এক্সপ্লোর

EPFO Pension 2026 : কর্মীদের জন্য নতুন পেনশন স্কিম, এখন কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি ? 

Pension New Rule : আগের মতোই রয়েছে পেনশন (Pension) পাওয়ার সব নিয়ম ? এখন ন্যূনতম কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি।

Pension New Rule : কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে নতুন পেনশন স্কিম (EPFO Pension 2026) এনেছে সরকার। সম্প্রতি চালু হয়েছে 'এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬'। আগের মতোই রয়েছে পেনশন (Pension) পাওয়ার সব নিয়ম ? এখন ন্যূনতম কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি।

কোন পুরনো স্কিমের পরিবর্তে এই নতুন স্কিম
গত ২৯ জুন নতুন 'এমপ্লয়িজ পেনশন স্কিম ২০২৬'-এর ঘোষণা করেছে সরকার। এই স্কিম জায়গা নিয়েছে ১৯৯৫ সালের পুরনো ইপিএস স্কিমের। পাশাপাশি ১৯৭১ সালের ফ্য়ামিলি পেনশন স্কিমের জায়গায় এখন গণ্য় হবে এই নতুন পেনশন স্কিম। স্বাভাবিকভবেই নতুন স্কিম পুরনোর জায়গা নেওয়ায় ৬ কোটি EPFO সদস্যদের মনে নয়া প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকই জানতে চাইছেন , তবে কি এবার মাসিক পেনশন পেতে নতুন কোনও সূত্র তৈরি করেছে সরকার ?

নতুন স্কিমে পেনশন পাওয়ার সূত্র কী ?
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই বিষয়ে স্বস্তি দিয়েছে কর্মীদের। বলা হয়েছে, নতুন পেনশন স্কিম আনা হলেও অবসর জীবনে পেনশন পাওয়ার নিয়মে কোনও বদল করা হয়নি। সহজ ভাষায় , আগের মতোই মাসিক পেনশনের নিয়ম মেনে চলবে সরকার।

পেনশন পাওয়ার মূল শর্তাবলী
১ কত বছর চাকরি করতে হবে
এবার থেকে নতুন পেনশন স্কিম অনুযায়ী, আপনি ন্যূনতম ১০ বছরের চাকরি করলেই আজীবন মাসিক পেনশন পাওয়ার জন্য হবেন। 
২ কত হবে অবসরের বয়স
সাধারণত কোনও কর্মীর পেনশন পাওয়ার সাধারণ বয়স হল ৫৮ বছর। তবে কোনও গ্রাহক চাইলে ৫০ বছর বয়স থেকেও কিছুটা কম হারে ‘আর্লি রিডিউসড পেনশন’ নিতে পারেন।
৩ আপনি যদি ১০ বছরের কম চাকরি করেন ?
নতুন নিয়ম অনুসারে, যদি আপনার চাকরির মেয়াদ ১০ বছরের কম হয়, তবে আপনি মাসিক পেনশন পাবেন না। সেক্ষেত্রে আপনি ইপিএস ফান্ডে জমা হওয়া পুরো টাকা তুলে নিতে পারেন অথবা একটি ‘স্কিম সার্টিফিকেট’ নিয়ে পরবর্তী চাকরিতে তা যোগ করতে পারেন।

পেনশনের টাকা হিসেব করার সূত্র 
মাসিক পেনশন = পেনশনযোগ্য বেতন x পেনশনযোগ্য চাকরির মেয়াদ
মনে রাখবেন, এখানে পেনশনযোগ্য বেতন’ বলতে আপনার শেষ ৬০ মাসের মূল বেতন (Basic Pay) ও মহার্ঘ ভাতার (DA) গড়কে বোঝানো হচ্ছে। বর্তমানে বেশিরভাগ গ্রাহকের জন্য এই বেতনের সর্বোচ্চ সীমা প্রতি মাসে ১৫,০০০ টাকা ধার্য করা আছে।

কীভাবে বুঝবেন, কত পেনশন পাবেন ?
এই বিষয়ে একটা উদাহরণ ধরা যেতে পারে, ধরুন- কোনও কর্মচারীর গড় বেসিক পে ১৫,০০০ টাকার সর্বোচ্চ সীমায় রয়েছে। তাহলে চাকরির মেয়াদ অনুযায়ী তিনি আনুমানিক কত টাকা মাসিক পেনশন পাবেন, 

হিসেব অনুযায়ী, ১০ বছরের চাকরি জীবন শেষ করলে আপনি প্রতি মাসে আনুমানিক ২,১৪৩ টাকা করে আজীবন নিশ্চিত পেনশন পাবেন। অঙ্কটি সামান্য মনে হলেও, এটি আপনার অবসর জীবনে একটি স্থায়ী উপার্জনের গ্যারান্টি দেয়।

এবার ন্যূনতম পেনশন কি বাড়ছে ?
এখটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, বর্তমানে ইপিএস-এর অধীনে ন্যূনতম পেনশনের পরিমাণ প্রতি মাসে ১,০০০ টাকা। তবে অষ্টম বেতন কমশিনে এই ন্যূনতম পেনশনের সীমা বাড়িয়ে ৫,০০০ থেকে ৭,৫০০ টাকা করার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। তবে এই নিয়ে এখনও কোনও সুপারিশ করেনি কমিশন। 

আরও পড়ুন : মাসে ৯০০০ টাকা হবে ন্যূনতম যাতায়াত ভাতা ? কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন ? 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget