এক্সপ্লোর

Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম

Railway Ticket Booking : ১ এপ্রিল থেকে টিকিট (Train Ticket Booking) বুকিং ছাড়াও অনেক নিয়মে পরিবর্তন করছে ভারতীয় রেল (Indian Railways)।

Railway Ticket Booking : এবার থেকে ট্রেনে (Train Journey) যাত্রার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় সমস্য়ায় পড়বেন। কারণ ১ এপ্রিল থেকে টিকিট (Train Ticket Booking) বুকিং ছাড়াও অনেক নিয়মে পরিবর্তন করছে ভারতীয় রেল (Indian Railways)। না জানলে, ক্ষতি হবে আপনার !  

শেষ মুহূর্তে নিশ্চিত টিকিট বাতিল করলে.. 
আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। নতুন এই নিয়মে শেষ মুহূর্তে কনফার্মড টিকিট বাতিল করলে যাত্রীদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা কাটবে। মূলত কালোবাজারি রুখতে ও দালালদের দাপট কমাতে এই কড়া পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক।

পাবেন না টিকিটের টাকা !
সম্প্রতি ভারতীয় রেল টিকিট বাতিল ও রিফান্ড (টাকা ফেরত) সংক্রান্ত নিয়মে আমূল পরিবর্তন আনতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার সময়ের যত কাছাকাছি সময়ে টিকিট বাতিল করা হবে, জরিমানার অঙ্ক তত বাড়বে।

কী কী পরিবর্তন আসছে ?
রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে দফায় দফায় এই নতুন নিয়ম কার্যকর করা হবে। কী কী থাকছে তার মধ্যে..

কোনও রিফান্ড পাবেন না (No Refund): আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে কিছুটা টাকা ফেরত পাওয়া যেত। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৮ ঘণ্টা করা হয়েছে। অর্থাৎ, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কোনও টাকাই ফেরত পাবেন না যাত্রী।

৫০% রিফান্ড: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কাটা হবে। আগে এই সময়সীমা ছিল ৪ থেকে ১২ ঘণ্টা।

২৫% রিফান্ড: যাত্রার ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আগে এটি ছিল ১২ থেকে ৪৮ ঘণ্টার উইন্ডো।

সর্বোচ্চ রিফান্ড: যদি আপনি টিকিটের দামের ওপর সামান্য কিছু ক্যানসেলেশন চার্জ বাদে পুরো টাকা ফেরত পেতে চান, তবে আপনাকে ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে। অতীতে এই সুযোগ পাওয়া যেত কেবল ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত।

টিকিট আপগ্রেডেশনের নতুন সুযোগ
নিয়ম কড়া হলেও কাউন্টার টিকিট গ্রাহকদের জন্য একটি সুখবর রয়েছে। এখন থেকে কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে যাত্রার ৩০ মিনিট আগে পর্যন্ত ট্রাভেল ক্লাস আপগ্রেড (যেমন স্লিপার থেকে এসি) করা যাবে। আগে শুধুমাত্র চার্ট তৈরির আগেই এই সুযোগ মিলত। তবে মনে রাখবেন, এই সুবিধা অনলাইন টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নতুন করে কেন এই কড়াকড়ি শুরু করল রেল মন্ত্রক ?
রেল জানিয়েছে, উৎসবের মরসুম বা গরমের ছুটির সময় দালালরা গণহারে টিকিট বুক করে কৃত্রিম সংকট তৈরি করে। পরে শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে রিফান্ড তুলে নেয়। এই 'টিকিট হোর্ডিং' বা কালোবাজারি রুখতেই বাতিলের সময়সীমা বাড়িয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget