এক্সপ্লোর

DA Hike: ডিএ বাড়লে মাসিক বেতন কত বাড়বে ? ৫৪০ না ৭৫০০ টাকা !

8th Pay Commission :রিপোর্ট বলছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) এখন শুধু সময়ের অপেক্ষা। সেই ক্ষেত্রে আপনার হাতে প্রতি মাসে কত বেশি টাকা (Salary News) আসবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সরকারি কর্মীরা শীঘ্রই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছেন।
  • ডিএ বৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ হতে পারে।
  • বেতন বৃদ্ধির পরিমাণ কর্মীর বেসিক পে-এর উপর নির্ভর করবে।
  • ৮ম বেতন কমিশনের সুপারিশের পর ডিএ কার্যকর হবে।

8th Pay Commission : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর। রিপোর্ট বলছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) এখন শুধু সময়ের অপেক্ষা। সেই ক্ষেত্রে আপনার হাতে প্রতি মাসে কত বেশি টাকা (Salary News) আসবে। এখানে দেওয়া হল হিসেব।

কোথায় প্রকাশিত হয়েছে এই রিপোর্ট
সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক বাজারে। সংস্থার সিইও আদিল শেঠি জানিয়েছেন, আগামী দিনে ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার বেতনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। যা পুরোপুরি সূত্রের ওপর নির্ভর করে। এখানে যেমন কর্মীরা ১২ মাসের কনজুমার প্রাইস ইনডেক্সের গড় ডিএ হিসাবে পাবে। শেঠির মতে, ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে ডিএ।

কত টাকা মাসে বেশি হাতে পাবেন আপনি
এই বিষয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার বেসিক পে যদি ১৮,০০০ টাকা হয় তাহলে ৩৬০ টাকা থেকে ৫৪০ টাকা পর্যন্ত বাড়তে পারে আপনার। একইভাবে বেসিক পে ২৯,২০০ টাকা হলে ৫৭৪ থেকে ৮৭৬ টাকা হাতে বেশি পেতে পারেন কর্মী। বেশি বেতনের কর্মীদের ক্ষেত্রে বিষয়টি আরও অনেক বেশি। কারও যদিও বেসিক পে ৫৬,১০০ টাকা হয় তাহলে বেতনে বৃদ্ধির পরিমাণ ১১০০ টাকা হতে পারে। সিনিয়র পর্যায়ে কারও বেসিক পে ২.৫ লাখ টাকা হলে সে ৫০০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন। মনে রাখতে হবে, এখানে কর্মীদের কাজের পারফরম্যান্স কোনও বিচার্য বিষয় নয়। আপনি মাসে-মাসে এই বৃদ্ধির মাধ্যমে বছরে একটি বিপুল টাকা পেতে পারেন। 

কেন এবার ডিএ নিয়ে ঘোষণায় দেরি হচ্ছে
মার্চে ডিএ-র বিষয়ে ঘোষণা করেছিল সরকার। তবে আগের মতো এবার ডিএ পেতে দেরি হচ্ছে। এতে অবশ্য় অষ্টম বেতন কমিশনের দিকে আঙুল তুলছেন কর্মীরা। সরকার ইতিমধ্যেই এই বেতন কমিশন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই পে প্যাকেজ সংক্রান্ত পরামর্শের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। যা অষ্টম বেতন কমশিনের কাছে যাবে। এরপরই তার খসড়া সুপারিশপত্র তৈরি করে পাঠানো হবে অর্থমন্ত্রক। একবার সরকার অনুমতি দিলেই তা বাস্তবায়িত হয়ে যাবে।  

দেরির জন্য কি কোনও টাকা হারাতে হবে 

মনে রাখবেন, ডিএ ঘোষণায় এই দেরির জন্য আপনার বেতনে কোনও প্রভাব পড়বে না। কারণ, এক বার ডিএ কার্যকর হলে, তা ১ জানুয়ারি ২০২৬-এর তারিখ ধরেই বাস্তবায়িত হবে। মনে করা হচ্ছে এপ্রিলের মধ্যেই হয়ে যাবে সব ঘোষণা। সেই ক্ষেত্রে জানাুয়ারি থেকে চালু হওয়া ডিএ এরিয়ার বা বকেয়া হিসাবে পাবেন আপনি।

Frequently Asked Questions

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) কত শতাংশ বৃদ্ধি পেতে পারে?

রিপোর্ট অনুযায়ী, মহার্ঘ ভাতা ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এটি মূলত ১২ মাসের কনজিউমার প্রাইস ইনডেক্সের গড় হিসাবে গণনা করা হবে।

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্মীদের বেতন কত বাড়বে?

বেসিক পে ১৮,০০০ টাকা হলে মাসে ৩৬০ থেকে ৫৪০ টাকা এবং ২.৫ লাখ টাকা বেসিক পে হলে মাসে ৫০০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

৮ম বেতন কমিশন কার্যকর হওয়ার প্রক্রিয়া কী?

সরকার ৮ম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে এবং পে প্যাকেজ সংক্রান্ত পরামর্শের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। এরপর খসড়া সুপারিশপত্র অর্থমন্ত্রকে পাঠানো হবে।

ডিএ ঘোষণা দেরির জন্য কি কর্মীরা টাকা হারাবেন?

না, ডিএ ঘোষণা দেরির জন্য আপনার বেতনে কোনো প্রভাব পড়বে না। এটি ১ জানুয়ারি ২০২৬ থেকে বকেয়া হিসাবে বাস্তবায়িত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget