এক্সপ্লোর

EPFO Pension Scheme : ১০ বছর কাজ করলেই পেনশন গ্যারান্টি, EPFO-র এই বিষয়ে আপনি জানেন কি ? 

EPS News Update: বেসরকারি সংগঠিত ক্ষেত্রে (Private Sector) কাজ করেও আপনি আজীবন পেতে পারেন পেনশন (Employees Pension Scheme)।

EPS News Update: অবসরকালে (Retiremnt Benefit) নিশ্চিত আর্থিক ভবিষ্যেতের কথা চিন্তা করলে আপনিও ভেবে দেখতে পারেন এই বিষয়ে। যেখানে বেসরকারি সংগঠিত ক্ষেত্রে (Private Sector) কাজ করেও আপনি আজীবন পেতে পারেন পেনশন (Employees Pension Scheme)। সেই ক্ষেত্রে কেবল আপনাকে ১০ বছর কাজ করতেই হবে ওই প্রতিষ্ঠানে। জেনে নিন, কোন স্কিমে এই সুবিধা পাবেন আপনি। 

কোন স্কিমে এই সুবিধা
সাধারণত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বলতেই আমরা প্রভিডেন্ট ফান্ডের কথা বুঝি। প্রতি মাসে বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় এই ফান্ডে। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে পেনশনের বিষয়ও। অবসরের পর বেসরকারি সংস্থার কর্মীরাও পান এই পেনশনের সুবিধা। তবে সবার ক্ষেত্রে এই সুবিধার অপশন নেই। কেবল যারা ১০ বছর প্রতিষ্টানে কাজ করেছেন ,তাদের জন্য রয়েছে আজীবন পেনশনের সুবিধা। 

কবে থেকে এই সুবিধা
অনেকেই হয়তো জানেন না যে, ইপিএফ-এর পাশাপাশি কর্মচারীরা এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS)-এর অধীনে আজীবন মাসিক পেনশন পাওয়ার যোগ্য হতে পারেন। ১৯৯৫ সালে চালু হওয়া এই স্কিমটি পরিচালনা করে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (EPFO)। বেসরকারি ক্ষেত্রের কর্মীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা দেওয়াই এই স্কিমের মূল উদ্দেশ্য।

কারা এই পেনশন পাওয়ার যোগ্য ?
আপনাকে একটা বিষয়ে মনে রাখতে হবে, ইপিএস (EPS) থেকে প্রতি মাসে পেনশন পেতে হলে আপনাকে মূলত দুটি শর্ত পূরণ করতে হবে।

ন্যূনতম ১০ বছরের চাকরি: আপনাকে সংগঠিত ক্ষেত্রে বা যেকোনও পিএফ নথিভুক্ত সংস্থায় কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে।

নির্দিষ্ট বয়স: সাধারণত ৫৮ বছর বয়স হওয়ার পর এই মাসিক পেনশন চালু হয়। তবে কোনও কর্মী চাইলে ৫০ বছর বয়সের পর থেকে কিছুটা কম হারে আগাম পেনশন নেওয়া শুরু করতে পারেন।

এই ক্ষেত্রে কীভাবে হিসেব করা হয় পেনশনের টাকা ?
আপনার অবসরের পর প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন, তা একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে নির্ধারণ করা হয়:

মাসিক পেনশন = (পেনশনযোগ্য বেতন × পেনশনযোগ্য চাকরির মেয়াদ) ÷ ৭০

পেনশনযোগ্য বেতন : অবসরের ঠিক আগের ৬০ মাসের গড় বেতনকে এখানে ধরা হয় (বর্তমানে এর সর্বোচ্চ সীমা ১৫,০০০ টাকা নির্ধারিত)।

পেনশনযোগ্য চাকরি : আপনি যত বছর চাকরি করেছেন এবং আপনার ইপিএস-এ টাকা জমা পড়েছে, সেই সময়কাল।

কীভাবে হবে এই হিসেব
মনে করুন, কোনও কর্মীর পেনশনযোগ্য বেতন ১৫,০০০ টাকা ও তিনি ১০ বছর চাকরি করেছেন। তবে তার মাসিক পেনশন হবে: (১৫,০০০X ১০)/৭০ = ২,১৪৩ টাকা। চাকরির মেয়াদ যত বেশি হবে, পেনশনের পরিমাণও তত বাড়বে।শুধু নিজের জন্য নয়, সুরক্ষিত থাকবে পরিবারওইপিএস স্কিমের সুবিধা শুধু সংশ্লিষ্ট কর্মচারীর অবসরের মধ্যেই সীমাবদ্ধ নয়। 

আপনার পরিবারের জন্যও বড় সুরক্ষা কবচ
পারিবারিক পেনশন পাওয়া যাবে : কোনও কারণে গ্রাহকের মৃত্যু হলে তার স্বামী/স্ত্রী ও সন্তানরা নিয়ম অনুযায়ী ফ্যামিলি পেনশন পাবেন।
দিব্যাঙ্গণ পেনশন: চাকরি জীবনে কোনও কর্মী স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হলে, তিনি এই স্কিমের অধীনে বিশেষ পেনশন পাওয়ার অধিকারী হবেন।

আরও পড়ুন : DA-র সঙ্গে জুড়ে যাবে বাড়ি ভাড়া ভাতা ? বেড়ে যাবে সরকারি কর্মীদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী আপডেট 

Advertisement

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Advertisement

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget