এক্সপ্লোর

Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC

FD Interest Rates : জেনে নিন, ৩ বছরের বিনিয়োগে আপনি কোথায় বেশি সুদ পাবেন ।

FD Interest Rates : ফিক্সড ডিপোজিটে( Fixed Deposit) বিনিয়োগের (Investment) কথা ভাবলে এটাই হতে পারে সঠিক সময়। কারণ, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে এখন চরম অস্থিরতা। সেই কারণে ব্যাঙ্কের বা আর্থিক প্রতিষ্ঠানগুলির স্থায়ী আমানতে বিনিয়োগ করলে পেতে পারেন ঝুঁকিহীন আর্থিক নিরাপত্তা। জেনে নিন, ৩ বছরের বিনিয়োগে আপনি কোথায় বেশি সুদ পাবেন ।

কারা দিচ্ছে বেশি সুদ
এই বিষয়ে সব সময় মনে রাখবেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আপনি কম সুদ পাবেন। সেই তুলনায় বেসরকারি ব্যাঙ্ক দেয় বেশি সুদ। তবে সুদের হারের বিষয়ে অনেক এগিয়ে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি (NBFC)। এখানে অবশ্য় সাধারণের থেকে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। এখানে ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে কোন কোন সংস্থা ৩ বছরের এফডিতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে তা দেওয়া হল।

ব্যাঙ্ক / ফাইন্যান্স কোম্পানি সাধারণ নাগরিক প্রবীণ নাগরিক
শ্রীরাম ফাইন্যান্স (Shriram Finance) ৭.৫০% ৮.০০%
এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (AU SFB) ৭.১০% ৭.২৯%
মহিন্দ্রা ফাইন্যান্স (Mahindra Finance) ৭.০০% ৭.৩৫%
সুন্দরম ফাইন্যান্স (Sundaram Finance) ৭.০০% ৭.৫০%
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Equitas SFB) ৭.০০% ৭.৫০%
কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) ৬.২৫% ৬.৭৫%
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক (Punjab & Sind Bank) ৫.৮৫% ৬.৩৫%

সুদের হারের ক্ষেত্রে তালিকায় শীর্ষে এনবিএফসি, স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি
শ্রীরাম ফিন্য়ান্স (Shriram Finance): বর্তমানে ৩ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের ৭.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৮.০০% হারে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই সংস্থা। এছাড়া, এখানে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে সুদ তুলে নেওয়ার সুবিধা রয়েছে। বিশেষ আকর্ষণ: মহিলা আমানতকারীরা এখানে অতিরিক্ত ০.৫০% সুদ পাবেন।

এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষে রয়েছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। তারা সাধারণ গ্রাহকদের ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের ৭.২৯% সুদ দিচ্ছে।

অন্যান্য ফিন্যান্স সংস্থা: মহিন্দ্রা ফিন্যান্স তাদের 'সমৃদ্ধি কিউমুলেটিভ ডিপোজিট স্কিম'-এ সাধারণ গ্রাহকদের ৭.০০% এবং প্রবীণদের ৭.৩৫% সুদ দিচ্ছে। অন্যদিকে সুন্দরম ফিন্যান্স অ্য়ান্ড ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক—উভয় সংস্থাই সাধারণের জন্য ৭.০০% এবং প্রবীণদের জন্য ৭.৫০% সুদ অফার করছে।

সরকারি ব্যাঙ্কে কত সুদ পাওয়া যাচ্ছে
ফিক্সড ডিপোজিটের বিষয়ে আপনাকে একটা কথা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাঙ্কগুলি সাধারণত স্মল ফিন্যান্স ব্যাঙ্ক বা এনবিএফসি-র তুলনায় কিছুটা কম সুদ দেয়। তবে আর্থিক সুরক্ষার দিক থেকে অনেকেই এই ব্যাঙ্কগুলির ওপর বেশি ভরসা করেন। কানাড়া ব্যাঙ্ক ৩ বছরের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.২৫% এবং প্রবীণদের ৬.৭৫% সুদ দিচ্ছে (মেয়াদ ফুরোনোর আগে টাকা তুললে ১% জরিমানা প্রযোজ্য)। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৫.৮৫% এবং প্রবীণদের ৬.৩৫% সুদ দিচ্ছে।

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget