এক্সপ্লোর

Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

Bank Fraud : এবার প্রতারকরা আপনাকে সর্বশান্ত করতে পেতেছে নতুন ফাঁদ (Cyber Fraud)। একবার পা দিলেই সব টাকা উধাও হবে আপনার। 

Cyber Crime: কেবল ওটিপি শেয়ার (OTP Share Scam) করলেই আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট (Bank Account) খালি হতে পারে, সেই ধারণা ভুলে যান। এবার প্রতারকরা আপনাকে সর্বশান্ত করতে পেতেছে নতুন ফাঁদ (Cyber Fraud)। একবার পা দিলেই সব টাকা উধাও হবে আপনার। 

ডিজিটাল ইন্ডিয়ার এই অগ্রগতির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন জালিয়াতি। আজকাল ওটিপি (OTP) জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মাত্র একটি সাধারণ অভ্যাস রপ্ত করতে পারলেই এই ধরনের বড়সড় আর্থিক ক্ষতি থেকে নিজেকে বাঁচানো সম্ভব।

কীভাবে কাজ করছে এই 'ফেক ওটিপি' স্ক্যাম ?
একটা বিষয় মাথায় রাখতে হবে, আগে প্রতারকেরা সরাসরি ব্যাঙ্কের কর্মী সেজে ফোন করত। কিন্তু এখন তাদের কায়দা বদলেছে। আজকাল জালিয়াতি করার জন্য তারা ডেলিভারি এজেন্ট, টেলিকম কোম্পানির প্রতিনিধি, কেওয়াইসি (KYC) ভেরিফিকেশন অফিসার বা নামী কোম্পানির কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সেজে ফোন করে।

এই ক্ষেত্রে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ফেক কলার আইডি (Fake Caller ID) বা এআই-জেনারেটেড (AI-generated) নকল কণ্ঠস্বরও ব্যবহার করছে। এরপর কোনো একটি জরুরি অজুহাত বা সমস্যার কথা বলে আপনাকে মানসিক চাপে ফেলে এবং তড়িঘড়ি ওটিপি শেয়ার করতে বাধ্য করে।

জালিয়াতি রুখতে সবচেয়ে সহজ অভ্যাস, "আগে ফোন কাটুন"
এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কোনও অজানা নম্বর থেকে ফোন আসার পর যদি ওটিপি-র কথা বলা হয়, তবে সবার আগে ফোনটি কেটে দিন ও তারপর মেসেজটি চেক করুন।

শুনতে খুব সাধারণ মনে হলেও, এই একটি অভ্যাস আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আসলে, প্রতারকেরা মূলত আপনার ভয়, তাড়াহুড়ো এবং মানসিক অস্থিরতার সুযোগ নেয়। ফোনের লাইনে রেখে তারা আপনাকে চিন্তা করার কোনো সুযোগই দেয় না এবং অনবরত চাপ সৃষ্টি করতে থাকে।

ফোনটি কেটে দেওয়ার পর আপনি ঠাণ্ডা মাথায় চিন্তা করার এবং মেসেজটি ভালো করে পড়ার সুযোগ পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যে ওটিপি-টি এসেছে তা কোনো লগ-ইন, ব্যাঙ্কের টাকা ট্রান্সফার বা অ্যাকাউন্ট রিসেট করার জন্য পাঠানো হয়েছে—যা আপনি নিজে আবেদনই করেননি!

স্ক্রিন শেয়ারিং অ্যাপ নিয়ে সাবধান
প্রতারকেরা কেবল ওটিপি চুরিতেই ক্ষান্ত থাকে না; অনেক সময় তারা ফোনে বিভিন্ন 'স্ক্রিন শেয়ারিং' বা 'রিমোট অ্যাক্সেস' অ্যাপ ডাউনলোড করতে বলে। এই ধরনের অ্যাপ ডাউনলোড করলে অপরাধীরা দূর থেকেই আপনার ফোনের স্ক্রিন দেখতে পায়। এর ফলে আপনার অজান্তেই তারা ওটিপি, পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত গোপন তথ্য চুরি করে নেয়। তাই অপরিচিত কারও পাঠানো কোনও লিঙ্ক বা অ্যাপে ভুলেও ক্লিক করবেন না।

মনে রাখুন ব্যাঙ্কের এই সুবর্ণ নিয়ম: ব্যাঙ্ক, ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা বা কোনও সরকারি দফতর কখনোই ফোন করে আপনার কাছে ওটিপি (OTP) বা পাসওয়ার্ড জানতে চায় না।

আপনার টাকা সুরক্ষিত রাখতে মেনে চলুন এই ৩টি গোল্ডেন রুল
১ কাউকে ওটিপি দেবেন না: ফোনে যতই জরুরি পরিস্থিতির কথা বলা হোক না কেন, ওটিপি সম্পূর্ণ গোপন রাখুন।

২ ভীতি প্রদর্শনে ভয় পাবেন না: "আপনার সিম ব্লক হয়ে যাবে" বা "অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে"—এই ধরণের হুমকি মূলত প্রতারকদের ভয় দেখানোর কৌশল। এতে বিভ্রান্ত হবেন না।

৩ অফিসিয়াল নম্বরে নিজে যোগাযোগ করুন: কলার আইডিতে কী নাম দেখাচ্ছে, তা দেখে অন্ধের মতো বিশ্বাস করবেন না। কোনো সন্দেহ হলে, সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নম্বর নিয়ে নিজে ফোন করে যাচাই করুন।

আরও পড়ুন : সাবধান! অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছে সাইবার অপরাধীরা? জেনে নিন 'মিউল অ্যাকাউন্ট' কী

 

Advertisement

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget