এক্সপ্লোর

Digital Wedding Card Scam : মোবাইলে ডিজিটাল বিয়ের কার্ড পাঠিয়েছে দেখে ক্লিক করছেন ? উধাও হবে সব টাকা ! কীভাবে বাঁচবেন ?

Marriage Invitation Card Scam : সেই ক্ষেত্রে কীভাবে বাঁচতে হবে জেনে নিন। অন্যথায় মোবাইল আপনার হাতে থাকলেও নিয়ন্ত্রণ করবে প্রতারকরা (Digital Scam)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিয়ের কার্ডের ছদ্মবেশে আসা লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা অ্যাকাউন্ট।
  • ক্ষতিকর .apk ফাইল ডাউনলোডে মোবাইল চলে যায় প্রতারকের হাতে।
  • অজানা নম্বর থেকে আসা কার্ড বা লিঙ্কে ক্লিক করবেন না।
  • সাইবার প্রতারণা হলে দ্রুত অভিযোগ করুন নির্দিষ্ট হেল্পলাইনে।

Marriage Invitation Card Scam : বন্ধুর বিয়ের কার্ড এসেছে ভেবে ক্লিক করছেন (Digital Wedding Card Scam)? পলকেই ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। সেই ক্ষেত্রে কীভাবে বাঁচতে হবে জেনে নিন। অন্যথায় মোবাইল আপনার হাতে থাকলেও নিয়ন্ত্রণ করবে প্রতারকরা (Digital Scam)।

সম্প্রতি এই প্রতারণাচক্র সক্রিয় হয়েছে
ডিজিটাল যুগে এখন ঘরে বসেই পাওয়া যায় নিমন্ত্রণপত্র। দূরের আত্মীয়-স্বজনদের ডিজিটাল মাধ্য়মেই পাঠিয়ে দেওয়া যায় ইনভিটেশন কার্ড। এই ডিজিটাল ইনভিটেশন কার্ডকেই প্রতারণার হাতিয়ার করছে ঠগরা। বিশেষ করে বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্রের মাধ্য়মে হাতিয়ে নেওয়া হচ্ছে গোপন নথি। এক ক্লিকেই আপনার আর্থিক নথি চলে যাবে অন্যের হাতে। সম্প্রতি এরকম বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে পুলিশের। সাইবার অপরাধীদের থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সতর্ক বার্তা পাঠাচ্ছে পুলিশ সোশ্য়াল মিডিয়ায় পাঠানো হচ্ছে এই বার্তা। 

আপনার প্রিয়জনের নাম নিয়ে হচ্ছে প্রতারণা
এই ধরনের ডিজিটাল ওয়েডিং কার্ডে তলায় থাকছে বিশেষ লিঙ্ক। প্রতারকরা জানে, আপনি কার্ডের বিষয়ে জানতে গেলেই ওই লিঙ্কে ক্লিক করবেন। আর সেই সুযোগই নেবে সাইবার ক্রিমিনালরা। আপনার অজান্তেই মোবাইলের ওপর নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। সম্প্রতি রাজস্থান পুলিশ এই বিষয়ে এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

কীভাবে এই প্রতারণার ফাঁদে পড়ছে মানুষজন
পুলিশের তরফে বলা হচ্ছে, প্রথমে হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে একটি ওয়েডিং ডিজিটাল কার্ড পাঠাচ্ছে জালিয়াতরা। সেখানেই জুড়ে দেওয়া হচ্ছে ক্ষতিকর .apk ফাইল। দেখতে সাধারণ ডিজিটাল কার্ডের মতো হলেও এই ফাইলই আপনার বড় ক্ষতি করতে পারে। একবার এই ফাইলে ক্লিক করলেই আপনার মোবাইলে তা ডাউনডোড হয়ে যায়। এরপর আপনার মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় সাইবার অপরাধীদের হাতে।

১ এরপর প্রতারকরা মোবাইলের নিয়ন্ত্রণ নিতে পারে।
২ আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এর মাধ্যমে।
৩ এর মাধ্যমেই আপনার ব্যাঙ্কিং বিবরণও বের করে নেওয়া যায়।
৪ আপনার মোবাইলে যাওয়া ওটিপি ও মেসেজ পড়তে পারে ফ্রডরা।

এর থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ?
ডিজিটাল কার্ড খোলার আগে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

১ অজানা নম্বর থেকে পাওয়া কার্ড সঙ্গে সঙ্গে খুলবেন না।
২ এছাড়াও, সন্দেহজনক .apk ফাইল ডাউনলোড করবেন না।
৩ যেকোনও লিঙ্কে ক্লিক করার আগে, অনুগ্রহ করে সেটি সাবধানে যাচাই করুন।
৪ প্রেরকের পরিচয় নিশ্চিত করার পরেই কার্ডটি খুলুন।
৫ কার্ডে শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ ইনস্টল করার কথা মনে রাখবেন।
৬ এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় হল- আসল বিয়ের কার্ড প্রায়শই পিডিএফ, ইমেজ বা সাধারণ মেসেজ ফরম্যাটে আসে, .apk ফাইলে নয়।

সাইবার প্রতারণার শিকার হলে কী করবেন ?
আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে অবিলম্বে অভিযোগ করুন।
১ সাইবার হেল্পলাইন-১৯৩০
২ সাইবার হেল্পডেস্ক- ৯২৫৬০০১৯৩০ / ৯২৫৭৫১০১০০
৩ অনলাইন পোর্টাল- cybercrime.gov.in
৪ কাছের পুলিশ স্টেশন অথবা সাইবার পুলিশ স্টেশন
৫ মনে রাখবেন, আপনি যত তাড়াতাড়ি অভিযোগ করবেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা তত কমবে। 

Frequently Asked Questions

বিয়ের ডিজিটাল কার্ডের মাধ্যমে কিভাবে প্রতারণা করা হয়?

প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্ষতিকর .apk ফাইল যুক্ত ডিজিটাল বিয়ের কার্ড পাঠায়। এই ফাইলে ক্লিক করলে মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।

এই ধরনের প্রতারণা থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়?

অজানা নম্বর থেকে আসা কার্ড খোলার আগে যাচাই করুন। সন্দেহজনক .apk ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন এবং যেকোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন।

প্রতারকরা ডিজিটাল কার্ডের মাধ্যমে কী কী তথ্য চুরি করতে পারে?

প্রতারকরা আপনার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কিং বিবরণ, ওটিপি এবং মেসেজ পড়তে পারে।

সাইবার প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ জানানো উচিত?

সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০২, সাইবার হেল্পডেস্ক ৯২৫৬০০১৯৩০ / ৯২৫৭৫১০১০০৩, অনলাইন পোর্টাল cybercrime.gov.in অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget