Bank Holidays : আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
Bank Holidays Next Week : ৭ দিনে ৬ দিন বন্ধ থাকবে দেশের ব্যাঙ্ক গুলি। এই তালিকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকবে (Bank Holidays)।

Bank Holidays Next Week : দীপাবলি (Diwali 2026) , ভাইফোঁটা (Bhai Dooj 2026) ছাড়াও আগামী সপ্তাহে রয়েছে একাধিক উৎসব , অনুষ্ঠান। সেই অনুযায়ী ৭ দিনে ৬ দিন বন্ধ থাকবে দেশের ব্যাঙ্ক গুলি। এই তালিকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকবে (Bank Holidays)। তবে এই ছুটির তালিকা নির্ভর করবে সেই শহরের উৎসব ও অনুষ্ঠানের ওপর। এখানে দেওয়া রইল আগামী সপ্তাহ ছাড়াও পুরো বাকি নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট।
ব্যাঙ্কের এই ছুটির তালিকা আগে থেকে নির্ধারিত হয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্কের রয়েছে বার্ষিক হলিডে লিস্ট। সেই অনুযায়ী তৈরি হয় এই তালিকা। যাতে রাজ্য বা শহর ভেদে আলাদা উৎসব অনুযায়ী ছুটির তালিকা তৈরি হয়। আসলে কোনও অঞ্চলের স্থানীয় উৎসবকে গুরুত্ব দিয়ে এই ছুটির লিস্ট তৈরি হয়। যেখানে কোনও এক শহরে ছুটি হলেও দেখা যায়, অন্য শহরে খোলা রয়েছে ব্যাঙ্ক।
কোন শহরে কবে ছুটি ?
৯ নভেম্বর, সোমবার : গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস (চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে)
১০ নভেম্বর, মঙ্গলবার : বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ (মহারাষ্ট্র, গুজরাতসহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে)।
১১ নভেম্বর, বুধবার : ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী ( নির্দিষ্ট কিছু রাজ্যে)
১৪ নভেম্বর, শনিবার : সারা ভারতে দ্বিতীয় শনিবারের ব্যাঙ্ক ছুটি; মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব রয়েছে।
১৫ নভেম্বর, রবিবার : ছট পূজা, বিরসা মুণ্ডা জয়ন্তী (সংশ্লিষ্ট রাজ্যগুলোতে প্রযোজ্য; রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্কের ছুটি)।
১৬ নভেম্বর, সোমবার: ছট পূজা উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে ছুটি (ব্যাঙ্কের ছুটির সরকারি বিজ্ঞপ্তির সাপেক্ষে)।
২২ নভেম্বর, রবিবার : সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।
২৩ নভেম্বর, সোমবার: মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি।
২৪ নভেম্বর, মঙ্গলবার : গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস।
২৮ নভেম্বর, শনিবার : সারা ভারতে চতুর্থ শনিবারের ব্যাঙ্ক ছুটি।
২৯ নভেম্বর, রবিবার: সারা ভারতে সাপ্তাহিক ছুটির দিন।
শনি, রবিবার মিলিয়ে নভেম্বরে ব্যাঙ্ক সাত দিন বন্ধ। রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক তালিকা রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
তবে ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকদের সুবিধার্থে ATM ছাড়াও UPI অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে ব্যাঙ্কে নগদ ডিপোজিট, চেক ক্লিয়ারেন্স ছাড়াও যারা পাসবুক আপডেট করতে চান, তারা এই নির্দিষ্ট দিনগুলিতে সুবিধা পাবেন না। তবে ব্যাঙ্কের শাখা খোলা না থাকলেও ডিজিটাল পরিষেবা পাবেন আপনি।
আরও পড়ুন : স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক























