এক্সপ্লোর

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?

Mobile Recharge Plan : এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে (Airtel Thanks app) আর পাওয়া যাচ্ছে না ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জের সুবিধা।

Mobile Recharge Plan : এয়ারটেলের গ্রাহক (Airtel Recharge Plan) হলে বড় ধাক্কা খেতে চলেছেন আপনি। কারণ টেলিকম কোম্পানি (Telecom Company) আর রাখছে না তাদের সবথেকে সস্তার প্রিপেইড প্ল্যান। আগের পরিষেবা পেতে অনেকটাই বেশি খরচ করতে হবে গ্রাহকদের। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে (Airtel Thanks app) আর পাওয়া যাচ্ছে না ২৯৯ টাকার প্রিপেইড রিচার্জের সুবিধা।

গত বছর থেকে বাড়ছে রিচার্জের দাম

গত বছরই সবথেকে কম দামের প্ল্যানে পরিবর্তন আনে এয়ারটেল। সেবার ২৪৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হয়। সেই প্ল্যান ২৯৯ টাকা করে দেয় কোম্পানি। এবার প্রায় এক বছর পর সেই প্ল্যান তুলে দিল কোম্পানি। এখন এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রিপেইড প্ল্য়ান পাবেন না আপনি। যার অর্থ এই প্ল্যানের সব সুবিধা পেতে হলে আগামী দিনে আরও বেশি টাকা খরচ করতে হবে এয়ারটেলের গ্রাহকদের।

কী কী সুবিধা পাওয়া যেত এই প্ল্যানে

২৯৯ টাকার এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ২৮ দিনের। এতে লোকাল ছাড়াও STD কলরে সুবিধা দিচ্ছিল কোম্পানি। প্রতিদিন পাওয়া যেত ১ জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা। ৪জি ৫ জি দুই ধরনের স্পিড পাওয়া যেত এখানে। সঙ্গে ছিল দিনে ১০০টি করে বিনামূল্যে SMS-এর সুবিধা। আপনি যত খুশি কলিংয়ের পাশাপাশি পেতেন হ্যালো টিউনস ও Perplexity Pro AI বেনিফিট।

এবার ৩৪৯ টাকায় পাবেন একই সুবিধা

২৯৯ টাকার এয়ারটেলের সেই প্ল্যান এবার পাওয়া যাবে ৩৪৯ টাকায়। আগের মতোই ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্ল্যানে। তবে এবার আরও বেশি দৈনিক মোবাইল ডেটা পাবেন এই রিচার্জে। রোজ ২ জিবি করে ডেটা ছাড়াও থাকছে যত খুশি কলিংয়ের সুবিধা। সঙ্গে ১০০টি করে SMS । এ ছাড়াও থাকছে ফ্রি ৬ মাসের সাবক্রিপশন অ্যাপল মিউজিক, এয়ারটেল হ্যালো টিউনস ও ১২ মাসের অ্যাডব এক্সপ্রেস প্রিমিয়াম অ্যাকসেস।

এবার পাবেন ৩৯৯ টাকার  প্ল্যান

তবে আরও বেশি ডেটা লাগলে আপনি নিতে পারেন ৩৯৯ টাকার প্ল্যান। যেখানে দিনে ২.৫ জিবির সুবিধা পাবেন গ্রাহক। এখানে ২৮ দিনের জন্য রয়েছে জিও হটস্টার মাবোি সাবক্রিপশন। অ্যাপল মিউজিকের পরিবর্তে এটি পাবেন আপনি। যারা ভিডিয়ো স্ট্রিমিং ব্যবহার করেন, এটা তাদের জন্য দারুণ অপশন।

এর কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর

এখন ২৯৯ টাকার পরিবর্তে ৩৪৯ টাকা দিয়ে আপনি রিচার্জ করলে বেশি মোবাইল ডেটা ছাড়াও ডিজিটাল সাবক্রিপশনের সুবিধা পাবেন। তবে যারা বেসিক কলিও ও ডিজিটাল এক্সপিরিয়েন্সের সুবিধা নিতে চাইতেন , তাদের কাছে এখন  এর জন্য আর বেশি টাকা খরচ করতে হবে। 

আরও পড়ুন : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট

 

 

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
Advertisement

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget