এক্সপ্লোর

Indian Railways : ৩০ মিনিট আগে বদলানো যাবে বোর্ডিং স্টেশন, ১৮ ঘণ্টা আগে পাবেন চার্ট, ভারতীয় রেলে একগুচ্ছ নতুন নিয়ম

Railways New Rule : মূলত টিকিটের কালোবাজারি রুখতে ও সাধারণ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে।

Railways New Rule : যাত্রীদের স্বস্তি দিতে এবার বড় ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। টিকিট বুকিং (Ticket Booking), বাতিল ও বোর্ডিং প্রক্রিয়ায় একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ( Ashwini Vaishnaw )। মূলত টিকিটের কালোবাজারি রুখতে ও সাধারণ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে।

কী বলেছেন রেলমন্ত্রী
রেলে নতুন নিয়ম প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, "আমাদের মূল লক্ষ্য হল দালালরাজ খতম করা ও সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা। নতুন প্রযুক্তির ব্যবহার রেল পরিষেবাতে আরও স্বচ্ছতা আনবে।"মঙ্গলবার রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে বাতিলের সময়সীমা ও রিজার্ভেশন চার্ট তৈরির নিয়মে আমূল পরিবর্তন আনা হচ্ছে।

১. টিকিট বাতিল ও রিফান্ডের নতুন সময়সীমা
আগে ট্রেন ছাড়ার ৪৮, ১২ এবং ৪ ঘণ্টা আগে টিকিট বাতিলের যে নিয়ম ছিল, তা পরিবর্তন করে এখন যথাক্রমে ৭২, ২৪ এবং ৮ ঘণ্টা করা হয়েছে। এর ফলে যাত্রীরা আরও আগে থেকে তাদের ভ্রমণের পরিকল্পনা নিশ্চিত করতে পারবেন।

২. অনেক আগেই তৈরি হবে রিজার্ভেশন চার্ট
যাত্রীদের অনিশ্চয়তা কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে চার্ট তৈরি হতো, এখন তা ৯ থেকে ১৮ ঘণ্টা আগে তৈরি হয়ে যাবে। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা অনেক আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কি না।

৩. কালোবাজারি রুখতে কড়া প্রযুক্তি
তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে এখন থেকে আধার ভিত্তিক OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া রেলের সিস্টেম থেকে প্রায় ৩ কোটি ভুয়ো অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। বট (Bot) বা সফটওয়্যারের মাধ্যমে টিকিট বুকিং আটকাতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে রেল।

৪. বোর্ডিং স্টেশনে বড় ছাড়
যাত্রীদের সুবিধার্থে বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়ম আরও সহজ করা হয়েছে। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা অনলাইনে তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। যদি কোনও যাত্রী ভুলবশত নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন ধরতে না পারেন, তবে তিনি পরের কোনো স্টেশন থেকে ওই একই সিটে যাত্রা করার সুযোগ পাবেন।

৫. রিফান্ড ও ক্লাস আপগ্রেড
অটোমেটিক রিফান্ড: এখন থেকে ই-টিকিট বাতিলের জন্য আর TDR (Ticket Deposit Receipt) ফাইল করতে হবে না। টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে।

যেকোনও স্টেশন থেকে বাতিল : কাউন্টার টিকিট এখন দেশের যেকোনো রেলওয়ে স্টেশন থেকে বাতিল করা যাবে। আগে শুধুমাত্র যে স্টেশন থেকে টিকিট কাটা হয়েছে, সেখান থেকেই বাতিল করার নিয়ম ছিল।

লাস্ট মিনিট আপগ্রেড: ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা তাদের ট্রাভেল ক্লাস (যেমন স্লিপার থেকে এসি) আপগ্রেড করতে পারবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget