এক্সপ্লোর

Plastic Notes In India: আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা

RBI Polymer Notes : আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজের অপশন ? সরকার বলল এই কথা

RBI Polymer Notes : এবার আর জল্পনা নয়, সরকারই বলল প্লাস্টিকের নোটের কথা (Plastic Notes In India)। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী স্বীকার করে নিলেন দেশে এবার প্লাস্টিকের নোট আসছেই। প্রথমে ১০ ও ২০ টাকার নোট নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এগুলি পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। তবে কি কাগজের নোট বন্ধ হয়ে যাবে ?

সংসদে প্লাস্টিকের নোট নিয়ে কী বলেছেন মন্ত্রী ?

এদিন সংসদে প্লাস্টিকের নোট নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, সরকার রিজার্ভ ব্যাঙ্কের প্লাস্টিকের নোট আনার বিষয়ে অনুমতি দিয়েছে। আগামী দিনে ভারতের বাজারে ১০০ কোটি ১০ ও ২০ টাকার নোটি পরীক্ষামূলক ভাবে আনা হবে। একবার এই ফিল্ড ট্রায়াল সম্পূর্ণ হলেই পাকাপাকিভাবে চালু হবে এই পলিমার নোট। তবে প্লাস্টিকের নোট এলেও সরকার কোনওভাবেই ১০ ও ২০ টাকার নোট বন্ধ করবে না।

কেন এই সিদ্ধান্ত নিল সরকার ?

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রিজার্ভ ব্য়াঙ্ক কেন্দ্রকে জানিয়েছে, বিশ্বে চালু হওয়া এই প্লাস্টিকের নোট কাগজের নোটের থেকে অপেক্ষাকৃত অনেক বেশি টেকসই হয়। ফলে দীর্ঘদিন চলে এই নোট। মন্ত্রী জানিয়েছেন, এখনই প্লাস্টিকের নোট বাজারে এলে UPI-এর ওপর কী প্রভাব পড়বে তা বলা যাবে না। কারণে বাজারে পাকাপাকিভাবে দুই লেনদেন ব্যবস্থা চললেই সরকার এই প্রভাব বুঝতে পারবে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক করেছে এই বড় ঘোষণা
কিছুদিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। এখানে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। 

প্লাস্টিকের নোট তৈরিতে কত অর্ডার
এদিন রিজার্ভ ব্য়াঙ্কের 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI)-এ বলা হয়েছে, প্লাস্টিকের নোট তৈরিতে ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট। 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে 'ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে। 

আরও পড়ুন : যেন না থাকে পশুর চর্বি, ভারতে প্লাস্টিকের নোট তৈরিতে কোন কোন বিশেষ উপাদান থাকতেই হবে পলিমার শিটে

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget