এক্সপ্লোর

Indian Railways Ticket Booking Tips :  কনফার্ম টিকিট থাকলেও হাতছাড়া হতে পারে সিট; রেলের এই নিয়মটি জানেন ?

Ticket Booking Tips : ভারতীয় রেলের একটি বিশেষ নিয়মের প্যাঁচে পড়ে মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে আপনার সংরক্ষিত আসনটি। কেন জানেন য

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বোর্ডিং স্টেশনে না উঠলে টিকিট বাতিল হতে পারে।
  • TTE দুটি স্টেশন পর্যন্ত অপেক্ষা করেন, তারপর অন্যকে দিতে পারেন।
  • চাহিলে ২৪ ঘন্টা আগে বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যায়।
  • IRCTC ওয়েবসাইট বা অ্যাপে সহজেই বোর্ডিং পয়েন্ট আপডেট করুন।

Ticket Booking Tips : আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের সমস্যা। রেলের টিকিট বুকিং (Indian Railways)  করলেও সিট হাতছাড়া হতে পারে আপনার। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। অন্যথায় রেল যাত্রায় বিপদ বাড়বে। জেনে নিন, 

বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তাহলেই বিপদ

কনফার্ম টিকিট থাকলে এই বিষয়ে আশঙ্কা হয় না আমাদের। তবে ভারতীয় রেলের একটি নিয়মের জন্য পলকেই বাতিল হয়ে যেতে পারে আপনার সংরক্ষিত আসন। এই ক্ষেত্রে আপানাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টি। মনে রাখবেন, টিকিট বুকিং করার সময় উল্লেখ করা বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না উঠলে, বড় বিপদে পড়তে পারেন আপনি।

কমফার্ম টিকিট থাকলেও সিট পাবেন না
ভারতীয় রেলের নিয়ম বলছে, কোনও যাত্রী যদি তাঁর টিকিটে উল্লিখিত নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তবে টিকিট পরীক্ষক বা TTE ওই আসনটিকে খালি বলে গণ্য করতে পারেন। সেই ক্ষেত্রে কী রয়েছে নিয়ম।

এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ট্রেন ছাড়ার পর পরবর্তী ২টি স্টেশন পর্যন্ত TTE ওই যাত্রীর কমফার্ম টিকিটের জন্য অপেক্ষা করেন।

টিকিট চেকার দ্বিতীয় স্টেশন পার হওয়ার পরেও ওই যাত্রী সিটে না আসেন, তবে TTE সেটিকে 'No Show' হিসেবে ধরে নেবে। সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা সিট তিনি অন্য কোনও যাত্রীকে বরাদ্দ করতে পারেন। 

মনে রাখবেন, একবার ওই সিট অন্য কাউকে দিয়ে দেওয়া হলে, পরবর্তী স্টেশনে গিয়ে আপনি ওই সিট আর দাবি করতে পারবেন না।

এই ক্ষেত্রে আপনার টিকিট কি বাতিল হয়ে যায় ?
ভারতীয় রেলে এই ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আপনার টিকিট সম্পূর্ণ বাতিল হয়ে যায় না। যদিও ওই আসনের ওপর আপনার অধিকার আর থাকে না। অনেকে ভাবেন মাঝপথের কোনও স্টেশন থেকে ট্রেনে উঠে পড়বেন, কিন্তু রেলকে আগেভাগে না জানালে আপনার আসনটি অন্যকে দিয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা TTE-এর রয়েছে। সেই ক্ষেত্রে আরও সমস্য়া বাড়বে।

এই ক্ষেত্রে রয়েছে স্টেশন পরিবর্তনের উপায় ?
এই পরিস্থিতিতে ভারতীয় রেল বোর্ডিং স্টেশন পরিবর্তনের সুযোগ দেয়। আপনি যদি মাঝপথে অন্য কোনও স্টেশন থেকে উঠতে চান, তবে এই নিয়মগুলো মেনে চলতে হবে আপনাকে।

১ সময়সীমা মানতে হবে : ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে (অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই) বোর্ডিং স্টেশন পরিবর্তনের আবেদন জানানো সবথেকে নিরাপদ। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও অনলাইনে এই বদল করা সম্ভব।

২ কী রয়েছে পদ্ধতি : IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে 'Booking History' থেকে সহজেই বোর্ডিং পয়েন্ট আপডেট করা যায়।

৩ সতর্কতা অবলম্বন করুন : মনে রাখবেন, এই ক্ষেত্রে চার্ট তৈরি হয়ে যাওয়ার পর বোর্ডিং স্টেশন পরিবর্তন করা বেশ কঠিন। আপনার টিকিট  নিশ্চিত নাও হতে পারে। তাই আগেভাগে এই পরিবর্তন সেরে রাখা বুদ্ধিমানের কাজ।

রেল যাত্রীদের জন্য কী পরামর্শ রয়েছে এই ক্ষেত্রে

১ এখানে আপনার যাত্রার পরিকল্পনা বদল হলে অবশ্যই বোর্ডিং পয়েন্ট আপডেট করুন।

২ আপনাকে পাঠানো টিকিটের এসএসএম (SMS) এবং চার্ট ডিটেইলস ভালো করে দেখে নিন।

৩ ট্রেন ছাড়ার শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অন্তত ১ দিন আগেই প্রয়োজনীয় পরিবর্তন সেরে ফেলুন।

আরও পড়ুন : স্লিপারের খরচে ট্রেনে এসিতে যেতে চান ? এভাবে করুন রেলে টিকিট বুকিং

Frequently Asked Questions

বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না উঠলে কী হবে?

আপনি যদি আপনার টিকিটে উল্লিখিত বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তবে TTE আপনার আসনটি খালি বলে গণ্য করতে পারেন। পরবর্তী দুটি স্টেশন পর্যন্ত অপেক্ষার পর, যদি আপনি না ওঠেন, তবে আপনার আসনটি অন্য যাত্রীকে বরাদ্দ করা হতে পারে।

বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়ম কী?

আপনি ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে (অনলাইন বা কাউন্টার থেকে) বোর্ডিং স্টেশন পরিবর্তনের আবেদন করতে পারেন। বর্তমানে, কিছু ক্ষেত্রে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও অনলাইনে এই পরিবর্তন সম্ভব।

চার্ট তৈরি হওয়ার পর কি বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যায়?

চার্ট তৈরি হয়ে যাওয়ার পর বোর্ডিং স্টেশন পরিবর্তন করা বেশ কঠিন। সেক্ষেত্রে আপনার টিকিট নিশ্চিত নাও হতে পারে, তাই আগেভাগে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ।

ভুল বোর্ডিং স্টেশন থেকে উঠলে কি টিকিট বাতিল হয়ে যায়?

প্রযুক্তিগতভাবে টিকিট বাতিল হয় না, তবে আসনটির ওপর আপনার অধিকার থাকে না। TTE সেটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন, যা পরবর্তী স্টেশন থেকে আপনার ভ্রমণকে সমস্যাযুক্ত করবে।

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget