এক্সপ্লোর

HDFC Layoffs : ৩,৩০০ কর্মী ছাঁটাই করল এই বড় ব্যাঙ্ক ! আরও চাকরি যাবে ?   

Layoffs In India : ২০২৬ সালে কি আরও কর্মী ছাঁটাই করবে ব্যাঙ্ক ? কী বলছে কর্তৃপক্ষ ? 

Layoffs In India : প্রযুক্তি গ্রাস করছে মানুষের জীবিকা ? চলতি বছরেই বড় ধাক্কা দিল এই ব্য়াঙ্ক (HDFC Bank)। মাঝ বছরেই ৩,৩০০ কর্মী ছাঁটাই করেছে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক। ২০২৬ সালে কি আরও কর্মী ছাঁটাই করবে ব্যাঙ্ক ? কী বলছে কর্তৃপক্ষ ? 

কোন ব্যাঙ্ককে ঘিরে এই আতঙ্ক তৈরি হয়েছে
পরিসংখ্যান বলছে, দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এই কর্মী ছাঁটাই করেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই ৩,৩০০ কর্মীর চাকরি গেছে। যদিও HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাক-অফিস ও অপারেশনাল কাজগুলি চালানোর জন্য এখন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ব্যাঙ্কের দাবি, প্রযুক্তি কখনও মানুষের বিকল্প হতে পারে না। 

কী বলছে সংবাদ মাধ্যমের রিপোর্ট
সম্প্রতি ব্যাঙ্কের কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজনেস নিউজ পোর্টাল মানিকন্ট্রোলে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরের ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা গত বছরের ২,১৪,৫২১ থেকে কমে দাঁড়িয়েছে ২,১১,১৭৮ জন। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয়, এক বছরে কর্মী কমেছে ৩,৩৪৩ জন।

কোন পদে চাকরি বেশি গেছে, নিয়োগ হয়েছে কোথায় ?
সংবাদ মাধ্যমের ওই রিপোর্টে বলা হয়েছে, এই ছাঁটাই পর্বের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নন-সুপারভাইজরি বা ক্লার্ক পদে। এই বিভাগে কর্মী সংখ্যা ১,৭০,৯৫০ থেকে কমে ১৬২,৭৯৭ হয়েছে। হিসেব দেখিয়ে দিচ্ছে, এক ধাক্কায় ৮,১৫৩ জন কর্মী কমেছে।

ব্যাঙ্কে কোথায় নতুন নিয়োগ
তবে পরিসংখ্য়ান বলছে, সামগ্রিক কর্মী কমলেও ম্যানেজমেন্ট বা পরিচালন স্তরে নিয়োগ বেড়েছে। এই ক্ষেত্রে জুনিয়র ম্যানেজমেন্ট স্তরে কর্মী ৩৪,১৬৫ থেকে বেড়ে হয়েছে ৩৭,৭০৮ জন। যা অনেকটাই বৃদ্ধি বলা য়েতে পারে। মাঝারি ম্যানেজমেন্ট কর্মীদের সংখ্যা ৯,১৫৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০,৪১১। পাশাপাশি সিনিয়র ম্যানেজমেন্ট (এক্সিকিউটিভ) ২৪৭ থেকে বেড়ে হয়েছে ২৬২ জন।

কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?
এইচডিএফসি ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, "আমরা প্রযুক্তিকে মানুষের অভিজ্ঞতাকে প্রতিস্থাপন করার জন্য নয়, বরং তার মান বাড়াতে ব্যবহার করছি। এইচআর (HR) ডিজিটাল সলিউশনে এআই (AI/কৃত্রিম বুদ্ধিমত্তা) যুক্ত করে আমরা প্রক্রিয়াগুলোকে আরও সহজ করছি।" এই বিষয়ে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (MD & CEO) শশীধরন জগদীশন জানিয়েছেন, ব্যাঙ্ক যেভাবে প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, কর্মীদেরও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তিনি বলেন,
"যেসব ব্যাক-এন্ডে প্রযুক্তির মাধ্যমে গতি আনা সম্ভব হচ্ছে, সেখান থেকে কর্মীদের সরিয়ে সরাসরি গ্রাহকদের পরিষেবা দেওয়ার কাজে নিযুক্ত করা হচ্ছে।"

তবে শুধু HDFC একা নয়
এই ক্ষেত্রে শুধু এইচডিএফসি ব্যাঙ্ক নয়, বর্তমানে বিশ্বের তাবড় আর্থিক প্রতিষ্ঠানগুলি যেমন জেপি মর্গ্যান চেস, সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় বড় ব্যাঙ্কগুলিও রোজকার কাজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, এআই আসার ফলে আগামী দিনে ব্যাঙ্কিং সেক্টরে বেশ কিছু কাজের প্রয়োজনীয়তা কমবে। তবে কম লোকে প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে।

আরও পড়ুন : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC

[/yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Advertisement

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget