এক্সপ্লোর

EPFO Universal PF : আপনি কি গিগ ওয়ার্কার, ক্যাব চালক, দোকান চালান ? এবার প্রভিডেন্ট ফান্ডের কোন সুবিধা আপানার জন্য

Universal PF For Unorganised Sector : জেনে নিন, কাদের নাম থাকবে এই তালিকায়, কোন কোন সেক্টরের লোকজন এই সুবিধা পাবেন।

Universal PF For Unorganised Sector : সংগঠিত ক্ষেত্রে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের (PF) সুবিধা থাকলেও এতদিন বঞ্চিত হতেন বাকিরা। এবার অসংগঠিত ক্ষেত্রের কর্মী (Unorganised Sector), স্বনির্ভর ছোট ব্যবসায়ী ছাড়াও গিগ ওয়ার্কারদের (Gig Workers) জন্য 'ইউনিভার্সাল প্রভিডেন্ট ফান্ড স্কিম' বা সর্বজনীন পিএফ ব্যবস্থা (Universal Provident Fund Scheme আনতে চলেছে মোদি সরকার। জেনে নিন, কাদের নাম থাকবে এই তালিকায়, কোন কোন সেক্টরের লোকজন এই সুবিধা পাবেন।

এতদিন কারা পেতেন এই স্কিমের সুবিধা
এখনও কেবল সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুবিধা দেয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। আগামী দিনে এই স্কিমেই পরিবর্তনের কথা ভাবছে সরকার। ইতিমধ্যেই এর রূপরেখা তৈরি শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে বাস্তবায়ন হবে এই স্কিমের। মূলত, দেশের কোটি কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

কাদের সুবিধার স্বার্থে এই স্কিম    
এতদিন প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF)-এর সুবিধা মূলত সংগঠিত ক্ষেত্রের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার ফ্রিল্যান্সার, গিগ ওয়াকার্র ( ডেলিভারি পার্টনার বা ক্য়াব চালক), ছোট ব্য়বসায়ী ও অসংগঠিত ক্ষেত্রের কোটি কোটি শ্রমিকদের অবসরের পর আর্থিক সুরক্ষা দিতে একটি বিশেষ উদ্যোগ নিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এই কর্মীদের সামাজিক সুরক্ষা দিতেই আনা হচ্ছে এই স্কিম। 

কারা-কারা এই তালিকার আওতায় আসবেন
সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যা ২০ বা তার বেশি কর্মী থাকা সংস্থাতেই কর্মীরা পিএফ-এর সুবিধা পান। এখনও এই নিয়মের কারণে ভারতের একটা বড় অংশের কর্মী ছাড়াও শ্রমিকরা এই সামাজিক সুরক্ষার বাইরে চলে থেকে যেতেন। তবে নতুন এই স্কিম এলে উপকৃত হবেন বহু কর্মী। এই তালিকায় থাকবে, স্বনির্ভর ছাড়াও পেশাদার, ফ্রিল্যান্সার ও কনসালট্ট্যান্ট বা পরামর্শদাতারা। বাদ যাবে না জোম্যাটো, সুইগি বা ওলা-উবেরের মতো অনলাইন প্ল্যাটফর্মের ডেলিভারি পার্টনার ও ক্যাব চালকরা (গিগ ওয়ার্কার)। এই তালিকায় ধরা হবে অসংগঠিত ক্ষেত্রের সাধারণ শ্রমিক, ছোট দোকানদারদেরও।

সব মাসে টাকা কাটা হবে না
তবে সর্বজনীন এই পিএফ স্কিমে থাকেছে অনেক বেশি সুবিধা। সাধারণ পিএফ-এর মতো এখানে প্রতি মাসে নির্দিষ্ট টাকা কাটার বাধ্যবাধকতা থাকবে না।  ফ্রিল্যান্সার বা গিগ ওয়ার্কারদের যেহেতু সব মাসে আয় হয় না, তাই এই স্কিমে টাকা জমার ক্ষেত্রে নমনীয়তা রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। এই ক্ষেত্রে অসংগঠিত কর্মী সংগঠনের সদস্যরা তাঁদের সুবিধা ও আয় অনুযায়ী দৈনিক, মাসিক বা বছরে মাত্র একবারও টাকা জমা করতে পারেন।

এখানেও থাকছে কর ছাড়ের সুবিধা
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই স্কিমে এতদিন থাকা পিএফের মতোই টাকা কাটবে EPFO। সেই ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের মডেলটি নতুনদের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা দেবে। এই ক্ষেত্রেও কর্মীদের বছরে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার ওপর কোনও আয়কর দিতে হবে না। এখানেই শেষ নয়, একই সঙ্গে এই স্কিমে আপনার পাওয়া সঞ্চিত টাকার ওপর অর্জিত সুদও সম্পূর্ণ করমুক্ত রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনও সরকারের তরফে এই স্কিমে বিষয়ে কোনও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। আগামী দিনে এই বিষয়ে জানা গেলেই এর বিষয়ে নিশ্চিত করা হবে।

আরও পড়ুন : অর্ডারের ১০ মিনিটেই ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস, দেশে শুরু 'অন-ডিমান্ড' সিলিন্ডার ডেলিভারি

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget