এক্সপ্লোর

AC In Neck : গলায় ঝোলাতে পারবেন এসি, সব সময় থাকবে ঘাড়ে, সোনি আনল দারুণ ডিভাইস

Pocket AC : আপনি যেখানেই যাবেন, এসি থাকবে আপনার ঘাড়েই । সবথেকে সুবিধার বিষয় এটি একটি পরিধানযোগ্য গেজেট।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সোনি বাজারে আনল বহনযোগ্য 'রিওন পকেট প্রো প্লাস' এসি।
  • ঘাড়ে পরার এই ডিভাইসটি আগের চেয়ে ২০% বেশি শীতলতা দেবে।
  • স্মার্ট সেন্সর ত্বকের তাপমাত্রা পর্যবেক্ষণ করে নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করে।
  • পকেট ট্যাগ বাইরের তাপমাত্রা জেনে ডিভাইসটিকে কাজ করতে সাহায্য করে।

Pocket AC : প্রচন্ড গরম থেকে সব সময় পাবেন মুক্তি (Summer Cooling Tips)। আপনার ঘাড়েই থাকবে ছোট এসি (AC)। বর্তমানে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এরকমই একটি নতুন ডিভাইস আনল সোনি (Sony)। আপনি যেখানেই যাবেন, এসি থাকবে আপনার ঘাড়েই । সবথেকে সুবিধার বিষয় এটি একটি পরিধানযোগ্য গেজেট।  

গলায় পরতে পারবেন এসি, কীভাবে কাজ করবে জানেন ?
এরকম ব্যতিক্রমী গেজেট আগে দেখেননি আপনি। সম্প্রতি সোনি নিয়ে এসেছে রেওন পকেট প্রো প্লাস (Reon Pocket Pro Plus)। আপনার জামার কলারের পিছনেও এটি রেখে দেওয়া রাখা যায়। এর একটি স্টেইনলেস-স্টিল কুলিং প্যানেল থাকবে, যা সরাসরি ঘাড়ের পিছনের অংশে স্পর্শ করে থাকবে। তবে নমনীয় নেকব্যান্ডের সাহায্যে ডিভাইসটি ঘাড়ে আটকে থাকলে ভাল ঠান্ডা দেবে।

কতটা ঠান্ডা রাখবে শরীর
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, আগের থেকে এই নতুন মডেলে ২০% উন্নত কুলিং পারফরম্যান্স পাওয়া যাবে। ফলে এটি আগের চেয়ে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা অনুভূতি দেবে। স্বাভাবিকভাবেই এই নতুন এডিশনের দিকে তাকিয়ে থাকছে লোকজন।

বদলে দেওয়া হয়েছে ডিজাইন, আরও বেশি ব্যাটারি লাইফ
আপনি  হাঁটা বা হালকা কাজের সময় গেডেটটি যাতে না সরে যায়, তারও ব্যবস্থা করেছে কোম্পানি। এতে ব্যবহার করা হয়েছে বড় ফ্লেক্সিবল নেকব্যান্ড। শুধু গরমকালই নয়, শীতকালে শরীরকে উষ্ণ রাখতেও সাহায্য করবে এই টু-ইন-ওয়ান ডিভাইসটি।

কেমন ব্যাটারি ব্যাকআপ: চার্জের দিক থেকেও এটি বেশ ভাল ব্যাক আপ দেয়। সেকেন্ড-হাইয়েস্ট সেটিংসে এটি টানা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

স্মার্ট সেন্সর প্রযুক্তি: মনে রাখবেন, এই ডিভাইসটির মূল কুলিং বা ঠান্ডা করার প্রক্রিয়াটি পিঠের ওপরের অংশে হলেও, এর প্রভাব পুরো শরীরেই অনুভূত হয়। ব্যবহারকারীর ত্বকের তাপমাত্রা সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য এতে রয়েছে বিশেষ সেন্সর, যা অতিরিক্ত ঠান্ডা বা গরম হওয়া প্রতিরোধ করে সম্পূর্ণ নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করে।

সেকেন্ড-জেনারেশন পকেট ট্যাগ 
এই এসির সঙ্গে সোনি দিচ্ছে একটি সেকেন্ড-জেনারেশন পকেট ট্যাগ (Pocket Tag)। এটি প্যান্টের বেল্ট বা ব্যাগে আটকে রাখা যায়। এই ট্যাগটি বাইরের পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার (Humidity) ডেটা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে মূল রেওন ডিভাইসে পাঠায়। জামাকাপড়ের নিচে থাকার পরেও ডিভাইসটি যাতে বাইরের আবহাওয়া নিখুঁতভাবে বুঝতে পারে, তার জন্যই এই ব্যবস্থা।

সাধারণ টি-শার্টের নিচে এটি পরলে শুধু এয়ার ভেন্ট বা বাতাস বের হওয়ার পথটি সামান্য দেখা যাবে। তবে কলার দেওয়া শার্টের জন্য এতে রয়েছে একটি এক্সটেনশন ভেন্ট। গরম বাতাস যাতে শরীরের দিকে না এসে পোশাকের বাইরে বেরিয়ে যায়, তার জন্য ভেন্টটিকে ইচ্ছেমতো অ্যাডজাস্ট বা ঘুরিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ সতর্কতা: যারা পিঠের ওপর ভর দিয়ে বা চিত হয়ে ঘুমান, তাদের জন্য রাতে ঘুমানোর সময় এই ডিভাইসটি ব্যবহার করা উপযুক্ত নয়। এছাড়া ডিভাইসটি যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, তার জন্য এতে একটি অটোমেটিক শাট-অফ (Automatic Shut-off) সিস্টেম রাখা হয়েছে।

কত দাম রেখেছে কোম্পানি
কোম্পানির এই নতুন মডেলটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলেছে। ২০২৪ সালে ‘Reon Pocket 5’ ব্রিটেনে ও ২০২৫ সালে ‘Reon Pocket Pro’ ইউরোপের বাজারে সীমিত আকারে লঞ্চ হয়েছিল।

ব্রিটেন : এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৫৭৮ টাকা)।

ইউরোপ : এর দাম ২২৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৪০৯ টাকা)।

কবে ভারতের বাজারে দেখা যাবে ?
ভারতের বাজারে তীব্র গরমের কারণে এই ধরনের ডিভাইসের চাহিদা অনেক বেশি থাকলেও, সোনি এখনও পর্যন্ত ভারতে এর লঞ্চ নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করেনি। তবে প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন, দ্রুতই এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও আসতে পারে।

আরও পড়ুন : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না ? এই ৫ লক্ষণ বলে দেবে এসির গ্যাস কিনা 

Frequently Asked Questions

Sony Reon Pocket Pro Plus কীভাবে কাজ করে?

এই ডিভাইসটি গলায় পরে থাকা যায় এবং এর কুলিং প্যানেল ঘাড়ের পিছনের অংশে স্পর্শ করে শরীরকে ঠান্ডা রাখে।

Sony Reon Pocket Pro Plus আগের মডেলের থেকে কতটা উন্নত?

এই নতুন মডেলে ২০% উন্নত কুলিং পারফরম্যান্স পাওয়া যায়, যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা অনুভূতি দেয়।

Sony Reon Pocket Pro Plus এর ব্যাটারি ব্যাকআপ কত?

সেকেন্ড-হাইয়েস্ট সেটিংসে এটি একটানা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

Sony Reon Pocket Pro Plus ব্যবহারের ক্ষেত্রে কোনো বিশেষ সতর্কতা আছে কি?

যারা পিঠের ওপর ভর দিয়ে বা চিত হয়ে ঘুমান, তাদের রাতে এটি ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget