এক্সপ্লোর

8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট

Teachers Retirement Age : তবে কি ৬০ ছাড়িয়ে এবার ৬৫ বছর হবে শিক্ষকদের অবসরের বয়স ?

Teachers Retirement Age : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে ইতিমধ্যেই এসেছে একাধিক আপডেট। সরকারের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) নতুন বেতন পরিকাঠামো সুপারিশে কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না কেন্দ্র। যতদিন না পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে আসছে, ততদিন অপেক্ষা করবে সরকার। ইতিমধ্যেই শিক্ষকদের অবসরের বয়স নিয়ে কমিশনের কাছে বেশকিছু প্রস্তাব জমা পড়েছে। তবে কি ৬০ ছাড়িয়ে এবার ৬৫ বছর হবে শিক্ষকদের অবসরের বয়স ?

নতুন করে কমিশনের কাছে কী কী প্রস্তাব এসেছে ?
সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন অষ্টম বেতন কমিশনের কাছে একাধিক প্রস্তাব রেখেছ। যেখানে পুরনো পেনশন স্কিম,অবসরের বয়স ৬৫ বছর করার দাবি রেখেছে শিক্ষকদের সংগঠন। এখানেই শেষ হয়নি টিচার্স অর্গানাইজেশনের দাবি। শিক্ষকদের পদোন্নতি ছাড়াও বেতন ও ভাতা বৃদ্ধি, আরও মেডিক্যাল সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অষ্টম বেতন কমিশন।

শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? 
কমিশনের কাছে শিক্ষকদের বর্তমান অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে তা ৬৫ বছর করার প্রস্তাব দিয়েছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন। যেখানে বলা হয়েছে, বয়সকালে  অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো উচিত সরকারের। এতে ছাত্রদেরও উপকার হয়। দীর্ঘ অভিজ্ঞতার কারণে সহজেই পড়ুয়াদের কোনও বিষয় বোঝাতে পারেন তারা। তাই  শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স ৬৫ বছর করা উচিত।  

বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে ?
শিক্ষক সংগঠনের দাবি, টিচারদের বেসিক স্যালারি যেন ১,৩৪,০০০ টাকা হয়। সেই কারণে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৬২ থেকে ৩.৮৩ শতাংশ করতে বলা হয়েছে প্রস্তাবে। এখানেই শেষ নয়, শিক্ষকদের দাবি-প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়িয়ে ৩ থেকে ৬-৭ শতাংশ করা উচিত। 

প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে নতুন প্রস্তাব
আগামী দিনে প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ ডিপার্টমেন্টাল টিচারদের চাইছে শিক্ষকদের সংগঠন। তাদের দাবি, এই শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হোক। বাকি ২৫ শতাংশ পরীক্ষা ভিত্তিক কোটা থেকে বেছে নেওয়া হোক। বাকি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে 'হেড অফ দ্য সাবজেক্ট' বাছার কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। প্রোমোশনের মাধ্যমে এই পদ বাছার কথা বলেছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন।    

আরও পড়ুন : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget