এক্সপ্লোর

8th Pay Commission : মাসে ৯০০০ টাকা হবে ন্যূনতম যাতায়াত ভাতা ? কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন ? 

8th Pay Commission News Update: কর্মচারী ইউনিয়নের দাবি মেনে নিলে, এবার ন্যূনতম ৯০০০ টাকা যাতায়াত ভাতা পেতে পারে লেভেল ১ কর্মীরা।  

8th Pay Commission News Update: এবার আসতে পারে একাধিক সুখবর ! বাড়ি বাড়া ভাতা (HRA Hike) বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেতে পারেন আরও বেশি যাতায়াত ভাতা। কর্মচারী ইউনিয়নের দাবি মেনে নিলে, এবার মাসে ন্যূনতম ৯০০০ টাকা যাতায়াত ভাতা পেতে পারে লেভেল ১ কর্মীরা।  

কারা এই নিয়ে কী প্রস্তাব দিয়েছে ?
আর কিছুদিনের মধ্যেই বড় খবর দিতে পারে অষ্টম বেতন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির জন্য একাধিক প্রস্তাব জমা দিয়েছে বিভিন্ন কর্মচারী ইউনিয়নগুলি। এই তালিকায় রয়েছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন' (AINPSEF)-এর নাম। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের কাছে একটি দাবিপত্র জমা দিয়েছে কর্মী ইউনিয়ন। যেখানে সরকারি কর্মীদের বেতন, বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতা এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দেওয়ার একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে।

এখন অষ্টম বেতন কমিশন নিয়ে কী আপডেট

 সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত হয়েছে অষ্টম বেতন কমিশন। বর্তমানে এই কমিশন দেশের বিভিন্ন রাজ্যে সফর করছে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের কাছে নিজেদের দাবিদাওয়া নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন কথা বলেছে। রেলের ইউনিয়ম থেকে শুরু করে আর্মির তরফ থেকেও এসেছে বেতন বৃদ্ধি নিয়ে দাবি।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কর্মীদের বেতন ও ভাতা বাড়াতে AINPSEF-এর শীর্ষ দাবিগুলো কী কী:

১ এবার বাড়ি ভাড়া ভাতা (HRA) বৃদ্ধির দাবি উঠেছে
অনেকদিন ধরেই এই বিষয়ে দাবি তুলছিল কর্মী সংগঠনগুলি। এবার ফেডারেশনের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে বাড়ি ভাড়া ভাতা বা HRA সংশোধন করা হোক। তাদের প্রস্তাবিত নতুন হার নীচে দেওয়া হল..

 

X ক্যাটাগরি শহর (মেট্রো সিটি): ৩৬ শতাংশ HRA করার দাবি

Y ক্যাটাগরি শহর: ২৪ শতাংশ HRA বৃদ্ধির দাবি

Z ক্যাটাগরি শহর: ১২ শতাংশ HRA এর পাশাপাশি, প্রতিবার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সঙ্গে সঙ্গেই যাতে HRA-ও বৃদ্ধি পায়, সেই দাবিও জানানো হয়েছে।

৩ ন্যূনতম যাতায়াত ভাতা ৯,০০০ টাকা করার দাবি
অষ্টম বেতন কমিশনের কাছে নিচুস্তরের কর্মীদর নিয়ে বড় দাবি রেখেছে কর্মী সংগঠন। যেখানে বলা হয়েছে, নিচের স্তরের কর্মীদের যাতায়াত খরচের কথা মাথায় রেখে ফেডারেশন দাবি জানিয়েছে , পে-ম্যাট্রিক্সের লেভেল ১ (Level 1) কর্মচারীদের জন্য ন্যূনতম যাতায়াত ভাতা বাড়িয়ে প্রতি মাসে ৯,০০০ টাকা করা হোক।

৪ লেভেল ১ কর্মীদের বেতন ৬৫শতাংশ বৃদ্ধির প্রস্তাব
এক ধাক্কায় এবার অনেকটাই বেড়ে যেতে পারে লেভেল ১ কর্মীদের বেতন। যদি AINPSEF-এর এই সব প্রস্তাব ও দাবি অষ্টম বেতন কমিশন অনুমোদন করে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, লেভেল ১ কর্মীদের বর্তমান বেতন ৩৭,০৮০ টাকা থেকে এক লাফে প্রায় ৬১,৩৪৪ টাকা পর্যন্ত হতে পারে। দেখেতে গেলে যা প্রায় ৬৫ শতাংশ বেতন বৃদ্ধির সমান।

কবে নাগাদ কার্যকর হতে পারে এই সুপারিশ ?
বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয়। অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন সংগঠনের কাছ থেকে পরামর্শ ও ডেটা জমা দেওয়ার সময়সীমা গত জুন মাসেই শেষ হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ বা অফিসিয়াল ঘোষণা সামনে আনতে পারে।

কারা পাবেন এই নতুন বেতন কাঠামোর সুবিধা

মন রাখবেন, এই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ডিফেন্স পার্সোনেলসহ প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী। এখন দেখার, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি কর্মচারীদের এই আকাশছোঁয়া দাবির কতটা মান্যতা দেয়।

কী দাবি তুলেছে ইউনিয়নগুলি

অষ্টম বেতন কমিশনে এবার বেশ ফিটমেন্ট ফ্য়াক্টরের দাবি তুলেছে 'ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি' (NC-JCM)  অ্যান্ড অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF)-এর মতো বড় কর্মচারী ইউনিয়নগুলি। অষ্টম পে কমিশনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর দাবি তুলেছে এই সংগঠনগুলি। কর্মচারী সংগঠনগুলির মতে, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নগুলি  বেতন নির্ধারণের সূত্রে বেশ কিছু বড় পরিবর্তনের দাবি তুলেছে।

আরও পড়ুন : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget