এক্সপ্লোর

ICICI Bank Credit Card: আইসিআইসিআই ব্যাঙ্কের ১৭ হাজার গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস! কী ব্যবস্থা নিল ব্যাঙ্ক?

Credit Card Information Leaked: আচমকা এভাবে আইসিআইসিআই ব্যাঙ্কের iMobile Pay অ্যাপে ক্রেডিট কার্ডের যাবতীয় গোপনীয় তথ্য ফাঁস হতে দেখে গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

ICICI Bank Credit Card: আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) নতুন গ্রাহকদের জন্য প্রকাশ্যে এসেছে একটি দুঃসংবাদ। বলা হচ্ছে, আইসিআইসিআই ব্যাঙ্কের অন্তত ১৭ হাজার নতুন গ্রাহকের ক্রেডিট কার্ডের (ICICI Bank Credit Card) তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে এবং তা পৌঁছে গিয়েছে ভুল ইউজারদের হাতে। সম্প্রতি আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসমস্ত ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়েছে সেগুলি ব্লক করা হয়েছে। গ্রাহকদের জন্য নতুন কার্ডের ব্যবস্থাও হয়ে গিয়েছে। 

কীভাবে নজরে এল এই গুরুতর সমস্যা 

আইসিআইসিআই ব্যাঙ্কের কিছু গ্রাহক দেখতে পেয়েছিলেন যে তাঁদের ক্রেডিট কার্ডের তথ্য ব্যাঙ্কের iMobile Pay অ্যাপে দেখা যাচ্ছে। এর ফলেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কারণ ব্যাঙ্কের অ্যাপে ওই গ্রাহকদের ক্রেডিট কার্ডের পুরো নম্বর এবং সিভিভি অর্থাৎ কার্ড ভেরিফিকেশন ভ্যালু নম্বর দেখা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে একাধিক ইউজার এই অভিযোগ করেছেন। তারপরেই আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপরেই ওই নির্দিষ্ট কার্ডগুলি বাতিল করে নতুন কার্ড দেওয়ার বন্দোবস্ত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

আচমকা এভাবে আইসিআইসিআই ব্যাঙ্কের iMobile Pay অ্যাপে ক্রেডিট কার্ডের যাবতীয় গোপনীয় তথ্য ফাঁস হতে দেখে গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। সংবাদসংস্থা আইএএনএস- কে আইসিআইসিআই ব্যাঙ্কের মুখপাত্র জানিয়েছেন যে প্রায় ১৭ হাজার নতুন ক্রেডিট কার্ড তৈরি করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এই সমস্ত ক্রেডিট কার্ডের তথ্যই ফাঁস হয়েছে ব্যাঙ্কের ডিজিটাল চ্যানেলে এবং ভুল ইউজারদের কাছে পৌঁছে গিয়েছে। তবে ব্যাঙ্কের তরফে এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, যেসমস্ত কার্ডের তথ্য ফাঁস হয়েছে সেগুলির কোনও অপব্যবহার হয়নি। যদি কোনও গ্রাহকদের কোনও আর্থিক ক্ষয়ক্ষতি হয় তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। 

আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে সমস্ত ক্রেডিট কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিমাণ ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পোর্টফোলিওর ০.১ শতাংশ। আপাতত ব্যবস্থা হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে যে ক্রেডিট কার্ডগুলিতে সমস্যা দেখা দিয়েছে সেগুলি ব্লক করে দেওয়া হয়েছে। আর ওই কার্ডের গ্রাহকদের নতুন কার্ড দ্রুত দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। এই গোটা ঘটনায় ব্যাঙ্কের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালে iMobile Pay অ্যাপ লঞ্চ করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। বর্তমানে এর ইউজার সংখ্যা ২৮ মিলিয়নের বেশি। 

আরও পড়ুন- রেডমির নতুন ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির স্ক্রিন, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget