এক্সপ্লোর

ATM থেকে টাকা না বেরোলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ? অবিলম্বে নিন এই ৬ পদক্ষেপ

ATM Withdrawal Tips: এটিএম (ATM) থেকে টাকা না বেরোলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। এই ধরনের সমস্য়ায় পড়লে কী করতে হবে আপানাকে। জেনে নিন, এই ৬ পরামর্শ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • টাকা না উঠলেও, এটিএম স্লিপ ও এসএমএস প্রমাণ রাখুন।
  • ৫ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত না পেলে ক্ষতিপূরণ দাবি করুন।
  • গ্রাহক পরিষেবা বা ব্যাঙ্কের শাখায় লিখিত অভিযোগ জানান।
  • সমস্যা না মিটলে রিজার্ভ ব্যাঙ্ক বা উপভোক্তা ফোরামে অভিযোগ করুন।

ATM Withdrawal Tips: আপনার সঙ্গেও হয়ে থাকতে পারে এই ধরনের ঘটনা। এটিএম (ATM) থেকে টাকা না বেরোলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। এই ধরনের সমস্য়ায় পড়লে কী করতে হবে আপানাকে। জেনে নিন, এই ৬ পরামর্শ।

রিজার্ভ ব্যাঙ্কের রয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট
আপনিও এই ধরনের টেকনিক্যাল সমস্যায় পড়লে, সমাধানে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর অত্যন্ত কড়া ও স্পষ্ট নির্দেশিকা। টাকা কাটার পর গ্রাহক হিসেবে আপনার ঠিক কী কী করণীয়, তা নীচে আলোচনা করা হল:  

১ এই ক্ষেত্রে আগে লেনদেনের প্রমাণ হাতে রাখুন 
কোনও কারণে এই ক্ষেত্রে এটিএম থেকে টাকা না বেরোলেও যদি কোনও ট্রানজ্যাকশন স্লিপ বা রসিদ বেরোয়, তবে সেটি যত্ন সহকারে নিজের কাছে রেখে দিন। এ ছাড়া মোবাইলে আসা SMS অ্যালার্ট ও ট্রানজ্যাকশন রেফারেন্স নম্বরটি ডিলিট করবেন না। তবে আপনারা ক্ষেত্রে যদি কোনও রসিদ না বেরোয়, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে ট্রানজ্যাকশনের বিবরণ ও এটিএম স্ক্রিনের একটি ছবি তুলে রাখুন। পরবর্তীতে এই তথ্য় প্রমাণ হিসাবে কাজে লাগবে আপনার। 

২ অটোমেটিক রিফান্ড পেয়েছেন কি
অনেক সময় দেখা যায়, এই ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে আটকে যাওয়া টাকা কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসে। রিজার্ভ ব্যাঙ্কের এই বিষয়ে টাকা ফেরত পাওয়ার একটি নিয়ম রয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা হল, ৫টি কর্মদিবস। তাই অভিযোগ জানানোর পাশাপাশি এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।

মনে রাখবেন : RBI-এর নিয়ম অনুযায়ী, লেনদেন ব্যর্থ হওয়ার ৫টি কর্মদিবসের মধ্যে যদি ব্যাঙ্ক টাকা ফেরত না দেয়, তবে পরবর্তী প্রতিদিনের বিলম্বের জন্য ব্যাঙ্ক গ্রাহককে ১০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

৩ এই ক্ষেত্রে ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানান
মনে রাখবেন, আপনার টাকা কাটার পর দ্রুত আপনার নিজস্ব ব্যাঙ্কের কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বরে ফোন করুন। সেখানে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি অভিযোগ নথিভুক্ত করান। অভিযোগ জানানোর পর অতি অবশ্যই একটি সার্ভিস রিকোয়েস্ট বা টিকিট নম্বর চেয়ে নেবেন, যা দিয়ে পরবর্তীতে অভিযোগের স্টেটাস ট্র্যাক করা যাবে।

৪ সমাধান না পেলে ব্যাঙ্কের শাখায় যান
যদি কাস্টমার কেয়ারে জানানোর পরও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তবে আপনার হোম ব্রাঞ্চে (যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে) যোগাযোগ করুন। সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকদের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দিন। বিষয়টি দ্রুত খতিয়ে দেখার জন্য অনুরোধ করুন।

৫ ব্যাঞ্চে জানিয়ে কাজ না হলে
একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। কোনও কারণে ব্যাঙ্কের ব্রাঞ্চে জানিয়েও কাজ না হলে, ব্যাঙ্কের গ্রিভেন্স সেল বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে যান। এর পরেও যদি ৩০ দিনের মধ্যে কোনও সমাধান না পান, তবে আপনি সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের সমন্বিত অভিযোগ ব্যবস্থা বা ব্যাঙ্কিং ওম্বুডসম্যান-এর কাছে অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।

৬ প্রয়োজন হলে উপভোক্তা ফোরামের দ্বারস্থ হন
সব রাস্তা বন্ধ হয়ে গেলে ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের চরম গাফিলতি প্রমাণিত হলে, শেষ পদক্ষেপ হিসেবে আপনি জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন (NCDRC) বা কনজিউমার ফোরামে মামলা করতে পারেন। ১৯৮৮ সালে গঠিত এই সরকারি আইনি ফোরাম উপভোক্তাদের অধিকার রক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে কোথায় অভিযোগ জানাবেন ?
ধরুন আপনার অ্যাকাউন্ট 'A' ব্যাঙ্কে, কিন্তু আপনি টাকা তুলতে গিয়েছিলেন 'B' ব্যাঙ্কের এটিএম-এ। এই পরিস্থিতিতে টাকা কেটে নেওয়া হলে আপনাকে 'B' ব্যাঙ্কে নয়, বরং আপনার নিজস্ব 'A' ব্যাঙ্কেই (যা আপনার ডেবিট কার্ড ইস্যু করেছে) অভিযোগ জানাতে হবে। আপনার ব্যাঙ্ক তখন ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে অন্য ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবে ও আপনার টাকা রিফান্ড করার ব্যবস্থা করবে।

আরও পড়ুন : পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ রেখে সুদই পাবেন ৯০,০০০ টাকা, কীভাবে সম্ভব ? 

Frequently Asked Questions

এটিএম থেকে টাকা না বেরোলেও যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে কী করব?

লেনদেনের প্রমাণ (যেমন স্লিপ বা SMS) হাতে রাখুন। সমস্যা সমাধান না হলে প্রথমে ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানান।

টাকা ফেরত পেতে কতদিন অপেক্ষা করতে হবে?

সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত আসার কথা। এর মধ্যে ফেরত না আসলে, পরবর্তী প্রতিদিনের বিলম্বের জন্য ব্যাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য।

অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে টাকা কেটে নিলে কোথায় অভিযোগ জানাব?

আপনার নিজের ব্যাঙ্কেই অভিযোগ জানাতে হবে, যে ব্যাঙ্ক আপনার ডেবিট কার্ড ইস্যু করেছে। তারাই অন্য ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবে।

ব্যাঙ্ক অভিযোগের সমাধান না করলে কী করা উচিত?

ব্যাঙ্কের গ্রিভেন্স সেলে জানান। ৩০ দিনের মধ্যে সমাধান না পেলে রিজার্ভ ব্যাঙ্কের সমন্বিত অভিযোগ ব্যবস্থা বা ব্যাঙ্কিং ওম্বুডসম্যান-এর কাছে অভিযোগ দায়ের করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget