর্যন্ত এই বিনামূল্যের পরিষেবা পাবেন আপনি। এখানে দেওয়া রইল ডেট । 

কত দিনের জন্য বাড়ানো হয়েছে সময়সীমা
অতীতেও এই সময়সীমা বাড়িয়েছিল সরকার। এবারও জনস্বার্থে সেই পথে হাঁটল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে অনলাইনে আধার নথি (Aadhaar Document) আপডেট করার সময়সীমা আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষ কোনো টাকা খরচ না করেই নিজেদের প্রয়োজনীয় নথি আপলোড ও যাচাই করার জন্য আরও সময় পাবেন।

আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত কারা পাবেন সুবিধা
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আধার কার্ডধারীরা আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত 'myAadhaar' পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে যুক্ত নথি আপডেট করতে পারবেন। এর আগে এই সুবিধা ২০২৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। UIDAI-এর পক্ষ থেকে জারি করা একটি অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, অনলাইনে আধার তথ্য আপডেট করার ক্ষেত্রে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া দেখেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনামূল্যে আধার আপডেটে রয়েছে কী সুবিধা
সবর মনেই প্রশ্ন জাগতে পারে, কারা পাবেন এই সুবিধা ? মনে রাখেন, এই ফ্রি সুবিধাটি শুধুমাত্র 'myAadhaar' পোর্টালের মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে। এটি মূলত পরিচয়পত্র (Proof of Identity - PoI) এবং ঠিকানার প্রমাণপত্র (Proof of Address - PoA) সংক্রান্ত নথি আপলোডের ক্ষেত্রে প্রযোজ্য।

কেবল অনলাইনের জন্য়ই বিনামূল্য়ের সুবিধা ?
মনে রাখবেন, বিনামূল্যে আপডেট করার এই সুবিধাটি শুধুমাত্র অনলাইনে পোর্টাল ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি কোনও আধার এনরোলমেন্ট সেন্টার বা আপডেট সেন্টারে গিয়ে এই কাজ করতে চান, তবে আপনাকে ৭৫ টাকা ফি দিতে হবে।

কীভাবে অনলাইনে আধার নথি আপডেট করবেন ?
অনলাইনে আধার নথি আপডেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই এটি করতে পারেন:

প্রথমে UIDAI-এর অফিশিয়াল myAadhaar পোর্টালে যান।

আপনার আধার নম্বর এবং মোবাইলে আসা OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) দিয়ে লগ-ইন করুন।

লগ-ইন করার পর, আপনার বৈধ পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন।

সমস্ত তথ্য যাচাই করে অনলাইন আবেদনটি সাবমিট করুন।

প্রক্রিয়াটি সম্পন্ন হলে স্ক্রিনে একটি ১৪-ডিজিটের আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) দেখতে পাবেন। এটি যত্ন সহকারে সেভ করে রাখুন, যা পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে।

শীঘ্রই আসছে নতুন 'আধার অ্যাপ'
সম্প্রতি এই নথি আপডেটের পাশাপাশি UIDAI আরও একটি বড় ঘোষণা করেছে। বর্তমান আমরা যে 'mAadhaar' অ্যাপ ব্যবহার করি, তা খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে ব্যবহারকারীদের নতুন এবং উন্নত 'Aadhaar App'-এ ট্রান্সফার করা হবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে UIDAI জানিয়েছে , এই নতুন অ্যাপটি গ্রাহকদের আরও স্মার্ট এবং নিরাপদ অভিজ্ঞতা দেবে। এতে থাকছে কিউআর (QR) কোড ভিত্তিক আধার শেয়ারিং, উন্নত প্রাইভেসি সেটিংস ও আরও সহজে বিভিন্ন আধার পরিষেবা পাওয়ার সুবিধা।

আরও পড়ুন : এবার আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন, ঠিকানা আপডেটের ক্ষেত্রে নতুন সুবিধা

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget