এক্সপ্লোর

Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?

Amazon Pink Dot System : মূল্যবান স্মার্টফোন বা দামি জিনিস অর্ডার করার পর অনেক সময় দেখা যায়, আসল প্রোডাক্ট গায়েব করে ভেতরে সাবান বা সস্তা কোনও জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে।

Amazon Pink Dot System : ফের অনলাইন কেনাকাটায় নতুন প্রতারণার ফাঁদ (Online Shopping Fraud) পেতেছে জালিয়াতরা। যেখানে দামি মূল্যবান জিনিস পার্সেল থেকে সরিয়ে সস্তার প্রোডাক্ট ভরে দেওয়া হচ্ছে (Amazon Parcel Scam)। সম্প্রতি ক্রেতাদের স্বার্থে এই জালিয়াতি রুখতে নতুন ফিচার আনল অ্যামাজন (Amazon Pink Dot Feature)। বাড়িতে পার্সেল এলেই অবশ্যই এই পিঙ্ক ডট দেখে নিন।

প্রতারণা রুখতে কী করছে অ্য়ামাজন

অনলাইন কেনাকাটার দুনিয়ায় প্রতারকদের নতুন ফাঁদ রুখতে আমাজন (Amazon) নিয়ে এসেছে এক দুর্দান্ত সিকিউরিটি ফিচার। এর নাম 'পিঙ্ক ডট সিস্টেম' (Pink Dot System)। মূল্যবান স্মার্টফোন বা দামি জিনিস অর্ডার করার পর অনেক সময় দেখা যায়, আসল প্রোডাক্ট গায়েব করে ভেতরে সাবান বা সস্তা কোনও জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের জালিয়াতি ঠেকাতেই আমাজনের এই বিশেষ উদ্যোগ।

অবহেলা করলেই হতে পারে বড় ক্ষতি
আজকাল ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কেনাকাটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আমাজন বা অন্যান্য ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। কিন্তু এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে পার্সেল জালিয়াতি বা 'প্রোডাক্ট সোয়াপিং' (পণ্য বদলে ফেলা)-এর মতো ঘটনা। এই জালিয়াতি রুখতে আমাজন তাদের প্যাকেজিংয়ে যোগ করেছে একটি বিশেষ সিকিউরিটি সিল, যা 'পিঙ্ক ডট' নামে পরিচিত।

কী এই আমাজনের 'পিঙ্ক ডট' ফিচার?
আমাজন তাদের মূল্যবান কিছু পার্সেলের সিলের ওপর একটি বিশেষ ধরনের 'ট্যাম্পার-এভিডেন্ট' (Tamper-evident) বা কারচুপি সনাক্তকরণ সিল ব্যবহার করা শুরু করেছে। সাধারণ অবস্থায় এই সিলের ওপর থাকা ছোট ছোট বিন্দু বা ডটগুলো সাদা রঙের দেখায়। কিন্তু যদি কেউ পার্সেলটি খোলার বা পুনরায় সিল করার চেষ্টা করে, তবে সেই বিন্দুর রঙ বদলে গোলাপী (Pink) বা লাল (Red) হয়ে যায়।

কীভাবে চলে এই প্রতারণা ?
ডেলিভারির লাইনে থাকা কিছু অসাধু চক্র বা প্রতারকেরা খুব সাবধানে একটি কৌশল ব্যবহার করে। তারা হিট গান (Heat Gun) বা আগুনের তাপ দিয়ে প্যাকেজের আঠা গলিয়ে সিলটি সাবধানে খুলে ফেলে। এরপর ভেতরের আসল দামি প্রোডাক্টটি বের করে সেখানে নকল বা সস্তা জিনিস রেখে আবার সিল করে দেয়। সাধারণ চোখে দেখলে মনে হবে প্যাকেটটি একদম অক্ষত আছে, কিন্তু ভেতরের আসল জিনিস ততক্ষণে গায়েব! আমাজনের এই নতুন থার্মাল বা তাপ-সংবেদনশীল পিঙ্ক ডট সিস্টেমটি মূলত এই ধরনের চাতুরি ধরার জন্যই তৈরি করা হয়েছে। তাপ লাগলেই এই ডটের রঙ সাদা থেকে গোলাপী হয়ে যায়।

ডেলিভারি নেওয়ার সময় কী করবেন ?
সাদা ডট থাকলে: ডেলিভারি নেওয়ার সময় যদি সিলের ওপরের ডটটি একদম সাদা থাকে, তবে বুঝবেন আপনার পার্সেলটি সম্পূর্ণ সুরক্ষিত এবং এর সাথে কোনো ছেঁড়াছেঁড়ি করা হয়নি।

গোলাপী বা লাল ডট দেখলে: যদি ডটের রঙ গোলাপী বা লালচে হয়ে যায়, তবে বুঝতে হবে পার্সেলটি খোলার চেষ্টা করা হয়েছে।

জরুরি পরামর্শ: পার্সেলের ডট গোলাপী বা লাল দেখলে সেটি ভুলেও গ্রহণ করবেন না। ডেলিভারি বয়কে পার্সেলটি ফিরিয়ে দিন, সিলটির একটি স্পষ্ট ছবি তুলে রাখুন এবং অবিলম্বে আমাজনের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করে অভিযোগ জানান।

কোন কোন প্রোডাক্টে এটি দেখা যাচ্ছে?
বর্তমানে আমাজন মূলত ওষুধ, প্রসাধন সামগ্রী এবং বেশ কিছু দামি ইলেকট্রনিক্স ও সেনসিটিভ পণ্যের প্যাকেজিংয়ে এই প্রযুক্তি ব্যবহার করছে। তবে আগামী দিনে সমস্ত দামি ও গুরুত্বপূর্ণ প্রোডাক্টের সুরক্ষায় এই পিঙ্ক ডট সিল ব্যবহার করা হতে পারে।

অনলাইন কেনাকাটায় আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে পার্সেল হাতে পাওয়ার পর মাত্র কয়েক সেকেন্ড খরচ করে এই সিলটি অবশ্যই পরীক্ষা করে নিন। একটি ছোট সতর্কতা আপনাকে বড়সড় আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে।

আরও পড়ুন : SBI রিওয়ার্ডস পয়েন্টের নামে বড় জালিয়াতি, আপনার কাছে এসেছে এই মেসেজ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget