এক্সপ্লোর

Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?

PPF SCSS Sukanya Samriddhi: দেশে স্বল্প সঞ্চয়ের স্কিমে (Small Savings Schemes) বিনিয়োগ করতে চাইলে আপনার জন্য রয়েছে অনেক অপশন।


PPF SCSS Sukanya Samriddhi: শেয়ার বাজারের (Share Market) চরম অস্থিরতার মধ্যে ভাল নিশ্চিত রিটার্ন পতে চাইলে সরকারি স্কিম এখন সেরা বিনিয়োগের (Investment) জায়গা। দেশে স্বল্প সঞ্চয়ের স্কিমে (Small Savings Schemes) বিনিয়োগ করতে চাইলে আপনার জন্য রয়েছে অনেক অপশন। সেই ক্ষেত্রে কোন সরকারি স্কিমে ১.৫ লাখ টাকা রাখলে সবথেকে বেশি রিটার্ন পাবেন আপনি ?

সরকারি স্কিমের সুবিধা থাকলেও এগুলি জানতে হবে
একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি সরকারি স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে PPF, SCSS, Sukanya Samriddhi Yojana ছাড়াও রয়েছে একাধিক দারুণ স্কিম। কিন্তু এতে টাকা তোলার বিষয়টিও মাথায় রেখেই আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আলাদা আলাদা স্কিমে রয়েছে আলাদা ইন্টারেস্ট। 

কোন স্কিমে রয়েছে বেশি ইন্টারেস্ট
সরকারি স্বল্প সঞ্চয় এই স্কিমের মধ্যে সবার ওপরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার নাম। যেখানে আপনি ৮.২ শতাংশ সুদ পাবেন। এ ছাড়াও রয়েছে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম। এখানেও আপনি একই সুদ পাবেন। তবে এতে তিন মাস অন্তর সুদ পাবেন আপনি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) রয়েছে বছরে ৭.১ শতাংশ সুদ।

কন্য়া সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা
আপনার কন্যার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেলে সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে সেরা অপশন। আপনার মেয়ের বয়স ১০ বছরের কম হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে বছরে ২৫০ টাকা থেকে শুরু করে আপনি ১.৫০ লাখ টাকা পর্যন্ত রাখতে পারে। এখানে ২১ বছর পর্যন্ত মেয়াদ রয়েছে। তবে আপনি এখানে ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। নিয়ম অনুসারে, আপনি চাইলে এর থেকে টাকা তুলতেও পারবেন। মেয়ের শিক্ষার জন্য এই টাকা তুলতে পারবেন আপনি।

দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য PPF সেরা অপশন
PPF-এ এখন পাবেন ৭.১ শতাংশ সুদ। ১৫ বছর এর মেয়াদকাল রেখেছে সরকার। বছরে এই স্কিম ৫০০ টাকা ন্যূনতম রাখতে হবে আপনাকে। সর্বোচ্চ এখানে ১.৫ লাখ টাকা রাখতে পারবেন আমানতকারী। এই ক্ষেত্রে রয়েছে লোন ও টাকা তোলার সুবিধা। আপনি চাইলে ৫ বছর এই মেয়াদ বাড়াতে পারেন।

সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে সুকন্যা সমৃদ্ধির মতো ৮.২ শতাংশ সুদ পাবেন। এটা কেবল প্রবীণ নাগরিকদের জন্য এনেছে সরকার। তবে এই স্কিমে আপনি ৩০ লাখ টাকার বেশি রাখতে পারবেন না। এর মেয়াদ ৫ বছর। মনে রাখবেন, এতে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়া যায়। আপনার এখানে ১০ লাখ টাকা রাখলে তা বছরে ৮২,০০০ টাকা ইন্টারেস্ট দেবে।

১.৫ লাখ টাকা কোথায় রাখলে বেশি পাবেন ?

বছরে ১.৫ লাখ টাকা রাখলে ৭.১ শতাংশ সুদ হলে আপনি পাবেন ১০,৬৫০ টাকা। সেই ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনাকে বছরে ৮.২ সুদ হিসাবে ১২.৩০০ টাকা দেবে। তবে PPF ও Sukanya Samriddhi যোজনায় দীর্ঘ মেয়াদে টাকা রাখলে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। তবে স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগের আগে এর বর্তমান ইন্টারেস্টগুলি দেখে নিন।

আরও পড়ুন : শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট

 

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
8th pay Commission : ৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
Best Mutual Fund : ৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
SBI Customer Alert : সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI
সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget