Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট
Small Savings Scheme Interest Rate : জেনে নিন, অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সাম্প্রতিক স্বল্প সঞ্চয় সুদের হার।

Small Savings Scheme Interest Rate : শেয়ার বাজারে অস্থিরতার ঝুঁকি নিতে না চাইলে আপনিও সরকারি স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ (Investment Schemes) করতে পারেন। তবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটেও রয়েছে ভাল সুদ। মনে রাখবেন, সরকারি স্কিমে আপনি সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। প্রতি ত্রৈমাসিকে নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করে সরকার। জেনে নিন, অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত সাম্প্রতিক স্বল্প সঞ্চয় সুদের হার।
প্রবীণ নাগরিক হলে রয়েছে এই স্কিম
বিনিয়োগকারী যদি প্রবীণ নাগরিক হন, তাহলে সরকারের রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে আপনি ৮.২ শতাংশ সুদে আকর্ষণীয় রিটার্ন পাবেন। মনে রাখবেন, এই সুদ আপনি প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টে পাবেন। আপনি যদি অভিভাবক হন ও কন্যার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, তবে সরকারের রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানেও আপনি ৮.২ শতাংশ হারে রিটার্ন পাবেন।
আরও বিকল্প পাবেন আপনি
আপনি যদি দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়তে চান, তাহলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে পারে ভাল বিকল্প। এখানে ১৫ বছরের মেয়াদে টাকা রাখা যায়। পরে আপনি চাইলে ৫ বছর করে এই স্কিমের মেয়াদ বৃদ্ধি করতে পারনে। মনে রাখবেন, এই স্কিমে অর্জিত সুদের ওপর কোনও কর দিতে হয় না। এখানে ৭.১ শতাংশ সুদ দেওয়া হয়। পাশাপাশি আপনি যদি ৫ বছরের নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ করতে চান, তবে এনএসসি (NSC) একটি ভালো বিকল্প। এই স্কিমে আপনি ৭.৭ শতাংশ হারে সুদ পাবেন।
| সরকারি সঞ্চয় স্কিম | বার্ষিক সুদের হার |
| সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম | ৮.২০ শতাংশ |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা | ৮.২০ শতাংশ |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট | ৭.৭ শতাংশ |
| কিষাণ বিকাশ পত্র | ৭.৫০ শতাংশ |
| ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৭.৫০ শতাংশ |
| পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম | ৭.৪০ শতাংশ |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড | ৭.১০ শতাংশ |
| ৫ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট | ৬.৭০ শতাংশ |
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও বিষয়ে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : সুকন্য়া সমৃ্দ্ধি না PPF ? কোথায় টাকা রাখলে দ্রুত দ্বিগুণ হবে টাকা ?






















