এক্সপ্লোর

Aadhaar Card Update : এবার আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন, ঠিকানা আপডেটের ক্ষেত্রে নতুন সুবিধা

Aadhaar Card Address New Rule: এবার দেশবাসীর সুবিধার্থে নতুন নিয়ম এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। জেনে নিন, এবার কী সুবিধা পাবেন আপনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আধার ঠিকানা পরিবর্তনে নতুন নিয়মে প্রমাণপত্র লাগবে না।
  • পরিবারের প্রধানের (HOF) অনুমতিতে ঠিকানা আপডেট করা যাবে।
  • ভাড়াটেদের সুবিধার জন্য এই বিশেষ বিকল্প আনা হয়েছে।
  • অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে ঠিকানা আপডেট সম্পন্ন করুন।

Aadhaar Card Address New Rule: বদলে যাচ্ছে আধার কার্ডের (Aadhaar Card) ঠিকানা আপডেটের নিয়ম। এবার দেশবাসীর সুবিধার্থে নতুন নিয়ম এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। জেনে নিন, এবার কী সুবিধা পাবেন আপনি।

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে প্রমাণ লাগবে না
অতীতে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে বাড়ি ভাড়ার চুক্তি, বিদ্যুতের বিল ছাড়াও অন্য়ান্য প্রামাণ্য নথি লাগত। এবার গ্রাহকদের সুবিধার্থে সেই নথিগুলি আর লাগবে না। সেখানে 'হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প দিয়েছে আধার কর্তৃপক্ষ। এই অপশন অনুসারে, আপনাকে ঠিকানা পরিবর্তনের জন্য পুরনো প্রামাণ্য নথিগুলি জমা দিতে হবে না।

'হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প আসলে কী
আধার কার্ডের ঠিকানা পরিবর্তনে এই 'হেড অফ দ্য ফ্যামিলি'(HOF) বিকল্প দিয়েছে UIDAI। যা আসলে ভাড়াটেদের জন্য তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বছর-বছর বহু ভাড়াটেকে চাকরি বা অন্য কারণে ঘর পাল্টাতে হয়। সেই সময় তাদের কাছে অফিশিয়াল কোনও প্রামাণ্য ঠিকানা থাকে না। তাই আধারের নথি আপডেট করতে গিয়ে সমস্য়া তৈরি হয়। এবার থেকে যা হবে না। আধার কার্ড হোল্ডাররা চাইলেই পরিবারের কোনও সদস্যের অনুমতিক্রমে এই কাজ করতে পারেন। সেখানে আপনার পরিবারের বাবা, স্বামী, স্ত্রীয়ের নাম অ্য়াড করতে পারেন। নিজের ঠিকানা আপডেট  করতে গিয়ে মায়ের আধার কার্ডের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। 

আধারের ঠিকানা কীভাবে আপডেট করবেন

আপনিও যদি এই সুবিধাটি গ্রহণ করতে চান, তবে নীচের সহজ ধাপগুলি অনুসরণ করুন।
১ সবার আগে আধার অ্যাপে লগ ইন করুন।
২ 'Services' (পরিষেবা) বিভাগে যান।
৩ 'Address Update' (ঠিকানা আপডেট) বিকল্পটি নির্বাচন করুন।
৪ এরপর, পরিবারের কোনও সদস্যের আধার ব্যবহার করে ঠিকানা আপডেটের বিকল্পটি বেছে নিন।
৫ মোবাইল নম্বরের মাধ্যমে OTP যাচাইকরণ সম্পন্ন করুন।
৬ পরিবারের প্রধানের আধার নম্বরটি লিখুন।
৭ পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটি সিলেক্ট করুন।
৮ এবার Self-declaration ও ফেস অথেন্টিকেশন (Face authentication) প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৯ এই পর্বে অনলাইনে ৭৫ টাকা ফি জমা দিন।
১০ আপনি একটি SRN নম্বর পাবেন, যা আপনাকে অবশ্যই পরিবারের প্রধানের সঙ্গে শেয়ার করতে হবে।
১১ পরিবারের ওই সদস্য তাঁর আধার অ্যাপে লগ ইন করে 'Member Request' বিভাগে গিয়ে আপনার রিকোয়েস্ট অনুমোদন করতে পারবেন।
১২ অনুমোদন পাওয়া মাত্রই আপনার আধার কার্ডে নতুন ঠিকানাটি আপডেট হয়ে যাবে।


 আরও পড়ুন : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়


          

 

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget