এক্সপ্লোর

PPF News Update: PPF-এ টাকা রাখলেও সুদ পাবেন না ! এই ভুল করেননি তো আপনি ?

Public Provident Fund : আপনিও যদি ঝুঁকিহীন বিনিয়োগের (Investment) সুবিধা নিতে চান , তাহলে দেখতে পারেন এই স্বল্প সঞ্চয় স্কিমে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) একজন ব্যক্তি কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • একাধিক অ্যাকাউন্ট খুললে তা 'অনিয়মিত' গণ্য হবে, সুদ পাওয়া যাবে না।
  • নাবালকের নামে অভিভাবক একটি পৃথক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • PPF-এ বছরে ন্যূনতম ৫০০ থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যায়।

Public Provident Fund : অনেকেই জানেন না পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF News Update) এই নিয়মের বিষয়ে। বেশি লাভের (Profit) ক্ষেত্রে সরকারি এই স্কিমে দেয় দারুণ লাভ । আপনিও যদি ঝুঁকিহীন বিনিয়োগের (Investment) সুবিধা নিতে চান , তাহলে দেখতে পারেন এই স্বল্প সঞ্চয় স্কিমে। 

কোথায় খুলতে পারেন অ্যাকাউন্ট 
নিয়ম অনুসারে, বিভিন্ন ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে এর চক্রবৃদ্ধি হারে সুদের কথা মাথায় রেখে অনেকেই একাধিক পিপিএফ খোলার কথা ভাবেন। তবে বিনিয়োগকারীর মনে একটি প্রশ্ন প্রায়শই জাগে, এক ব্যক্তি কি আলাদা আলাদা ব্যাঙ্কে একাধিক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন ? কী রয়েছে এই বিষয়ে PPF স্কিম (২০১৯)-এর নিয়ম। 

নিয়ম অনুসারে একজন বিনিয়োগকারী কয়টি PPF অ্যাকাউন্ট রাখতে পারেন ?
 PPF নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি নিজের নামে শুধুমাত্র একটিই PPF অ্যাকাউন্ট রাখতে পারবেন। আপনি দেশের যেকোনও অনুমোদিত ব্যাঙ্ক বা পোস্ট অফিসেই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ক্ষেত্রে কোনও যৌথ অ্যাকাউন্ট বা 'Joint Account' খোলার অনুমতি নেই।

আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে কী হবে ?
মনে রাখবেন এই ক্ষেত্রে যেহেতু সব PPF অ্যাকাউন্ট বিনিয়োগকারীর প্যান (PAN) ও আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তাই একাধিক অ্যাকাউন্ট খুললে তা সহজেই ধরা পড়ে যাবে। এখানে নিয়ম না মানলে অতিরিক্ত অ্যাকাউন্টটিকে 'অনিয়মিত' বা 'Irregular' হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অতিরিক্ত অ্যাকাউন্টে জমা করা টাকার ওপর কোনও সুদ পাওয়া যাবে না। মূল টাকা ফেরত দিয়ে দেওয়া হতে পারে।

এই ক্ষেত্রে নাবালকদের জন্য নিয়ম : একজন অভিভাবক নিজের অ্যাকাউন্ট ছাড়াও তাঁর নাবালক সন্তানের (Minor) নামে একটি পৃথক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে মনে রাখবেন, একটি শিশুর জন্য কেবল একজন অভিভাবকই অ্যাকাউন্ট খুলতে পারবেন। মা এবং বাবা দুজনে মিলে একই সন্তানের জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

বিনিয়োগের সীমা ও সুদের হার
কত টাকা বিনিয়োগ করা যেতে পারে:  একজন বিনিয়োগকারী বছরে ন্যূনতম এখানে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লাখ (₹১,৫০,০০০) টাকা পর্যন্ত PPF-এ জমা করতে পারেন। এই টাকা এককালীন বা মাসে মাসে কিস্তিতে জমা দেওয়া যায়।

বর্তমান সুদের হার: বর্তমানে PPF-এ বার্ষিক ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে (Quarterly) এই সুদের হার পর্যালোচনা করে।

মেয়াদ ও অ্যাকাউন্ট বাড়ানোর নিয়ম
PPF অ্যাকাউন্টের মেয়াদ বাধ্যতামূলকভাবে ১৫ বছর। তবে ১৫ বছর পর অ্যাকাউন্টটি ম্যাচিউর বা পূর্ণতা পেলে বিনিয়োগকারী চাইলে ৫ বছরের ব্লকে অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এর জন্য ম্যাচিউরিটি শেষ হওয়ার ১ বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হয়।

PPF-এর কর ছাড়ের সুবিধা 
PPF বিনিয়োগের অন্যতম বড় আকর্ষণ হল এর তিনটি ছাড়ের সুবিধা।
প্রথম ছাড় : আয়কর আইনের Section 80C-এর অধীনে বার্ষিক ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায় (পুরোনো ট্যাক্স জমানায়)।
দ্বিতীয় ছাড় : প্রতি বছর বিনিয়োগের ওপর অর্জিত সুদ সম্পূর্ণ করমুক্ত।
তৃতীয় ছাড় : ১৫ বছর পর ম্যাচিউরিটির সময় প্রাপ্ত মোট অর্থ বা উইথড্রয়ালের ওপর কোনও আয়কর দিতে হয় না।

আরও পড়ুন : PPF-এ বিনিয়োগ করে মাসে পেতে পারেন ৫০,০০০ টাকা, ১ কোটি টাকা হবে তহবিল, সূত্রটা কী ?

Frequently Asked Questions

একজন ব্যক্তি কি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন?

না, পিপিএফ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি কেবল নিজের নামে একটিই পিপিএফ অ্যাকাউন্ট রাখতে পারেন। একাধিক অ্যাকাউন্ট খুললে তা অনিয়মিত বলে গণ্য হবে এবং সুদ পাওয়া যাবে না।

নাবালক সন্তানের নামে পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় কি?

হ্যাঁ, একজন অভিভাবক তার নাবালক সন্তানের নামে একটি পৃথক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে একটি শিশুর জন্য শুধুমাত্র একজন অভিভাবকই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পিপিএফ অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ কত টাকা জমা দেওয়া যায়?

একজন বিনিয়োগকারী পিপিএফ অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন।

পিপিএফ-এর বর্তমান সুদের হার কত?

বর্তমানে পিপিএফ-এ বার্ষিক ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার প্রতি ত্রৈমাসিকে এই সুদের হার পর্যালোচনা করে।

পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ কত বছর?

পিপিএফ অ্যাকাউন্টের বাধ্যতামূলক মেয়াদ ১৫ বছর। তবে মেয়াদ শেষে ৫ বছরের ব্লকে এটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো যেতে পারে।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget