এক্সপ্লোর

ICICI Bank: পকেটে টান পড়বে গ্রাহকদের ! বেশ কিছু পরিষেবায় চার্জ বাড়াল এই ব্যাঙ্ক

ICICI Bank Savings Account Charges: এই ব্যাঙ্কের গ্রাহকদের ১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ২৫ হাজার টাকা থেকে ৫ লাখ পর্যন্ত লেনদেনে ১৫ টাকা চার্জ দিতে হবে।

ICICI Service Charge: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এবার তাঁর পরিষেবা চার্জ বাড়াতে চলেছে। আগামী মে মাস থেকেই চালু হবে এই নতুন চার্জ। আইএমপিএস, চেকবই, ডেবিট কার্ডের বার্ষিক চার্জ সহ ব্যালেন্স সার্টিফিকেট নেওয়ার যে চার্জ আগে ব্যাঙ্ক (ICICI Service Charge) থেকে নেওয়া হত, তা এবার বাড়তে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১ মে থেকেই কার্যকর হবে এই নতুন চার্জ। কোন কোন পরিষেবায় খরচ বাড়ল দেখে নিন একনজরে।

কোন কোন পরিষেবায় চার্জ বাড়াল ব্যাঙ্ক

আইসিআইসিআই ব্যাঙ্ক তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, এই ব্যাঙ্কের ডেবিট কার্ডের বার্ষিক চার্জ সংশোধন হয়েছে। শহর এলাকায় এই ব্যাঙ্কের (ICICI Service Charge) গ্রাহকদের ডেবিট কার্ডের জন্য বার্ষিক ২০০ টাকা এবং গ্রামীণ এলাকায় গ্রাহকদের জন্য ডেবিট কার্ডের বার্ষিক ফি রাখা হয়েছে ৯৯ টাকা। চেকবইয়ের ক্ষেত্রে ২৫টি চেকবইয়ের পাতার জন্য কোনও চার্জ দিতে হবে না। এরপরে অতিরিক্ত চেকের পাতার জন্য ৪ টাকা ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট পুনরায় ইস্যু করা হলে সেই ডুপ্লিকেট ডিডির জন্য ১০০ টাকা জমা দিতে হবে ব্যাঙ্ককে।

আরও কোন পরিষেবায় খরচ বাড়ল

শুধু এতেই নয়, এই ব্যাঙ্কের গ্রাহকদের ১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আবার ২৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ১৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ডেবিট কার্ডের পিন বদলানোর ক্ষেত্রে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। ব্যালেন্স সার্টিফিকেট, সুদের শংসাপত্র ইত্যাদি দেওয়ার জন্য পরিষেবার ক্ষেত্রে (ICICI Service Charge) কোনও চার্জ দিতে হবে না। পুরনো লেনদেনের তথ্য জানতে গেলেও কোনও চার্জ লাগবে না বলেই জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

স্বাক্ষর যাচাইয়ের জন্য প্রতি লেনদেনে ১০০ টাকা চার্জ দিতে হবে এই ব্যাঙ্কের গ্রাহকদের। ECS-এর ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে ৫০০ টাকা চার্জ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাসওয়ার্ড বদল করলে কোনও চার্জ দিতে হবে না। আবার স্টপ পেমেন্ট পরিষেবার জন্য গ্রাহকদের সকলকেই ১০০ টাকা চার্জ দিতে হবে।

ক্যাশ টাকা জমার ক্ষেত্রেও চার্জ লাগবে

নগদ (ICICI Service Charge) টাকা জমা করার ক্ষেত্রেও চার্জ বদল করেছে এই ব্যাঙ্ক। ছুটির দিন এবং কর্মদিবসে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টার মধ্যে কোনও ক্যাশ ডিপোজিট এটিএমে টাকা জমা করেন, ১০০০০ টাকার বেশি জমা করলে প্রতি লেনদেনে ৫০ টাকা চার্জ দিতে হবে। এটিএম কার্ডের মাধ্যমে ব্যালেন্স জানার জন্য প্রতি লেনদেনে ২৫ টাকা ফি দিতে হবে। এটিএম কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড ইস্যু করার ক্ষেত্রে ২০০ টাকা চার্জ কাটবে এই ব্যাঙ্ক।

আরও পড়ুন: Upcoming IPO: ১৫০০ কোটির আইপিও আনবে এই সংস্থা, সৌর ব্যাটারি তৈরিতে দ্বিতীয় স্থানে এর নাম

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget