এক্সপ্লোর

PF Balance Transfer : চাকরি বদলালে নিজে থেকেই ট্রান্সফার হবে PF ব্য়ালেন্স, কাদের জন্য এই সুবিধা ?

EPFO PF Transfer : আপনার পিএফ ট্রান্সফারের পুরো প্রক্রিয়া অটোমেটিক করে দিয়েছে EPFO । তাহলে অনেকদিন আগে যারা চাকরি বদলেছেন তাদের কী হবে ?

EPFO PF Transfer : পিএফ-এর ব্যালেন্স ট্রান্সফার (PF Balance Transfer) নিয়ে আর ভুগতে হবে না বেতনভোগী কর্মচারীদের। এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে (Automatic) হয়ে যাবে এই কাজ। আপনার পিএফ ট্রান্সফারের পুরো প্রক্রিয়া অটোমেটিক করে দিয়েছে EPFO । তাহলে অনেকদিন আগে যারা চাকরি বদলেছেন তাদের কী হবে ?

কী এই অটোমেটিক পিএফ ট্রান্সফার ?
EPFO সদস্যদের স্বার্থে আনা হয়েছে এই নতুন সুবিধা। অতীতে কোনও কর্মী চাকরি পরিবর্তন করলে, নতুন সংস্থায় পিএফ ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আলাদাভাবে আবেদন করতে হতো। আগের পদ্ধতি অনুযায়ী, পুরোনো ও নতুন উভয় নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হতো। এবার এই প্রয়োজন আর হবে না। 

কারা পাবেন এই সুবিধা
তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আপনার UAN (Universal Account Number) যদি আধার-লিঙ্কড ও KYC আপডেট থাকে, তবেই চাকরি বদলালে পিএফ ব্যালেন্স নিজে থেকেই ট্রান্সফার হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনও ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, নতুন চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রান্সফার হয় না। নতুন নিয়োগকর্তা বা কোম্পানি যখন আপনার অ্যাকাউন্টে প্রথম মাসের পিএফ-এর টাকা জমা দেবে, তখনই এই অটোমেটিক ট্রান্সফার প্রক্রিয়াটি শুরু হয়।

বকেয়া পিএফ ব্যালেন্স কি অটোমেটিক ট্রান্সফার হবে ?
 কয়েক বছর আগে যারা চাকরি বদলেছেন বা কারও পুরোনো ব্যালেন্স এখনও আলাদা পড়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে:

অটোমেটিক কাজ হওয়ার সম্ভাবনা: কিছু আইনি বিশেষজ্ঞদের মতে, EPFO আপনার UAN স্ক্যান করে পুরোনো ও আন-মার্জড (Unmerged) সদস্য আইডিগুলি খুঁজে বের করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার প্রক্রিয়াটি শুরু করবে (যদি সমস্ত KYC নিয়ম মেনে চলা হয়ে থাকে এবং বর্তমান নিয়োগকর্তা নিয়মিত পিএফ জমা দিতে থাকেন)।

সতর্কতার বার্তা ও সংশয়: অন্যদিকে, বেশ কয়েকজন ফিন্যান্সিয়াল এক্সপার্ট মনে করেন যে, বহুদিনের পুরোনো বকেয়া ব্যালেন্সের জন্য EPFO কোনো এককালীন ‘ব্যাক-সুইপ’ (Back-sweep) বা ডেটা মাইগ্রেশন করবে কি না, তা এখনও সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয়। তাই শুধু অটোমেটিক সিস্টেমের ভরসায় বসে না থেকে ম্যানুয়ালি আবেদন করাই বুদ্ধিমানের কাজ হবে।  

৩ অটোমেটিক কাজ না করলে ম্যানুয়ালি কীভাবে ট্রান্সফার করবেন ?
যদি আপনার পুরোনো পিএফ ব্যালেন্স নিজে থেকে ট্রান্সফার না হয়, তবে EPFO মেম্বার পোর্টালে লগ-ইন করে আপনি নিজেই খুব সহজে অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য দুটি সহজ উপায় রয়েছে:

এই ক্ষেত্রে আপনাকে 'Request for Transfer of Account' অপশনের মাধ্যমে কাজ করতে হবে
১ EPFO মেম্বার পোর্টালে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
২ ওপরের মেনু থেকে 'Online Services' ট্যাবে যান ও 'One Member One EPF Account (Transfer Request)' অপশনটি নির্বাচন করুন।
৩ আপনার ব্যক্তিগত বিবরণ ও বর্তমান পিএফ অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন।
৪ পুরোনো পিএফ অ্যাকাউন্টের তথ্য দেখতে 'Get Details'-এ ক্লিক করুন।
৫ এরপর আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

আরও পড়ুন : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget