এক্সপ্লোর

Plastic Notes : যেন না থাকে পশুর চর্বি, ভারতে প্লাস্টিকের নোট তৈরিতে কোন কোন বিশেষ উপাদান থাকতেই হবে পলিমার শিটে

RBI Plastic Notes In India : ভারতের নোটের জন্য পশুর চর্বি ব্যবহার করা যাবে না। তাই পলিমার শিটে যেন অ্য়ানিমাল ফ্যাট না থাকে। এ ছাড়াও আরও অনেক উপাদান থাকতেই হবে ওই শিটে। 

RBI Plastic Notes In India : জল্পনায় সিলমোহর দিল রিজার্ভ ব্য়াঙ্ক (RBI)। দেশে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes In India)। শুক্রবারই যা তৈরির জন্য় বিশ্ব বাজারে আহ্বান জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL)। পলিমার শিট আমদানির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, ভারতের নোটের জন্য পশুর চর্বি ব্যবহার করা যাবে না। তাই পলিমার শিটে যেন অ্য়ানিমাল ফ্যাট না থাকে। এ ছাড়াও আরও অনেক উপাদান থাকতেই হবে ওই শিটে। 

কী কী উপাদান থাকতেই হবে এই পলিমার শিটে
এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যেখানে ঘরোয়া ছাড়াও বিশ্বের সংস্থাগুলিকে এই দরপত্রের জন্য আহ্বান করা হয়েছে। মুদ্রণ বিভাগের তরফে বলা হয়েছে, কমপক্ষে ১০টি পলিমার শিট নমুনা পরীক্ষার জন্য যেন পাঠায় কোম্পানিগুলি। যেখানে ল্যাবে পরীক্ষার পরই তাদের অনুমতি দেওয়া হবে। এই শিটগুলিতে কোনওভাবেই যেন পশুর চর্বি ব্য়বহার না করা হয়, সেদিকে দেখতে বলা হয়েছে কোম্পানিগুলিকে।

পাশাপাশি এই শিটে যেন DNA কনটেন্ট বা জেনেটিক উপাদান না থাকে, সেই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ককে আশ্বস্ত করতে হবে বিডারদের। এখানেই শেষ নয়, ভারতের সুরক্ষা সম্পর্কিত ছাড়পত্র পেতে হবে পলিমার শিট প্রেরকদের।     

বিপুল অর্ডার দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক
প্লাস্টিকের নোট তৈরিতে শুক্রবার ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে এই নোটর মধ্যে থাকতে পারে ১০ ও ২০ টাকার নোট। এই কাগজের নোটগুলি প্রথমে প্লাস্টিকের নোটে পরিবর্তিত হবে।

পলিমার শিটে থাকতেই হবে এই সুবিধাগুলি
এই পলিমার শিটগুলির মধ্য়ে বাধ্যতমূলকভাবে সংখ্যা লেখার সুবিধা থাকতে হবে। 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে 'ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে। 

কারা এখানে আবেদন করতে পারবেন
রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রণ বিভাগের তরফে বলা হয়েছে, এখানে দেশীয় কোম্পানি ছাড়াও বিদেশি কোম্পানি দরপত্রের জন্য আবেদন করতে পারেন। কোনও কোম্পানি জয়েন্টে ভেঞ্চার ছাড়াও কোনও প্রযুক্তি সংস্থাও এই বিডে অংশগ্রহণ করতে পারবে। তবে তাদের অবশ্যই এই ধরনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget