এক্সপ্লোর

AC Using Tips:  সারারাত এসি চালালেও বাড়বে না বিদ্যুতের বিল, জেনে নিন ঘর ঠান্ডা রাখার ৭টি উপায়

AC Electricity Bill : এবার থেকে সারা রাত এসি চালালেও সেরকম বিল আসবে না আপনার। শুধু মানতে হবে এই ৭ পরমার্শ (Air Conditioner Using Guide)।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন, ঠান্ডা হাওয়া বেরোবে না।
  • ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরামদায়ক, বিদ্যুৎ সাশ্রয়ী।
  • সিলিং ফ্যান চালালে দ্রুত ঘর ঠান্ডা, এসি কম চাপে।
  • নিয়মিত ফিল্টার পরিষ্কার ও সময়মতো সার্ভিসিং জরুরি।
  • টাইমার ও মেইন সুইচ ব্যবহার করুন বিদ্যুৎ সাশ্রয়ে।

AC Electricity Bill : গ্রীষ্মের প্রবল (Summer Cooling Tips) দাবদাহে প্রতিবার এই অবস্থা হয় আমাদের। গরম থেকে বাঁচতে এসির (AC Using Tips) দ্বারস্থ হতে হয় দেশবাসীকে। কিন্তু এতে গরম কমলেও এসির জন্য বাড়তে থাকে অত্যধিক বিদ্যুতের বিল। এবার থেকে সারা রাত এসি চালালেও সেরকম বিল আসবে না আপনার। শুধু মানতে হবে এই ৭ পরমার্শ (Air Conditioner Using Guide)।  

এই বিষয়গুলি মাথায় আছে তো ?
একটা বিষয় মাথায় রাখবেন, অনেকের ধারণা- এসি ১৬ ডিগ্রিতে চালালেই হয়তো ঘর দ্রুত ঠান্ডা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। কিছু সহজ অভ্যাস এবং স্মার্ট ট্রিকস মেনে চললেই বিদ্যুৎ বিল একধাক্কায় অনেকটা কমিয়ে আনা সম্ভব। জেনে নিন এসি চালানোর এমন ৭টি সহজ উপায়, যা আপনার পকেট বাঁচাবে আবার ঘরকেও রাখবে আরামদায়ক।

১ দরজা-জানলা ভালো করে বন্ধ রাখুন
এই ভুল আপনিও করেন। অনেকেই এসি চালানোর সময় ঘরের দরজা বা জানলা পুরোপুরি বন্ধ করতে ভুলে যান। সামান্য ফাঁকফোকর দিয়েও ঘরের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায় এবং বাইরের গরম বাতাস ভেতরে ঢোকে। এর ফলে ঘর ঠান্ডা করতে এসি-র ওপর দ্বিগুণ চাপ পড়ে। তাই এসি চালু করার আগে ঘরটি যাতে পুরোপুরি এয়ার-টাইট বা সিলড থাকে, সেদিকে নজর রাখুন।

২ সঠিক তাপমাত্রায় এসি চালান
এসি চালানোর সঠিক তাপমাত্রা সম্পর্কে জানি না আমরা। ১৬ বা ১৮ ডিগ্রিতে এসি চালালেই ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়—এই ধারণা সম্পূর্ণ ভুল। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর মতে, মানুষের শরীরের জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে আরামদায়ক এবং পরিবেশবান্ধব। এই তাপমাত্রায় এসির কম্প্রেসারের ওপর চাপ সবচেয়ে কম পড়ে, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় প্রায় ২৩% পর্যন্ত!

৩ এসির সঙ্গে সিলিং ফ্যানও চালান
অনেকে মনে করেন এসি চললে ফ্যান চালানোর দরকার নেই। কিন্তু এসির সাথে হালকা স্পিডে সিলিং ফ্যান চালালে ঘরের ঠান্ডা হাওয়া খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং এসি-কে বারবার ফুল পাওয়ারে চলতে হয় না।

৪ নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন
গরমের সময় ফিল্টার পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। ধুলোবালি ও দূষণের কারণে এসির ফিল্টার খুব দ্রুত জ্যাম হয়ে যায়। ফিল্টার নোংরা থাকলে বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায়, ফলে ঘর ঠান্ডা করতে এসি বেশি বিদ্যুৎ টানে। প্রতি দুই থেকে তিন সপ্তাহ পর পর এসির ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এতে এসির কার্যক্ষমতা বজায় থাকবে।

প্রয়োজনীয় টিপস: ঘর যদি দ্রুত ঠান্ডা না হয়, তবে প্রথমেই টেকনিশিয়ান না ডেকে একবার এসির ফিল্টারটি নিজে পরীক্ষা করে পরিষ্কার করে নিন। বেশিরভাগ সময় এতেই সমস্যার সমাধান হয়ে যায়।

৫ সময়মতো এসির সার্ভিসিং করান
গ্রীষ্মকাল পুরোদমে শুরু হওয়ার আগেই এসির সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি। দীর্ঘদিন সার্ভিসিং না হলে এসির কুলিং কয়েলে ধুলো জমে যায়, পাইপ ব্লক হতে পারে বা গ্যাস কমে যেতে পারে। কোনো অনুমোদিত বা নির্ভরযোগ্য টেকনিশিয়ানকে দিয়ে বছরে অন্তত একবার এসি সার্ভিসিং করালে বিদ্যুৎ বিল অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

৬ রাতে 'স্লিপ টাইমার' ব্যবহার করুন
আজকাল প্রায় সব এসিতেই 'Sleep Mode' বা টাইমার ফিচার থাকে। রাতে ঘুমানোর সময় ১ বা ২ ঘণ্টার টাইমার সেট করে দিন। এতে আপনার ঘুমের প্রথম ভাগে ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর এসি নিজে থেকেই বন্ধ বা তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেবে। মাঝরাতে ঘর অতিরিক্ত ঠান্ডা হবে না এবং সারারাত অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচও বাঁচবে।

৭ রিমোটের পাশাপাশি মেইন সুইচ বন্ধ করুন
এসির কাজ শেষে আমরা অনেকেই শুধু রিমোটের বোতাম টিপে রেখে দিই। কিন্তু মনে রাখবেন, রিমোট দিয়ে বন্ধ করলেও এসি আসলে 'স্ট্যান্ডবাই' (Standby) মোডে থাকে, যা অনবরত কিছু পরিমাণ বিদ্যুৎ টানতে থাকে। তাই এসি ব্যবহার না করলে দেওয়ালের মেইন সুইচটি অবশ্যই বন্ধ করুন।

আরও পড়ুন : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না ? এই ৫ লক্ষণ বলে দেবে এসির গ্যাস কিনা

Frequently Asked Questions

এসি চালানোর সময় ঘরের দরজা-জানালা কি খোলা রাখা উচিত?

না, এসি চালানোর সময় ঘরের দরজা-জানালা ভালো করে বন্ধ রাখা উচিত। কারণ, ফাঁকা জায়গা দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং গরম বাতাস ভেতরে ঢোকে, যা ঘর ঠান্ডা করতে এসির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

এসি চালানোর জন্য সবচেয়ে আরামদায়ক এবং পরিবেশবান্ধব তাপমাত্রা কত?

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) মতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস মানুষের শরীরের জন্য সবচেয়ে আরামদায়ক এবং পরিবেশবান্ধব। এই তাপমাত্রায় এসির কম্প্রেসারের উপর চাপ কম পড়ে, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

এসি চালানোর সময় কি সিলিং ফ্যান ব্যবহার করা উচিত?

হ্যাঁ, এসির সাথে হালকা গতিতে সিলিং ফ্যান চালালে ঘরের ঠান্ডা বাতাস দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং এসিকে বারবার পূর্ণ শক্তিতে চলার প্রয়োজন হয় না।

কতদিন পরপর এসির ফিল্টার পরিষ্কার করা উচিত?

প্রতি দুই থেকে তিন সপ্তাহ পর পর এসির ফিল্টার খুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। এতে এসির কার্যক্ষমতা বজায় থাকে এবং বিদ্যুৎ খরচও কমে।

রাতে এসি চালানোর সময় কোন ফিচার ব্যবহার করা উচিত?

রাতে ঘুমানোর সময় এসির 'স্লিপ টাইমার' বা 'স্লিপ মোড' ব্যবহার করা উচিত। এতে নির্দিষ্ট সময় পর এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বা তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

সেরা শিরোনাম

Post Office FD : পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
Agniveer Service Extension : অগ্নিবীর স্কিমে বড় খবর, বাড়তে পারে আরও ২ বছরের চাকরির মেয়াদ, বলছে রিপোর্ট
অগ্নিবীর স্কিমে বড় খবর, বাড়তে পারে আরও ২ বছরের চাকরির মেয়াদ, বলছে রিপোর্ট
8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে ২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়তে পারে আপনার পেনশন ? এখানে রইল পুরো হিসেব
অষ্টম বেতন কমিশনে ২.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়তে পারে আপনার পেনশন ? এখানে রইল পুরো হিসেব

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget