এক্সপ্লোর

Fact Check : আধার কার্ড নিয়ে বড় খবর ! সরকার বাধ্য হল এবার মুখ খুলতে..

PIB Fact Check on Aadhaar Card : সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এই খবর। নতুন করে কোনও প্রতারণা চক্র নয় তো ? এই নিয়ে মুখ খুলল সরকার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আধার কার্ডের ডিজাইনে পরিবর্তন নিয়ে গুজব ছড়াচ্ছে।
  • সরকার স্পষ্ট করেছে, আধার কার্ডে পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই।
  • পিআইবি এই বিভ্রান্তিকর খবর ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে।
  • আধার পরিচয়পত্র, জন্মতারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না।

PIB Fact Check on Aadhaar Card : বদলে যাবে আধার কার্ডের ডিজাইন (Aadhaar Card) ! শীঘ্রই নতুন আধার কার্ড পাবেন হাতে। নতুন আধারে কেবল আপনার ছবির সঙ্গে থাকবে কিউআর কোড। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এই খবর। নতুন করে কোনও প্রতারণা চক্র নয় তো ? এই নিয়ে মুখ খুলল সরকার।

কবে হবে এই পরিবর্তন ?
সোশ্য়াল মিডিয়ার খবর সত্যি হলে চলতি বছর শেষ হওয়ার আগেই বদলে যাবে আধারের সবকিছু। অন্তত সামাজিক মাধ্যমের খবরে বিশ্বাস করলে এই কথা মানতে হবে আপনাকে। যেখানে বলা হচ্ছে, তথ্য় ফাঁস এড়াতেই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।  

এই বিষয়ে কী বলেছে সরকার
যদিও সরকারের তরফে প্রেস রিলিজ করে জানানা হয়েছে, সময়ে সময়ে আধার কার্ডের নতুন খবর সরকারের নজরে এসেছে। যেখানে বলা হচ্ছে, চলতি বছর শেষ হওয়ার আগেই আধার কার্ডের ডিজাইনে পরিবর্তন করবে সরকার। যেখানে কেবল ব্যক্তির ছবি ও কিউআর কোড দেওয়া থাকবে। এই ধরনের খবর সত্য নয়। সরকারের এই ধরনের এখন কোনও চিন্তাভাবনা নেই। মূলত, জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা খবর ছড়ানো হচ্ছে।  

কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো
এই পোস্ট ঘিরে সরব হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB। এক্স হ্য়ান্ডেলে সরকারি এই পোস্টে বলা হয়েছে, এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট দেখে দিকভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। এই বিষয়ে জানতে হলে সরকারি UIDAI-এর পোস্ট থেকেই কোনও বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। সংবাদ মাধ্যমেরও এই ধরনের পোস্টকে বেশি উৎসাহ দেওয়া ঠিক নয়।

বর্তমানে আধার কার্ডে কী থাকে
এখন আধার কার্ডে আপনি নিজের নাম, ঠিকানা, জন্মের তারিখ, বাবার নাম ও কিউআর কোড বা নম্বর দেখতে পাবেন। এই কোডের মাধ্য়মেই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়। যা বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও আর্থিক লেনদেনেও কাজে লাগে। যে কারণে আধার কার্ড এখন সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আধার জন্মতারিখের প্রমাণ নয়
UIDAI জানিয়েছে , আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না; বরং এটি মূলত পরিচয়েরই একটি প্রমাণ হিসাবে দেখা যেতে পারে। 'X' পোস্টে UIDAI উল্লেখ করেছে, 'আধার আইন ২০১৬'-তে আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণ হিসেবে ব্যবহারের বিষয়ে কোনও কিছুই বলা হয়নি। সংস্থা বলেছে, যাচাইকরণের পরও কোনও ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য আধার নম্বর ব্যবহার করা যেতে পারে। তবে, আধার নম্বর কোনও জন্মতারিখের প্রমাণ নয়।
  

 আরও পড়ুন : এবার চেক বাউন্স হলেই জেল ? ২ বছরের হাজতবাস ছাড়াও দ্বিগুণ জরিমানা ! কী বলছে আইন

Frequently Asked Questions

আধার কার্ডের ডিজাইনে কি পরিবর্তন আসছে?

সোশ্যাল মিডিয়ায় আধার কার্ডের ডিজাইন বদলানোর খবর ছড়িয়েছে, তবে সরকার জানিয়েছে এই তথ্য সত্যি নয়।

নতুন আধার কার্ডে কি শুধু ছবি ও কিউআর কোড থাকবে?

না, এই খবরটি ভুল। আধার কার্ডের ডিজাইনে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।

সোশ্যাল মিডিয়ায় আধার কার্ড নিয়ে কেন ভুল খবর ছড়াচ্ছে?

সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে যে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের খবর ছড়ানো হচ্ছে।

আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে?

UIDAI জানিয়েছে যে আধার কার্ড মূলত পরিচয়ের প্রমাণ, জন্ম তারিখের প্রমাণ হিসেবে এটি গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget