এক্সপ্লোর

EPF Withdrawal Rules : পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লাখ তুললে, অবসরের সময়ে ১১ লাখের ক্ষতি

EPF Premature Withdrawal : আপাতদৃষ্টিতে একে সাধারণ একটি সঞ্চয় মনে হলেও, সময়ের আগে এই টাকা তোলার সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের সঞ্চয়ে একটা বড় ধাক্কা দিতে পারে।

EPF Premature Withdrawal : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) এই বিষয়ে জানেন না অনেকেই। আপনিও যদি এই ফান্ডে টাকা রেখে ১ লাখ টাকা তুলে নেন, তাহলে ক্ষতি হতে পারে ১১ লাখ টাকার। জেনে নিন, কীভাবে আপনার এই আর্থিক ক্ষতি হতে পারে। 

এই ভুল করলে সমস্য়ায় পড়বেন

বর্তমানে চাকরিজীবীদের বিশ্বস্ত ভরসার জায়গা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF)। কিন্তু অনেক সময়ই আকস্মিক টাকার প্রয়োজনে বা শখের জিনিস কিনতে আমরা কোনও কিছু না ভেবেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিই। আপাতদৃষ্টিতে একে সাধারণ একটি সঞ্চয় মনে হলেও, সময়ের আগে এই টাকা তোলার সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের সঞ্চয়ে একটা বড় ধাক্কা দিতে পারে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, সময়ের আগে পিএফ-এর টাকা তুললে শুধুমাত্র আপনার বর্তমান সঞ্চয়টুকুই কমে না, বরং দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের (Compounding Interest) যে বিপুল সুবিধা পাওয়ার কথা ছিল, তাও হাতছাড়া হয়ে যায়। একটি সাম্প্রতিক রিপোর্টে বিশেষজ্ঞরা হিসেব কষে দেখিয়েছেন, কীভাবে এখনকার একটি ছোট ভুল আপনার অবসরের সময়ের এক বিশাল অঙ্কের ক্ষতি ডেকে আনছে।

১ লাখ টাকা তুলে নিলে ১১ লাখের বেশি ক্ষতি! কিন্তু কীভাবে ?
অনেকেই ভাবেন, অ্যাকাউন্ট থেকে মাত্র ১ লাখ টাকা তুললে আর এমন কী ক্ষতি হবে! কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল গণিত।

ধরুন, আপনি আপনার চাকরির শুরুর দিকে পিএফ অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা তুললেন। এই টাকাটি যদি আপনি না তুলে অ্যাকাউন্টে রেখে দিতেন এবং সরকার যদি বর্তমানের মতো গড়ে ৮.২৫ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে থাকে, তবে চক্রবৃদ্ধি সুদের জাদুতে এই ১ লক্ষ টাকাই আপনার অবসরের সময় (প্রায় ৩০ বছর পর) বেড়ে দাঁড়াত আনুমানিক ১১ লক্ষ ৭৮ হাজার টাকা। অর্থাৎ, আজ ১ লক্ষ টাকা তোলার মানে হল, অবসরের সময়ে সোজা ১১ লক্ষ টাকার বেশি লোকসান করা।

যদি ৫ লাখ টাকা তোলেন, তবে ক্ষতি কত ?
আপনি যদি কোনও বড় প্রয়োজনে পিএফ থেকে একবারে ৫ লক্ষ টাকা তুলে নেন, তবে দীর্ঘমেয়াদে আপনার অবসরকালীন তহবিল বা রিটায়ারমেন্ট কর্পাস থেকে প্রায় ৬০ লক্ষ টাকা কমে যেতে পারে।

কেন পিএফ-কে সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ভাববেন না ?
ইপিএফ-এর মূল উদ্দেশ্যই হল চাকরি জীবন শেষ হওয়ার পর আপনাকে একটি বড় আর্থিক নিরাপত্তা দেওয়া। এখানে প্রতি মাসে আপনার এবং আপনার সংস্থার তরফ থেকে টাকা জমা হয়। এই স্কিমের সবচেয়ে বড় শক্তি হলো চক্রবৃদ্ধি সুদ (Compounding), যেখানে সুদের ওপর আবার সুদ পাওয়া যায়। টাকা যত বেশি দিন জমা থাকবে, ফান্ডের আকার ততটাই জ্যামিতিক হারে বাড়বে। তাই গাড়ি কেনা, বিয়ে, বা ঘুরতে যাওয়ার মতো খরচের জন্য পিএফ-এর টাকা তোলাকে একটি মস্ত বড় ভুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের পরামর্শ: তৈরি রাখুন 'ইমার্জেন্সি ফান্ড'
পিএফ-এর টাকা যাতে হাত দিতে না হয়, তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ— আজ থেকেই নিজের একটি আলাদা জরুরি তহবিল বা 'ইমার্জেন্সি ফান্ড' গড়ে তুলুন। চিকিৎসা সংক্রান্ত বা অন্যান্য আকস্মিক প্রয়োজনে এই ফান্ড ব্যবহার করুন, কিন্তু কোনো অবস্থাতেই অবসরের জন্য জমানো পিএফ-এর টাকায় হাত দেবেন না। মনে রাখবেন, আজকের ছোট কোপ, আগামীকালের বড় অভাব ডেকে আনতে পারে।

আরও পড়ুন : ১০ বছর কাজ করলেই পেনশন গ্যারান্টি, EPFO-র এই বিষয়ে আপনি জানেন কি ? 

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget