এক্সপ্লোর

Aadhaar Card: আধার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট চালু, আগের পোর্টালে কি কাজ হবে না ? কী বাড়তি সুবিধে মিলবে ?

Aadhaar Card New Portal: দেশের নাগরিকরা যাতে এই আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কী পরিষেবা মিলবে এই নতুন ওয়েবসাইটে ?

Aadhaar Good Governance Portal:  দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধারের জন্য এবার নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে। এবার থেকে আধার অথেন্টিকেশনের (Aadhaar Authentication) জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকেই, এই প্রক্রিয়া এবার থেকে আরও সহজ হবে। গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবেই আধার অথেন্টিকেশন করা যাবে এই পোর্টালের (Aadhaar Portal) মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও সুগম করার দায়িত্ব নিয়েছে কেন্দ্র।

দেশের নাগরিকরা যাতে এই আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার চাইছে যাতে এই আধার অথেন্টিকেশনের পদ্ধতি আরও সহজ হয়ে ওঠে এবং তা বিভিন্ন সেক্টরের জন্য একটি ইনক্লুসিভ টুলে পরিণত হয়, দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে পারে আধার দফতর। আর এই উদ্যোগের মাধ্যমে আধার কার্ডের উপর সামগ্রিক নজরদারি বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার।

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণান জানিয়েছেন যে এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার পরিষেবা পাবেন দেশের প্রতিটি নাগরিক। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে যে সমস্ত ক্ষেত্রে আধার অথেন্টিকেশন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রগুলি আরও বাড়বে এবং একে জালিয়াতি বা প্রতারণার মাত্রা কমবে বলেই জানানো হয়েছে। নাগরিকদের পক্ষে অনেক সুবিধে হবে কাজকর্মে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও শ্রী ভুবনেশ কুমার জানিয়েছেন, 'এই আধার গুড গভর্নেন্স পোর্টাল অথেন্টিকেশনের আবেদন অনুমোদন পেতে অনেক সুবিধে করে দেবে গ্রাহকদের।'

কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল

প্রথমেই এই পোর্টালে যেতে হবে swik.meity.gov.in-এর মাধ্যমে।

নির্দিষ্ট সংস্থার হয়ে এই পোর্টালে রেজিস্টার করতে হবে। সরকারি সংস্থা বা বিভাগ, বেসরকারি সংস্থা যাই হোক না কেন আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে।

কেন আধার অথেন্টিকেশন প্রয়োজন তা উল্লেখ করতে হবে আবেদনের সময়।

এরপরে নিয়ন্ত্রকের বিধি মেনে আবেদন গৃহীত হবে।

একবার অনুমোদন মিললে সেই সংস্থাগুলি তাদের অ্যাপে এবং সুরক্ষা বলয়ে এই পোর্টালের সহায়তায় আধার অথেন্টিকেশন করাতে পারবেন।

কী কী কাজ করবে এই পোর্টাল

সুরক্ষা আরও মজবুত করবে, ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের উপরে নির্ভরতা কমাবে।

সর্বত্র বায়োমেট্রিক ভিত্তিক অথেন্টিকেশনের ব্যবহার বাড়িয়ে তুলবে।

যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে ই-কেওয়াইসি পদ্ধতি আরো সহজতর করে তুলবে।

আরও পড়ুন: Gold Rate Today: তরতরিয়ে বাড়ছে সোনার দাম, আজ কত খরচ হবে ১ ভরিতে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Tarapith Hotel Fire : তারাপীঠের প্রতি হোটেলে বিদ্যুৎ সংযোগ ও অগ্নি বিধি খতিয়ে দেখবে বিশেষ টিম
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি? বড় প্রশ্ন তুলে দিলেন Ritabrata Banerjee
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget