এক্সপ্লোর

IRCTC Rules : দামের থেকে অতিরিক্ত টাকা চাইছে ট্রেনে, কোথায় করবেন অভিযোগ, জানুন IRCTC-র নিয়ম

Indian Railways :জানেন এই বিষয়ে কী নিয়ম রয়েছে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ট্রেনে অতিরিক্ত টাকা চাইলে মেনু কার্ড চান।
  • আইআরসিটিসি নিয়ম মানে, বেশি দাম নেওয়া অপরাধ।
  • বিল বা রসিদ নিন, ভুল হলে অভিযোগ করুন।
  • ১৩৯ নম্বরে ফোন বা এসএমএস করে জানান।

Indian Railways :  প্রায়শই ভারতীয় রেলে যাত্রার সময় এই হয়রানির মুখোমুখি হয় যাত্রীরা। যেখানে ধার্য দামের থেকে অতিরিক্ত টাকা দাবি করে বিক্রেতারা। এই পরিস্থিতিতে কী করতে পারেন আপনি। জানেন এই বিষয়ে কী নিয়ম রয়েছে 'ইন্ডিয়ান রেলওয়ে ক্য়াটারিং অ্য়ান্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC)।

এই বিষয়ে কী নিয়ম রয়েছে IRCTC-র
কোম্পানির এই বিষয়ে নির্দিষ্ট একটি নিয়ম এনেছে। যেখানে পরিষ্কার বলা হয়েছে, কোনও ভেন্ডার চাইলেও কোনও জিনিসের ফিক্সড প্রাইসের থেকে বেশি টাকা যাত্রার কাছে চাইতে পারবে না। কোনও কর্মী যদি এই কাজ করে, তাহলে এটা সরাসরি নিয়মভঙ্গ হিসাবে ধরা হবে। সেই ক্ষেত্রে রয়েছে অভিযোগের জায়গা।

মেনু কার্ড দেখতে চাননি আপনি
মনে রাখবেন, কোনও ট্রেনে কিছু বিক্রি করতে এলে অবশ্যই আপনাকে মেনু কার্ড দেখাতেই হবে IRCTC-র বিক্রেতাদের। সেই ক্ষেত্রে কেউ যদি মেনু কার্ড দেখাতে অস্বীকার করে তাহলে তা নিয়ম বহির্ভূত হিসাবে ধরা হবে। ওই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন যাত্রী।

বিল নেন তো আপনি
ট্রেনে যাত্রায় সময় ভেন্ডার কিছু বিক্রি করলে অবশ্যই বিল নিন। কারণ, এর মধ্য়ে আপনি কখন জিনিস কিনছেন, প্ণ্য়ের দাম, তারিখ দেওয়া থাকে। এই ক্ষেত্রে কেউ দাম বেশ বা জিনিস খারাপ দিলে আপনি বিল দেখিয়ে সহজেই অভিযোগ জানাতে পারেন। বিল না থাকলে আপনি এই ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

এই ক্ষেত্রে যাত্রীদের কী করা উচিত ?
১ মনে করে, সব সময় ট্রেনে ভেন্ডারদের থেকে কিছু কেনার জন্য বিল বা রসিদ চান; বিল ছাড়া কোনও মূল্য পরিশোধ করবেন না।
২ সব সময়,  মেনু দেখে দাম যাচাই করে নিন। যদি কেউ অতিরিক্ত মূল্য চায়, তবে অবিলম্বে তার প্রতিবাদ করুন।
৩ অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি জানাতে বা অভিযোগ দায়ের করতে বিন্দুমাত্র দেরি করবেন না।

আপনি কীভাবে অভিযোগ দায়ের করবেন ?
১ যদি কোনও বিক্রেতা অতিরিক্ত টাকা দাবি করেন, তবে আপনি সঙ্গে সঙ্গে ১৩৯ হেল্পলাইন নম্বরে কল করতে পারেন, অথবা একটি এসএমএস পাঠাতে পারেন।
২ এছাড়া, ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক (TTE) অথবা রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীদেরও বিষয়টি জানাতে পারেন।
৩ মনে করে, অভিযোগ দায়ের করার সময় দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার PNR নম্বর, কোচের নম্বর, আসনের নম্বর ও ঘটনার সময়, এইসব প্রয়োজনীয় তথ্যগুলি আগে নিশ্চিত করুন।

বিক্রেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত ?
একটা বিষয় মনে রাখবেন,তদন্তের পর যদি বিক্রেতাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে তাকে জরিমানা করা হতে পারে। এই ক্ষেত্রে ভেন্ডারের লাইসেন্স বাতিল করা হতে পারে ও ট্রেনে তাদের পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

এই ক্ষেত্রে আপনি কি টাকা ফেরত পাবেন ?
একবার, আপনার অভিযোগ প্রমাণিত হলে, অতিরিক্ত অর্থ ফেরত পাবেন। তাই, সবসময় বিল সংগ্রহ করা ও অভিযোগ দায়ের করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়

Frequently Asked Questions

ট্রেনে বিক্রেতারা অতিরিক্ত দাম চাইলে আমার কী করা উচিত?

আপনি অবিলম্বে ১৩৯ হেল্পলাইন নম্বরে কল করতে পারেন, অথবা একটি এসএমএস পাঠাতে পারেন। এছাড়াও, কর্তব্যরত TTE অথবা RPF কর্মীদেরও বিষয়টি জানাতে পারেন।

বিক্রেতারা কি জিনিস বিক্রি করার সময় মেনু কার্ড দেখাতে বাধ্য?

হ্যাঁ, IRCTC-র নিয়ম অনুযায়ী বিক্রেতাদের মেনু কার্ড দেখাতে হবে। মেনু কার্ড দেখাতে অস্বীকার করলে তা নিয়ম বহির্ভূত।

ট্রেনে কেনাকাটার সময় বিল নেওয়া কেন জরুরি?

বিল থাকলে আপনি জিনিসের দাম, কেনার তারিখ ইত্যাদি তথ্য প্রমাণ করতে পারবেন। দাম বেশি চাইলে বা জিনিস খারাপ পেলে বিল দেখিয়ে অভিযোগ জানানো সহজ হয়।

অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে অভিযোগ করলে কী ব্যবস্থা নেওয়া হয়?

তদন্তে দোষী সাব্যস্ত হলে বিক্রেতাকে জরিমানা করা হতে পারে, লাইসেন্স বাতিল হতে পারে বা পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

অভিযোগ প্রমাণিত হলে আমি কি অতিরিক্ত টাকা ফেরত পাব?

হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হলে আপনি অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত পাবেন। তাই, বিল সংগ্রহ করা ও অভিযোগ জানানো জরুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget