এক্সপ্লোর

PPF Fine Charges : পিপিএফের ন্যূনতম টাকা জমা দিতে ভুলে গেছেন ? কত জরিমানা, কী ক্ষতি হবে জানেন ?

PPF Penalties : দি বছরে এই ৫০০ টাকা জমা না করেন, তাহলে কী ক্ষতি হবে আপনার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পিপিএফ অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা বাধ্যতামূলক।
  • টাকা জমা না দিলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, সুদের হারে প্রভাব পড়বে।
  • বন্ধ অ্যাকাউন্ট খুলতে জরিমানা ও বকেয়া কিস্তি জমা দিতে হবে।
  • নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নতুন টাকা জমা দেওয়া বা ঋণ পাওয়া যায় না।

PPF Penalties : আমরা অনেকেই করে থাকি এই ভুল, পরবর্তীকালে যার ফল ভোগ করতে হয় আমাদের। বছরে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগের (Investment) নিয়ম রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF)। সর্বোচ্চ ১.৫ লক্ষা টাকা পর্যন্ত জমা করতে পারেন আপনি। যার পরিবর্তে সরকারি এই স্বল্প সঞ্চয় প্রকল্প (Small Savings Schemes) গ্রাহকদের ৭.১ শতাংশ সুদ (Interest Rates) দেয়। যদি বছরে এই ৫০০ টাকা জমা না করেন, তাহলে কী ক্ষতি হবে আপনার।

আপনার সুদের হারে বড় প্রভাব পড়বে
একজন পিপিএফ গ্রাহক বছরের যেকোনও একটা সময় ন্য়ূনতম ৫০০ টাকা জমা করতে পারেন। কোনও ব্যক্তি মাসে বা বছরে সব মিলিয়ে দেড় লাখ টাকা এখানে দিতে পারেন। আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই টাকা জমার সুযোগ পাবেন। তবে কোনও কারণে এই ৫০০ টাকা জমা করতে না পারলে আপনার পিপিএফ অ্য়াকাউন্ট ইন্যাক্টিভ বা নিষ্ক্রিয় বলে গণ্য় হবে। শুধু তাই নয়, আপনার পুরো জমার ওপর সুদের হারে এই ঘটনা প্রভাব ফেলবে।

কখন বিনিয়োগ করলে বেশি লাভ
আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনও আর্থিক বছরে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিলের মধ্যে এই প্রকল্পে এককালীন টাকা জমা দেওয়া লাভজনক। কারণ, PPF-এর সুদ প্রতি মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ দিনের মধ্যবর্তী সময়ের সর্বনিম্ন ব্যালেন্সের ওপর ভিত্তি করে গণনা করা হয়। যদি আর্থিক বছরের শুরুতেই বার্ষিক বিনিয়োগের সম্পূর্ণ অর্থ জমা দেওয়া সম্ভব না হয়, তবে প্রতি মাসের ৫ তারিখের আগেই মাসিক কিস্তি জমা দেওয়ার মাধ্যমে সুদের আয় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। 

টাকা জমা দিতে না পারলে জরিমানা, কী রয়েছে নিয়ম
আপনি কোনও কারণে PPF-এ কিস্তি জমা দিতে ব্যর্থ হলে অ্যাকাউন্টের 'সক্রিয়' অবস্থার ওপর প্রভাব পড়তে পারে। আপনি প্রতি বছর যে কিস্তি জমা দেননি, সেই বছরের জন্য ৫০ টাকা করে জরিমানা করবে কর্তৃপক্ষ। মনে করে, ওই বছরগুলির জন্য নির্ধারিত ন্যূনতম জমার পরিমাণ পরিশোধ করতেই হবে। উদাহরণ হিসাবে ধরুন, যদি পরপর আপনি ২ বছর কিস্তি জমা দেওয়া না দেন, তবে ১০০ টাকা জরিমানা ও ১,০০০ টাকা ন্যূনতম জমার পরিমাণ মিলিয়ে মোট ১,১০০ টাকা শোধ করতে হবে। এই টাকা শোধ হলে তবেই অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় অবস্থায় আসবে।

কী ক্ষতি হবে আপনার
একটা বিষয় মনে রাখবেন, বন্ধ হয়ে যাওয়া কোনও PPF অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হলে, আপনাকে সেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি আবেদন জমা দিতে হবে। জরিমানা সহ প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় (inactive) হিসাবেই ধরা হবে। তবে, এই ক্ষেত্রেও অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণের ওপর সুদ জমা হতে থাকে। কিন্তু, অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করা পর্যন্ত আপনি এতে নতুন করে কোনও টাকা জমা দিতে পারবেন না। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে সুদের ওপর সুদ বা 'কম্পাউন্ডিং'-এর যে ধারাবাহিক সুবিধা পাওয়া যায়, তা আটকে যেতে পারে। যার অর্থ চক্রবৃদ্ধি হারে সুদের যে লাভ তা আপনি সেভাবে পাবেন না।

আরও কী ক্ষতি 
নিয়ম অনুযায়ী ১৫ বছর পূর্ণ হওয়ার পর অ্যাকাউন্টটির মেয়াদ শেষ হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরায় চালু না করা হলে, এর ওপর আপনার নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস সীমিত হয়ে পড়বে। PaisaBazaar-এর তথ্য বলছে, এর ফলে অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা বা ঋণের সুবিধা পাবেন না আপনি।  
 

 আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন

  

Frequently Asked Questions

পিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক ন্যূনতম কত টাকা জমা দিতে হয়?

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। এর কম জমা দিলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

পিপিএফ-এ টাকা জমা না দিলে কী জরিমানা হতে পারে?

আপনি যদি কোনো বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা না দেন, তবে প্রতি বছরের জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও, ওই বছরের জন্য নির্ধারিত ন্যূনতম জমার অর্থও পরিশোধ করতে হবে।

পি পি এফ-এ কখন বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যায়?

আর্থিক বছরের ১ থেকে ৫ তারিখের মধ্যে এককালীন টাকা জমা দিলে বেশি লাভ পাওয়া যায়। কারণ, PPF-এর সুদ মাসের ৫ তারিখ থেকে শেষ দিন পর্যন্ত সর্বনিম্ন ব্যালেন্সের উপর গণনা করা হয়।

যদি পিপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কি সুদ পাওয়া যায়?

হ্যাঁ, অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলেও অ্যাকাউন্টে জমা থাকা অর্থের উপর সুদ পাওয়া যায়। তবে, নতুন করে টাকা জমা দেওয়া যায় না।

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget