এক্সপ্লোর

AC Buying Tips : কোন এসি কেনা উচিত, সিঙ্গল না ডুয়াল ইনভার্টার ? কে দেবে বেশি কুলিং, কম বিলিং ?

Air Contioner Buying Guide : নতুন এসি কেনার আগে এই দুটি প্রযুক্তির পার্থক্য ও আপনার জন্য কোনটি সবচেয়ে লাভজনক হবে, তা বিশদে জেনে নেওয়া জরুরি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সিঙ্গল ও ডুয়াল ইনভার্টার এসি ভিন্নভাবে কাজ করে।
  • সিঙ্গল ইনভার্টার এসির কম্প্রেসর গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ বাঁচায়।
  • ডুয়াল ইনভার্টার দ্রুত ঠান্ডা করে, দীর্ঘ ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী।
  • এসি কেনার আগে BEE স্টার রেটিং ও ISEER স্কোর দেখুন।

Air Contioner Buying Guide : গরমে এসি কেনার (AC Buying Tips) আগে প্রায়শই এই বিষয়টি মাথা আসে আমাদের। সিঙ্গল(Single Inverter AC) না ডুয়াল ইনভার্টার এসি (Dual Inverter)  কিনলে বেশি লাভ হবে। মূলত, দ্রুত ঠান্ডা হওয়ার পাশাপাশি ইলেকট্রিক বিলেও সাশ্রয় (Electric Bill)  চাই আমরা। সেই কারণেই এত বাছ-বিচার। নতুন এসি কেনার আগে এই দুটি প্রযুক্তির পার্থক্য ও আপনার জন্য কোনটি সবচেয়ে লাভজনক হবে, তা বিশদে জেনে নেওয়া জরুরি।

সিঙ্গল ইনভার্টার এসি কীভাবে কাজ করে ?
প্রথমে এই বিষয়টি বুঝে নিন। একটি সিঙ্গল ইনভার্টার এসিতে একটি কম্প্রেসর মোটর থাকে, যা ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজের গতি নিয়ন্ত্রণ করে। ঘরের তাপমাত্রা সেট করা লেভেলে পৌঁছালে কম্প্রেসরের গতি কমে যায় ও প্রয়োজন অনুযায়ী আবার বাড়ে।

পাশাপাশি আপনি যদি দেখেন, প্রথাগত নন-ইনভার্টার এসির মতো এটি বারবার সম্পূর্ণ বন্ধ বা চালু হয় না। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় ও ঘরের তাপমাত্রা বজায় থাকে। সাধারণ এসির তুলনায় এটি অনেক বেশি এনার্জি-এফিসিয়েন্ট বা শক্তি সাশ্রয়ী।

ডুয়াল ইনভার্টার এসি কেন এত উন্নত ?
আপনাকে এশি কেনার আগে মনে রাখতে হবে, ডুয়াল ইনভার্টার এসিতে দুটি রোটারি সিস্টেম বা ডুয়াল-মেকানিজম কম্প্রেসর ব্যবহার করা হয়। এটি কম্প্রেসরের ওপর চাপের ভারসাম্য বজায় রাখে ও এর কার্যক্ষমতা অনেক মসৃণ করে তোলে।

দ্রুত কুলিং: এই প্রযুক্তির সাহায্যে ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় ও দীর্ঘক্ষণ তাপমাত্রা স্থিতিশীল থাকে।

রাতের আরাম: বিশেষ করে রাতে ঘরের তাপমাত্রা বারবার ওঠানামা করে না, ফলে একটি আরামদায়ক পরিবেশ বজায় থাকে।

কাদের জন্য কোনটি সেরা ?
আপনার যদি প্রতিদিন দীর্ঘ সময় বা সারারাত এসি চালানোর অভ্যাস থাকে, তবে ডুয়াল ইনভার্টার এসি আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে দেবে। অন্যদিকে, আপনার ব্যবহার যদি দিনে মাত্র কয়েক ঘণ্টার জন্য হয় এবং বাজেট সীমিত থাকে, তবে সিঙ্গল ইনভার্টার এসি আপনার জন্য একটি সাশ্রয়ী ও উপযুক্ত বিকল্প হতে পারে।

এসি কেনার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন
শুধু সিঙ্গেল বা ডুয়াল ইনভার্টার দেখেই এসি কেনা উচিত নয়। কেনার আগে অবশ্যই নিচের দুটি বিষয় যাচাই করে নিন

BEE স্টার রেটিং: এসির স্টার রেটিং যত বেশি হবে (যেমন: ৪ স্টার বা ৫ স্টার), সেটি তত কম বিদ্যুৎ খরচ করবে।

ISEER স্কোর: ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও (ISEER) স্কোর যত বেশি হবে, এসির কার্যক্ষমতা তত উন্নত হবে।

অনেক সময় একটি উচ্চ স্টার রেটিংযুক্ত (যেমন ৫-স্টার) সিঙ্গেল ইনভার্টার এসি, কম স্টার রেটিংযুক্ত (৩-স্টার) ডুয়াল ইনভার্টার এসির চেয়েও বেশি বিদ্যুৎ বাঁচাতে পারে। তাই আপনার বাজেট, ব্যবহারের সময় ও এনার্জি রেটিং মিলিয়েই সঠিক সিদ্ধান্তটি নিন।

আরও পড়ুন : সারারাত এসি চালালেও বাড়বে না বিদ্যুতের বিল, জেনে নিন ঘর ঠান্ডা রাখার ৭টি উপায়

Frequently Asked Questions

সিঙ্গল ও ডুয়াল ইনভার্টার এসির মধ্যে মূল পার্থক্য কী?

সিঙ্গল ইনভার্টার এসিতে একটি কম্প্রেসর তাপমাত্রা অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে। ডুয়াল ইনভার্টার এসিতে দুটি রোটারি সিস্টেম থাকায় দ্রুত ঘর ঠান্ডা হয় ও দীর্ঘক্ষণ তাপমাত্রা স্থিতিশীল থাকে।

কোন ধরনের এসি আমার জন্য সবচেয়ে ভালো হবে?

দীর্ঘ সময় বা সারারাত এসি চালালে ডুয়াল ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয় করবে। দিনে কয়েক ঘণ্টা ব্যবহারের জন্য এবং সীমিত বাজেটে সিঙ্গল ইনভার্টার উপযুক্ত।

এসি কেনার সময় ইনভার্টার ছাড়া আর কী দেখতে হবে?

এসি কেনার সময় BEE স্টার রেটিং এবং ISEER স্কোর দেখা জরুরি। এই রেটিং ও স্কোর যত বেশি হবে, এসি তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget